Smartphone Tips: ফোন গরম হওয়ার 5 কারণ ও সমাধান জেনে রাখুন

স্মার্টফোন নির্মাতারা ফোনের তাপ নিয়ন্ত্রণে রাখতে সেটিংসে পরিবর্তন ও ব্যবহারে বদল আনার পরামর্শ দিচ্ছে।

Smartphone Tips: ফোন গরম হওয়ার 5 কারণ ও সমাধান জেনে রাখুন

Photo Credit: Pexels/Stanley Ng

Avoid using a hot phone while it's charging

হাইলাইট
  • ফোন অতিরিক্ত গরম হলে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে রাখুন
  • ব্রাইটনেস কমিয়ে লোকেশন, হটস্পট, বা ব্লুটুথ অফ করে দিন
  • চার্জে বসিয়ে গেম খেলা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরত থাকুন
বিজ্ঞাপন

Android হোক বা iPhone, প্রায় সমস্ত ব্যবহারকারী কখনও না কখনও ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে সেটা শুধুমাত্র গরম আবহাওয়া বা তাপমাত্রার কারণে ঘটেছে বলে এড়িয়ে যাওয়া উচিৎ নয়। দীর্ঘক্ষণ গেম খেলা, বেশি সময় ধরে ক্যামেরা ব্যবহার, অতিরিক্ত ব্রাইটনেস, ব্যাক গ্রাউন্ডে একাধিক অ্যাপ চালু থাকা, ও স্মার্টফোন চার্জে বসিয়ে ব্যবহার করার মতো নানা কারণে ডিভাইসের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই স্মার্টফোন নির্মাতারা ফোনের তাপ নিয়ন্ত্রণে রাখতে সেটিংসে পরিবর্তন ও ব্যবহারে বদল আনার পরামর্শ দিচ্ছে। ফোন ওভারহিট হতে শুরু করলে কী করবেন, তা জেনে নিন আজকের প্রতিবেদনে।

ফোন গরম হওয়ার কারণ ও সমাধান

1. কোনও অ্যাপ ব্যাকগ্রাউন্ডে প্রসেসর, ইন্টারনেট বা লোকেশন ব্যবহার করলে ফোন অতিরিক্ত গরম হতে পারে। তাই অ্যান্ড্রয়েডে কোন ফোন বেশি ব্যাটারি খরচ করছে, তা সেটিংস > ব্যাটারি > ব্যাটারি ইউজেসে গিয়ে চেক করুন। যদি কম ব্যবহার করা কোনও অ্যাপ্লিকেশন অস্বাভাবিক হারে ব্যাটারি খরচ করে, তাহলে সংশ্লিষ্ট অ্যাপের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সীমিত করুন। অন্য দিকে, আইফোনে সেটিংস > ব্যাটারি > অ্যাপ ও সিস্টেম অ্যাক্টিভিটি ইউজেসে গিয়ে জানা যাবে, কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করে ফোন গরম করছে বা ব্যাকগ্রাউন্ডে বেশি কাজ করছে।

2. ফোনের স্ক্রিন ব্রাইটনেস বেশি থাকলে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যেতে পারে। দীর্ঘক্ষণ বেশি উজ্জ্বল স্ক্রিনে ভিডিও দেখা বা গেম খেললে ফোনের উপর অতিরিক্ত চাপ পড়ে। তাই ডিসপ্লের অংশ গরম হতে শুরু করে। সেই কারণে অটো ব্রাইটনেস চালু রাখা অথবা প্রয়োজন অনুসারে স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে আনতে হবে।

3. যে সব অ্যাপ নিয়মিত জিপিএস ও লোকেশন ব্যবহার করে, সেগুলি ফোনের ব্যাটারি দ্রুত শেষ করতে পারে। একইভাবে মোবাইল হটস্পট চালু থাকলে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে গরম হয়ে যেতে পারে। তাই হটস্পট, ব্লুটুথ, ও লোকেশন প্রয়োজন ছাড়া অফ করে রাখুন।

4. ফোন আগে থেকেই গরম হয়ে থাকলে সেটি চার্জে বসিয়ে ব্যবহার, গেম খেলা বা ভিডিও এডিটিং করা এড়িয়ে চলা উচিৎ। একই সময়ে ফোন চার্জ করা ও প্রসেসরের উপর বেশি চাপ পড়ে এমন কাজ করলে তাপমাত্রা বেড়ে যেতে পারে।

5. ফোন খুব বেশি ব্যবহার না করেও যদি বারবার অতিরিক্ত গরম হতে থাকে, দ্রুত ব্যাটারি শেষ হয়ে যায়, আচমকা বন্ধ হয়ে যায় বা তাপমাত্রা সংক্রান্ত সতর্কবার্তা দেখায়, তাহলে বিষয়টি স্বাভাবিক বলে এড়িয়ে যাবেন না। এই ধরনের সমস্যা ফোনের অভ্যন্তরীণ ত্রুটির ইঙ্গিত। তাই ইন্টারনেটে টিপস না খুঁজে ফোন কোনও অনুমোদিত সার্ভিস সেন্টারে গিয়ে পরীক্ষা করানো বুদ্ধিমানের কাজ হবে।

তবে মনে রাখবেন, অনেক সময় ধরে হাই-গ্রাফিক্সে গেম খেলা, 4K ভিডিও রেকর্ড করা, একটানা ভিডিও এডিটিং, ও জিপিএস নেভিগেশন ব্যবহার করলে ফোন গরম হয়ে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা। এমন পরিস্থিতি তৈরি হলে ফোন কিছুক্ষণ পাওয়ার অফ করে রাখলে স্মার্টফোন স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে।

এছাড়াও, বড় কোনও সফটওয়্যার আপডেট ইন্সটল করার পর কিছু সময়ের জন্য স্মার্টফোন গরম হয়ে যেতে পারে৷ কারণ আপডেট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নতুন ফার্মওয়্যারের জন্য ব্যাকগ্রাউন্ডে কিছু প্রসেসিং এবং সেটআপের কাজ চলতে পারে।  এমনটা হলে ফোন কিছুক্ষণ লক করে অন্য কাজে মনোনিবেশ করুন, যাতে ওভারহিটিং ছাড়াই ব্যাকগ্রাউন্ডের কাজগুলি সম্পূর্ণ হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »