অ্যাকাউন্ট রিকভারির জন্য এমন ডিভাইস বা ব্রাউজার ব্যবহার করুন, যার মাধ্যমে নিয়মিত Facebook ব্যবহার করতেন।
Photo Credit: Unsplash/dlxmedia.hu
Here's a step-by-step guide to recover your hacked Facebook account
Facebook অ্যাকাউন্ট হ্যাক হওয়া মানেই মাথায় বাজ পরা। এখন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে আপলোড করা ছবি, ফ্রেন্ড লিস্ট, এবং পার্সোনাল মেসেজ ব্যবহার করে অপরাধমূলক কাজে লাগানোর প্রবণতা বাড়ছে। ফলে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের অ্যাক্সেস অন্য ব্যক্তির হাতে চলে গেলে দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক বিষয়। আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে বলে সন্দেহ হলে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। Meta ইউজারদের Facebook প্রোফাইল সুরক্ষিত রাখতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা অফার করে। তাই ফেসবুক কর্তৃপক্ষের নির্দেশ অনুসরণ করলে আপনার হ্যাক হওয়া অ্যাকাউন্ট ফেরত পাওয়া সম্ভব।
1. প্রথমেই হ্যাক হওয়া ফেসবুক প্রোফাইল ফেরত পেতে অ্যাকাউন্ট রিকভারি পেজে যান: facebook.com/hacked
2. এমন কোনও স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহার করুন, যেটি দিয়ে আগে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা ছিল।
3. আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে পারে এমন কোনও ফোন নম্বর বা ইমেইল অ্যাড্রেস খুঁজুন, যা আপনার মনে নাও থাকতে পারে।
উপরের পদ্ধতিতে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারলে প্রথমেই সেটিংস ও প্রাইভেসিতে গিয়ে অ্যাকাউন্ট সেন্টার খুলুন। পাসওয়ার্ড ও সিকিউরিটি সিলেক্ট করে পাসওয়ার্ড পাল্টে ফেলুন। তারপরেও যদি ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ না করতে পারেন, তাহলেও হ্যাক হওয়া অ্যাকাউন্ট খুঁজে বার করার পদ্ধতি আছে।
ফেসবুক পরিচিত ডিভাইস দ্রুত শনাক্ত করতে পারে। তাই অ্যাকাউন্ট রিকভারির জন্য এমন ডিভাইস বা ব্রাউজার ব্যবহার করুন, যার মাধ্যমে নিয়মিত ফেসবুক ব্যবহার করতেন। ফেসবুকের অ্যাকাউন্ট আইডেন্টিফিকশন পেজ খুলুন। facebook.com/login/identify টাইপ করে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল বা ফোন নম্বর দিন। সেটি কাজ না করলে আইডির নাম বা ইউজারনেম দিয়ে চেষ্টা করুন।
অ্যাকাউন্ট খুঁজে পেলে পুনরুদ্ধারের জন্য "No longer have access to these" অপশন নির্বাচন করুন। এই অপশন না দেখতে পেলে ফেসবুকের গ্রিভেন্স অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। অপশন চলে আসলে স্ক্রিনে দেখানো নির্দেশ অনুসরণ করুন। আপনার কাছে নতুন করে যোগাযোগের তথ্য চাওয়া হতে পারে। এমন কোনও ইমেইল বা ফোন নম্বর দিতে হতে পারে, যা অ্যাকাউন্টের সঙ্গে আগে যুক্ত ছিল না।
ফেসবুক সমস্ত সিকিউরিটি চেক সফলভাবে সম্পন্ন করার পর পাসওয়ার্ড রিসেটের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট ফিরিয়ে দেবে। কিন্তু উপরের অ্যাকাউন্ট রিকভার করার কোনও পদ্ধতিই কাজ না করলে গ্রিভেন্স অফিসারের সঙ্গে যোগাযোগ একমাত্র পথ। তবে ফেসবুক প্রথমে সেল্ফ সার্ভিস রিকভারি পদ্ধতি ব্যবহার করে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের পরামর্শ দেয়।
ফেসবুকের অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়ার জন্য ইমেইল অ্যাড্রেস হল fbgoindia@support.facebook.com। অন্য দিকে, ডাকযোগের ঠিকানা হল মেটা প্ল্যাটফর্মস, ইউনিট 28 ও 29, দ্য এক্সিকিউটিভ সেন্টার, লেভেল 18, ডিএলএফ সাইবার সিটি, বিল্ডিং নং 5, টাওয়ার A, ফেজ থ্রি, গুরুগ্রাম 122002।
উল্ল্যেখ্য, Facebook অ্যাকাউন্ট ফিরে পেলে বা বর্তমান অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এখনই বেশ কয়েকটি সেটিংস চালু করতে পারেন। আপনাকে প্রথমেই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করতে হবে। এটি অন থাকলে নতুন ডিভাইসে লগ ইন করার সময় পাসওয়ার্ড ছাড়াও ফোনে আসা ওটিপি-র প্রয়োজন হবে। ফলে কেউ সহজে অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না।
লগ ইন অ্যালার্ট চালু রাখলে অপরিচিত কোনও ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে কেউ ঢোকার চেষ্টা করলে ফেসবুক সাথে সাথেই নোটিফিকেশন পাঠাবে। এছাড়াও, মেসেঞ্জার বা ফিডে আসা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করে ফেসবুকের লগ ইনের তথ্য দেবেন না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটি হ্যাকারদের পাতা ফাঁদ হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999