Android ফোনে 30 দিন আগে পর্যন্ত ডিলিট করা ছবি রিকভার করা সম্ভব।
Photo Credit: Pexels/Los Muertos Crew
Here's how you can recover deleted photos on Android phones
অনেক সময় বাজে বা অপ্রয়োজনীয় ছবি ডিলিট করতে গিয়ে ভুল করে পছন্দের ছবিও মুছে যায়। ফোনে বেশি ছবি তোলার অর্থ স্টোরেজ ভর্তি হতে বেশি সময় লাগবে না। তাই ফোনের জায়গা ফাঁকা করতে একসঙ্গে একাধিক ছবি ডিলিট করে দেওয়ার প্রবণতা থাকে অনেক মানুষের। কিন্তু তার মধ্যে ভাল ছবি রিমুভ হয়ে গেলে দুশ্চিন্তার অন্ত থাকে না। তবে জেনে স্বস্তি পাবেন, Android স্মার্টফোনে কোনও ছবি ডিলিট করলে তা সঙ্গে সঙ্গে চিরতরে হারিয়ে যায় না। সেটি হ্যান্ডসেটের রিসাইকেল বিন বা রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে চলে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি বেছে নিয়ে সহজেই রিকভার করা যায়।
সাধারণত ছবি সম্পূর্ণভাবে মুছে যাওয়ার আগে 30 দিন পর্যন্ত রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে জমা রাখা থাকে। অ্যান্ড্রয়েড ফোনে ছবি ফিরে পাওয়ার দুই ধরনের পদ্ধতি রয়েছে। ডিলিট করা ছবি কীভাবে রিকভার করবেন, তার সহজ উপায় তুলে ধরা হল এই প্রতিবেদনে।
1. 30 দিনের মধ্যে ডিলিট করা ছবি রিকভার করতে প্রথমে Android ফোনের ফটোস বা গ্যালারি অ্যাপ খুলুন।
2. স্ক্রিনের নিচে থাকা অ্যালবাম অপশনে ট্যাপ করুন।
3. ব্র্যান্ড ও ফোনের মডেল অনুযায়ী স্ক্রিনে স্ক্রল করে রিসেন্টলি ডিলেটেড ফোল্ডার খুঁজে বার করুন।
4. রিসেন্টলি ডিলেটেড ফোল্ডারে ট্যাপ করে সেটি খুলুন।
5. একটি নতুন পর্দায় ডিলিট করা সমস্ত ছবি দেখতে পাবেন।
6. স্ক্রিনের ডানদিকে থাকা ভার্টিক্যাল ডটেড লাইনে ক্লিক করুন।
7. সিলেক্ট অপশনে ট্যাপ করে যে যে ছবি ফিরিয়ে আনতে চান, বেছে নিন।
8. একসঙ্গে সমস্ত ছবি রিকভার করতে চাইলে সিলেক্ট অলের উপর টাচ করুন।
9. ছবি সিলেক্ট করার পর রিস্টোর অপশনে ট্যাপ করুন।
10. রিকভার করা ছবিগুলি যে ফোল্ডার থেকে মুছে গিয়েছিল, সেই ফোল্ডারেই ফিরে আসবে।
Android ফোনে গুগল ফটোসের মাধ্যমেও সাম্প্রতিক ডিলিট করা ছবি রিকভার করা যায়। এর জন্য প্রথমে ফটোস অ্যাপ খুলুন। তারপর স্ক্রিনের নিচে থাকা কালেকশনস অপশনে ট্যাপ করুন। এবার একটি নতুন স্ক্রিন খুলে যাবে। সেখানে উপরের ডানদিকে থাকা বিন অপশনে ট্যাপ করুন।
এরপর সিলেক্ট অপশনে ট্যাপ করে যে সব ডিলিটেড হওয়া ছবি রিকভার করতে চান, সেগুলি বেছে নিন। তারপর রিকভারির জন্য রিস্টোর অপশনে ট্যাপ করুন। রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে থাকা সমস্ত ছবি রিকভার করতে চাইলে রিস্টোর অল অপশনে ট্যাপ করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999