Siri AI: পনেরো বছর পর সিরির পুনর্জন্ম, কৃত্রিম মেধাকে সামনে রেখে পথচলা শুরু অ্যাপলের

Siri AI মেসেজ, ইমেইল, ও অন্যান্য ব্যক্তিগত তথ্যের প্রেক্ষাপট কাজে লাগিয়ে প্রাসঙ্গিক উত্তর দিতে এবং সহায়তা করতে সক্ষম।

Siri AI: পনেরো বছর পর সিরির পুনর্জন্ম, কৃত্রিম মেধাকে সামনে রেখে পথচলা শুরু অ্যাপলের

Photo Credit: Apple

Siri AI is a rebuilt version of Siri powered by the Apple Intelligence

হাইলাইট
  • Siri এখন ChatGPT ও Gemini-এর মতো একটি পূর্ণাঙ্গ AI চ্যাটবট
  • Apple নতুন Siri AI-এর জন্য আলাদা অ্যাপ চালু করেছে
  • Siri AI সরাসরি আইফোনের ক্যামেরা অ্যাপে যুক্ত হচ্ছে
বিজ্ঞাপন

Apple তাদের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (WWDC) 2026 ইভেন্টে নতুন Siri AI লঞ্চের ঘোষণা করেছে। Siri নামে অ্যাপলের যে ভয়েস অ্যাসিট্যান্ট ছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার মস্তিষ্ক খোলনলচে বদলে সম্পূর্ণ নবরূপে প্রকাশ করেছে মার্কিন টেক জায়ান্টটি। নতুন সংস্করণের Siri এখন ChatGPT ও Gemini-এর মতো একটি পূর্ণাঙ্গ AI চ্যাটবটে পরিণত হয়েছে। Siri AI একটি আলাদা অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। দুই বছর আগে WWDC 2024 অনুষ্ঠানে যে সব কৃত্রিম মেধা-নির্ভর সুবিধা নিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো অবশেষে নতুন Siri AI-তে যুক্ত হয়েছে।

Siri AI ফিচার্স

সিরি এআই এখন ব্যবহারকারীর পার্সোনাল কনটেক্সট বুঝতে পারে। অর্থাৎ, এটি ইউজারের মেসেজ, ইমেইল, ক্যালেন্ডার নোট, ও অন্যান্য ব্যক্তিগত তথ্যের প্রেক্ষাপট কাজে লাগিয়ে প্রাসঙ্গিক উত্তর দিতে বা সহায়তা করতে সক্ষম। নতুন সিরি ডিভাইসের স্ক্রিন বুঝতে সক্ষম। ফলে ব্যবহারকারীরা আইফোন, আইপ্যাড বা ম্যাকবুকে যে ছবি, অ্যাপ, ও তথ্য দেখছেন, তার ভিত্তিতে সিরিকে সরাসরি প্রশ্ন করা যাবে।

নতুন Siri AI-এর অন্যতম বড় শক্তি হল পার্সোনাল কনটেক্সট অ্যাওয়ারনেস। Apple দাবি করছে, সিরিকে এমন সমস্ত তথ্য খুঁজে বের করতে বলতে পারবেন, যা আগে সন্ধান পাওয়া সময়সাপেক্ষ ছিল। যেমন, পুরনো ইমেইলের মধ্যে লুকিয়ে থাকা হোটেল বুকিংয়ের তথ্য বের করা।

গ্যালারির মধ্যে অজস্র ছবি জমে আছে? তার মধ্যে নির্দিষ্ট একটি ছবি খুঁজছেন? সিরি এআই-কে মুখে বললেই সেই ছবি বার করে দেবে। আপনাকে শুধু ছবির ব্যাকগ্রাউন্ড ও অন্যান্য তথ্য জানাতে হবে। অ্যাপল আরও জানিয়েছে, এটি চ্যাটজিপিটি এবং জেমিনাই-এর মতো জনপ্রিয় চ্যাটবটগুলোর মতো ইন্টারনেট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে উত্তর দিতে সক্ষম।

সাধারণ তথ্য অনুসন্ধান, জ্ঞানভিত্তিক প্রশ্ন কিংবা ব্যাখ্যামূলক প্রশ্ন করলেও সিরি সমান দক্ষতায় জবাব দেবে। Siri AI আগের চ্যাটের প্রেক্ষাপট মনে রেখে উত্তর দিতে পারবে। ফলে প্রতিবার আগের প্রসঙ্গ নতুন করে ব্যাখ্যা করতে হবে না। ঠিক যেন মানবসুলভ। নতুন সংস্করণে সিরি একাধিক অ্যাপের মধ্যে সমন্বয় করে কাজ সম্পন্ন করার ক্ষমতা পেয়েছে।

ইমেইল লেখা থেকে শুরু করে, ছবি এডিট, নোট তৈরি করা বা বিভিন্ন অ্যাপের মধ্যে কনটেন্ট শেয়ার করতে বলতে পারবেন। আলাদা আলাদা অ্যাপে ম্যানুয়ালি যেতে হবে না। Apple একটি নতুন Siri অ্যাপ্লিকেশন চালু করেছে। সেখানে সমস্ত চ্যাট সংরক্ষিত থাকবে। ফলে আইফোনের সিরির সঙ্গে কথাবার্তা শুরু করলে, পরে তা আইপ্যাড, ম্যাক, ও অ্যাপল ওয়াচেও চালিয়ে যেতে পারবেন।

Siri AI সরাসরি ক্যামেরা অ্যাপে যুক্ত হচ্ছে। কোনও বস্তু, খাদ্য, নথি বা কোনও নির্দিষ্ট স্থানে ক্যামেরা তাক করে সিরিকে প্রশ্ন করা যাবে। ক্যামেরায় যা দেখা যাচ্ছে, তা বিশ্লেষণ করে সিরি উত্তর দেবে। ফিচারটি নয়া ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের অংশ, যেখানে AI ক্যামেরার মাধ্যমে বাস্তব জগতের দৃশ্য বুঝতে সক্ষম।

লেখার ক্ষেত্রেও বড় আপগ্রেড এসেছে। সিরি বিদ্যমান লেখা নতুনভাবে লিখতে (রিরাইট), লেখার টোন পরিবর্তন করতে এবং ব্যাকরণ ও ভাষাগত ভুল সংশোধন করে প্রুফরিড করতে সক্ষম। বিভিন্ন অ্যাপের মধ্যে লেখা ও এডিটিং করা সম্ভব হবে। আবার এটি মেইল ও মেসেজে ইউজারের লেখা বিশ্লেষণ করে লেখার স্টাইল মানিয়ে নিতে পারবে।

অ্যাপল বরাবরই তাদের গ্রাহকদের তথ্যের গোপনীয়তা রক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে। নতুন Siri-এর ক্ষেত্রেও প্রাইভেসি AI স্ট্রাটেজির অবিচ্ছেদ্য অঙ্গ। সংস্থা দাবি করছে, বেশিরভাগ এআই টাস্ক সরাসরি ডিভাইসে সম্পন্ন হওয়ার ফলে ক্লাউড সার্ভারে তথ্য পাঠানোর প্রয়োজন হবে না।

তবে আরও জটিল বা বেশি কম্পিউটিং শক্তি প্রয়োজন এমন কাজগুলোর জন্য Apple তাদের প্রাইভেট ক্লাউড কম্পিউট পরিকাঠামো ব্যবহার করবে। এটি ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে রাখে না ও ডেটার প্রাইভেসি বজায় রেখে ক্লাউড-ভিত্তিক AI প্রসেসিং সম্পন্ন করে। Siri AI এখন ডেভেলপারদের জন্য পরীক্ষামূলকভাবে উপলব্ধ।

সিরি এআই প্রাথমিকভাবে শুধুমাত্র ইংরেজি ভাষায় কাজ করবে। পরবর্তীতে ধীরে ধীরে আরও ভাষার সাপোর্ট যুক্ত হবে। Siri আত্মপ্রকাশ করেছিল 2011 সালে। অর্থাৎ 15 বছর পর সাধারণ ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে পার্সোনাল AI অ্যাসিস্ট্যান্টে রূপান্তরিত হল৷ একইসঙ্গে, কৃত্রিম মেধার দৌড়ে অ্যাপলের হাওয়ায় পাল লাগলো৷ CEO হিসেবে টিম কুকের এটাই শেষ WWDC। আগামী সেপ্টেম্বর থেকে Apple-এর নতুন চিফের দায়িত্বে বসবেন জন টার্নাস।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy M47 5G বাজেটের মধ্যে লঞ্চ হল ভারতে, 6 বছরের নিশ্চিত আপডেট, সঙ্গে দুর্দান্ত ফিচার্স
  2. Flipkart GOAT সেলে আইফোনে হাজার হাজার টাকা ছাড়, দাম বাড়ার আগে কম দামে কেনার শেষ সুযোগ
  3. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  4. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  5. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  6. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  7. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  8. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  9. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  10. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »