ফোন হারিয়েছে বা চুরি গিয়েছে? সঞ্চার সাথীতে IMEI ব্লক করার পদ্ধতি জানুন

ফোন হারিয়ে গেলে বা চুরি হলে Sanchar Saathi প্ল্যাটফর্মের সাহায্যে দূর থেকেই IMEI ব্লক করা যায়।

ফোন হারিয়েছে বা চুরি গিয়েছে? সঞ্চার সাথীতে IMEI ব্লক করার পদ্ধতি জানুন

Photo Credit: Pexels/Belvedere Agency

Sanchar Saathi app is available on iOS and Android

হাইলাইট
  • ফোন হারালে বা চুরি হলে সঞ্চার সাথীর মাধ্যমে IMEI ব্লক করুন
  • IMEI ব্লক করতে প্রয়োজন FIR, ডুপ্লিকেট সিম ও পরিচয়পত্র
  • অ্যাপ ও ওয়েবসাইটে ফোনের IMEI ব্লক করার আবেদন জমা দেওয়া যাবে
বিজ্ঞাপন

পকেট থেকে মোবাইল ফোন বের করতে গিয়ে দেখলেন হাতে কিছুই ঠেকছে না। সাধের স্মার্টফোন হারিয়ে গেলে অথবা চুরি হলে উদভ্রান্ত হয়ে পড়াটাই স্বাভাবিক বিষয়। প্রথমেই কেউ দৌড়ন চুরি বা হারানোর সম্ভব্য জায়গায়। অন্যরা সরাসরি থানায় গিয়ে এফআইআর করেন। ফোন খুঁজে না পেলে তার অপব্যবহার রুখতে IMEI নম্বর ব্লক করা অত্যন্ত জরুরি। এমন পরিস্থিতির কথা মাথায় রেখে 2023 সালে দেশের সাধারণ নাগরিকদের জন্য সঞ্চার সাথী (Sanchar Saathi) চালু করেছিল ভারত সরকার। প্ল্যাটফর্মটির সাহায্যে ফোন হারিয়ে গেলে বা চুরি হলে সেটি দূর থেকেই ব্লক করা যায়। সঞ্চার সাথী অ্যাপ এবং ওয়েব পোর্টালে IMEI নম্বর দিয়ে কীভাবে ফোন ব্লক করবেন, তা আজকের প্রতিবেদনে বিস্তারিত বর্ণনা করা হল।

সঞ্চার সাথীর মাধ্যমে IMEI ব্লক করার আগে যা যা প্রয়োজন

IMEI নম্বর ব্লক করার আবেদন জানানোর আগে থানায় অভিযোগ জানিয়ে এফআইআরের কপি সংগ্রহ করতে হবে। হারিয়ে যাওয়া ফোনের নম্বরের জন্য ডুপ্লিকেট সিম বা সংশ্লিষ্ট টেলিকম অপারেটরের কাছ থেকে নতুন সিম কার্ড নিতে হবে। কারণ ওটিপি ভেরিফিকেশন জন্য ওই সিম লাগবে।

ফর্ম পূরণের জন্য আধার কার্ডে, ফোন কেনার ইনভয়েস ও তার একটি ডিজিটাল কপি হাতের কাছে রাখতে হবে। এছাড়াও, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হারিয়ে ফেলা বা চুরি হওয়া ফোনের IMEI নম্বর জানা। এই নম্বর সাধারণত ফোনের ইনভয়েস বা বাক্সের পিছনে লেখা থাকে।

সঞ্চার সাথীর মোবাইল অ্যাপের মাধ্যমে ফোনের IMEI ব্লক করার পদ্ধতি

1.  Apple App Store বা Google Play Store থেকে স্মার্টফোনে Sanchar Saathi অ্যাপ ডাউনলোড করুন।

2. ডিভাইসে Sanchar Saathi অ্যাপ খুলে ভাষা নির্বাচন করে Proceed অপশনে ট্যাপ করুন।

3. Skip and continue to register অপশনে যান।

4. রেজিস্ট্রেশনের জন্য স্ক্রিনে দেখানো নির্দেশগুলি অনুসরণ করে Proceed অপশনে ট্যাপ করুন।

5. আপনার ফোন নম্বর রেজিস্টার করার জন্য একটি SMS পাঠানো হবে। সেটি সম্পূর্ণ হলে স্ক্রিনের উপরের ডানদিকে থাকা Block Your Lost/Stolen Mobile Handset অপশনে ক্লিক করুন।

6. এরপর Block Lost/Stolen Mobile অপশনে ট্যাপ করুন।

7. এবার Device Information ফর্ম পূরণ করতে হবে। সেখানে ফোন নম্বর, আইএমইআই নম্বর, ডিভাইসের ব্র্যান্ড, মডেল, ও দাম উল্লেখ করুন। ফোনের রসিদও আপলোড করতে হবে। 

8. তারপর Lost Information ফর্মে ফোনটি কোথায় হারিয়েছে, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, থানার নাম, ফোন হারানোর তারিখ, জেলা, এবং পুলিশে অভিযোগ জানানোর নম্বর দিতে হবে। সেখানে থানায় অভিযোগের কপিও আপলোড করতে হবে।

9. এবার Mobile Owner Personal Information ফর্ম পূরণ করুন। ফর্মে ফোনের মালিকের নাম, জমা দিতে চাওয়া পরিচয়পত্রের ধরন, পরিচয়পত্রের কপি, ঠিকানা, ইমেল আইডি, পরিচয়পত্রের নম্বর, এবং ওটিপি আসার  ফোন নম্বর দিতে হবে।

10. এরপর ক্যাপচা পূরণ করে Get OTP অপশনে ক্লিক করুন ও সবশেষে Declaration-এর পাশের চেকবক্সে টিক দিয়ে IMEI নম্বর ব্লক করার আবেদন জমা দিন।

সঞ্চার সাথী ওয়েবসাইটের মাধ্যমে ফোনের IMEI ব্লক করার উপায়

1. প্রথমে সঞ্চার সাথী পোর্টালে গিয়ে Block Lost/Stolen Mobile Handset অপশন নির্বাচন করুন। 
2. আপলোড করার জন্য প্রয়োজনীয় সব নথি প্রস্তুত থাকলে মোবাইল অ্যাপের মতো ডিভাইস ইনফরমেশন, লস্ট ইনফরমেশন, এবং মোবাইল নম্বর পার্সোনাল ইনফরমেশন ফর্ম পূরণ করুন।
3. এরপর ফোন কেনার বিল, এফআইআরের কপি, ও পরিচয়পত্রের ডিজিটাল কপি আপলোড করুন।
4.ক্যাপচা পূরণ করে ওটিপি ভেরিফিকেশন করুন।
5. আবেদন জমা হলে আপনার ফোন নম্বরে মেসেজ আসবে। সেখানে লেখা থাকবে যে আপনার অনুরোধ নথিভুক্ত হয়েছে।

প্রসঙ্গত, সঞ্চার সাথীর মাধ্যমে ফোন আসল কিনা তা যাচাই করা যায়। আপনার নামে কতগুলি সিম তোলা হয়েছে, তাও দেখা যায়। অ্যাপের মাধ্যমে অবৈধভাবে তোলা সিম শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করাও সম্ভব।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A38 ও Galaxy A58 দেখা গেল Geekbench-এ, থাকবে ভিন্ন প্রসেসর
  2. iPhone 16 মাত্র 45,490 টাকায়, বাম্পার অফার Croma Black Friday সেলে
  3. সন্তানের X অ্যাকাউন্টের রাশ মা-বাবার হাতে আসছে, জানা যাবে কার সঙ্গে চ্যাট, কত সময় ব্যয়
  4. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  5. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  6. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  7. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  8. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  9. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  10. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »