Android ফোনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ব্যাটারি ও এটি নষ্ট হলে ডিভাইস ঠিকমতো কাজ করতে পারে না।
Photo Credit: Unsplash/Amanz
Step-by-step process to check the battery health of your Android phone
ক্যামেরা, প্রসেসর, ও ডিসপ্লের মতো মোবাইল ফোনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ব্যাটারি। এই হার্ডওয়্যারের উপরেই স্মার্টফোনের আয়ু নির্ভর করে। এটি নষ্ট হয়ে গেলে ডিভাইস আর ঠিকমতো কাজ করতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে ফোন যত পুরনো হয়, তার ব্যাটারিও ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। প্রতিবার চার্জ দেওয়ার সঙ্গে Android ফোনের ব্যাটারির কার্যক্ষমতাও কিছুটা কিছুটা করে কমতে থাকে। ব্যাটারির স্বাস্থ্য মূলত এটি কতটা চার্জ ধরে রাখতে পারছে, তার উপর নির্ভর করে। তাই ফোনের ব্যাটারি লাইভ ভাল রাখতে গেলে নিয়মিত ব্যাটারি হেলথ পরীক্ষা করা জরুরি।
বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আনুমানিক ব্যাটারি হেলথ পার্সেন্টেজ দেখার সুবিধা আছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা চার্জিং এবং ফোন ব্যবহারের অভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন। আবার হেলথ পার্সেন্টেজ চেক করে প্রয়োজন পড়লে আগেভাগেই ব্যাটারি বদলানোর পরিকল্পনা সেরে রাখা যেতে পারে। অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির স্বাস্থ্য কীভাবে সহজেই পরীক্ষা করবেন, তা এই প্রতিবেদনে ধাপে ধাপে বর্ণনা করা থাকল।
1. প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস খুলুন।
2. এরপর নীচে স্ক্রল করে ব্যাটারি ও চার্জিং অপশনে যান।
3. নতুন পেজ খুললে সেখানে ব্যাটারি হেলথ অপশনে ট্যাপ করুন।
4. এবার ব্যাটারি ক্যাপাসিটি সেকশনে আপনার ফোনের ব্যাটারি হেলথের সঠিক পার্সেন্টেজ দেখতে পাবেন।
5. একই পেজে ব্যাটারি হেলথ অপশনে ট্যাপ করলে ব্যাটারির স্বাস্থ্য ভাল রাখার বিভিন্ন টিপস দেখা যাবে।
অধিকাংশ আধুনিক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একই স্ক্রিন থেকেই অ্যাডাপ্টিভ চার্জিং চালু করা যায়। এছাড়াও, ব্যাটারি সর্বোচ্চ কত শতাংশ চার্জ হবে, তার সীমা সেট করে রাখা যায়। তবে ব্যাটারি হেলথ ধরে রাখার জন্য আলাদাভাবে বেশ কিছু টিপস মেনে চলতে হবে।
1. নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাডাপ্টিভ চার্জিং চালু করে রাখুন। এটি অন থাকলে আপনার ব্যবহারের ধরন অনুসারে ডিভাইস চার্জ হবে ও ব্যাটারির উপর অতিরিক্ত চাপ এসে পড়বে না।
2. ভাল পারফরম্যান্সের জন্য ফোন সবসময় লেটেস্ট সফটওয়্যার ভার্সনে আপডেট করে রাখতে হবে।
3. পুরনো ফোনের ব্যাটারি যাতে অতিরিক্ত চার্জ না হয় বা বেশি গরম না হয়ে যায়, সে দিকে খেয়াল রাখলে স্বাস্থ্য ভাল থাকবে।
4. ফোনে প্রয়োজন নেই এমন ফিচার বন্ধ করে রাখুন বা কম ব্যবহার হয় এমন অ্যাপ আনইনস্টল করে দিন। বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখলে ব্যাটারির চার্জ খরচ কমে যাবে।
5. অত্যন্ত বেশি তাপমাত্রার জায়গায় সাধারণ Android ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। গরম বেড়ে গেলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
মনে রাখবেন, Android ফোনে ব্যাটারি হেলথের যে শতাংশ দেখানো হয়, তা একটি আনুমানিক হিসাব। ফোনটি নতুন ও একেবারে অব্যবহার করা অবস্থায় যে ক্ষমতা ছিল, তার সঙ্গে বর্তমান ক্ষমতা তুলনা করে দেখা পার্সেন্টেজ দেখানো হয়।
স্মার্টফোনের ব্যাটারির স্বাস্থ্য রিসেল ভ্যালুর উপরে বড় প্রভাব ফেলে। তাই হ্যান্ডসেটের ব্যাটারির বর্তমান স্বাস্থ্য জানা জরুরি। ফোন বিক্রি করার সময় আনুমানিক কত দাম পাওয়া যেতে পারে, তা ব্যাটারি হেলথ চেক করে ধারণা মিলতে পারে
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications