টেম্পোরারি ব্যান হওয়া WhatsApp অ্যাকাউন্ট ফেরত পাওয়া সম্ভব।
Photo Credit: Pexels/Julio Lopez
Here’s what to Do If Your WhatsApp Account Faces a Temporary Ban
প্রাইমারি নম্বরে ব্যবহার করা WhatsApp অ্যাকাউন্টে ব্যান হয়ে গেলে মাথায় বাজ পড়তে বাধ্য। অনলাইনে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে বেশিরভাগ কথাবার্তা এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সম্পন্ন হয়। প্ল্যাটফর্মটির UPI পরিষেবা অসংখ্য মানুষ ব্যবহার করেন। তাই নিষেধাজ্ঞার সম্মুখীন হলে প্রচুর অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। তবে অ্যাকাউন্ট নিষিদ্ধ হলেই যে সেই নম্বর দিয়ে আর কখনও অ্যাপ ব্যবহার করা যাবে না, তা নয়। কিছু ক্ষেত্রে সংস্থার কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানানো সম্ভব। এর জন্য অ্যাপের মধ্যেই ‘রিকোয়েস্ট রিভিউ' অপশন রয়েছে। আপনার আবেদন খতিয়ে দেখে অ্যাকাউন্টের উপর থেকে ব্যান তুলে নিতে পারে কোম্পানি।
হোয়াটসঅ্যাপে দুই পদ্ধতিতে ব্যান হয়: সাময়িক ও স্থায়ী। সাময়িক ব্যানে অ্যাপ খুললে নিচে ‘রিকোয়েস্ট রিভিউ' বাটন দেখা যায়। তাতে ক্লিক করে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করা যাবে। কোম্পানি সেই আবেদন খতিয়ে দেখে অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে পারে। কিন্তু ব্যান হওয়ার পর যদি রিকোয়েস্ট রিভিউ অপশন না দেখতে পান, তাহলে বুঝে নিন সেটি চিরদিনের মতো নিষেধাজ্ঞার মুখে পড়েছে।
পার্মানেন্ট ব্যানের সেক্ষেত্রে পুরনো নম্বরে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম। নতুন নম্বর নিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে। তবে যারা ‘রিকোয়েস্ট রিভিউ' অপশন দেখতে পাচ্ছেন, তাদের কাছে অ্যাকাউন্ট ফেরত পাওয়ার সুযোগ আছে।
মেটার কোনও ওয়েবসাইটে নয়, সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই থেকে ব্যান তুলে নেওয়ার জন্য আপিল করতে পারবেন। অ্যাপ খুললেই বড় করে 'দিস অ্যাকাউন্ট কান্ট ইউজ হোয়াটসঅ্যাপ' বার্তা দেখতে পাবেন। নিচে থাকা সবুজ রঙের রিকোয়েস্ট রিভিউ বাটনের উপর ট্যাপ করুন। তারপর রিভিউয়ের কারণ জানতে পপ-আপ ভেসে উঠবে। বেছে নেওয়ার জন্য চারটি বিকল্প থাকবে।
সেখান থেকে যে কোনও একটি কারণ বেছে নিন। ফের রিকোয়েস্ট রিভিউ বাটনে ট্যাপ করুন। এরপর অ্যাপে সাবমিটিং রিকোয়েস্ট না দেখানো পর্যন্ত অপেক্ষা করুন। পপ-আপটি বন্ধ হলে স্ক্রিনে আরও একটি পেজ দেখতে পাবেন। সেখানে আগের মতোই প্রোফাইল লোগো থাকবে। তবে এবার তার পাশে একটি অ্যাম্বার রঙের ঘড়ির চিহ্ন দেখা যাবে। অর্থাৎ, আপনার ব্যান হওয়া অ্যাকাউন্ট রিভিউয়ের অধীনে রয়েছে।
রিভিউয়ের আবেদন জানানোর তারিখ উল্লেখ থাকবে। ফলে আবেদন করার পর কত দিন কেটে গিয়েছে, তা সহজেই হিসাব রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপের দাবি, সাধারণত আপিল জানানোর 24 ঘণ্টার মধ্যেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। অ্যাপ খুললে একই পেজে এই সংক্রান্ত নোটিফিকেশন দেখা যাবে। একটি অ্যাকাউন্টের জন্য একই সময়ে শুধুমাত্র একবারই আপিল করা যাবে।
রিভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হলে লকস্ক্রিনে 'অ্যাকাউন্ট রিভিউ ইজ কমপ্লিটেড' নোটিফিকেশন পাবেন। ব্যান ফিরিয়ে নেওয়ার আবেদন মঞ্জুর হলে 'ভেরিফাই অ্যাকাউন্ট' বাটনের সঙ্গে স্পষ্ট বার্তা চলে আসবে। এরপর নিজের মোবাইল নম্বর লিখে লগ ইন করতে হবে। রিভিউয়ের পরেও অ্যাকাউন্টের ব্যান না উঠলে অন্য নম্বর দিয়ে রেজিস্টার করে নতুন অ্যাকাউন্ট বানানো ছাড়া আর কোনও উপায় নেই।
প্রসঙ্গত, একাধিক কারণে যে কোনও নম্বরে WhatsApp অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। একসঙ্গে অনেক মেসেজ পাঠানো, স্প্যাম ছড়ানো, অপরিচিতদের বারবার মেসেজ করা, অন্যদের কাছ থেকে অভিযোগ পাওয়া বা GB WhatsApp-এর মতো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করলে অ্যাকাউন্ট ব্যান হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo X500 Pro Max vs Oppo Find X10 Pro Max vs iPhone 18 Pro Max: Price, Specifications Compared
Best AI Meeting Note-Taking Apps for Hindi and English Transcription