পাসওয়ার্ড ছাড়াই লগ ইন হবে Google অ্যাকাউন্টে, আজই চালু করুন পাসকি

Passkey পাসওয়ার্ডের মতো অনুমান চুরি করা যায় না এবং ফাঁস হওয়ার ভয় নেই।

পাসওয়ার্ড ছাড়াই লগ ইন হবে Google অ্যাকাউন্টে, আজই চালু করুন পাসকি

Photo Credit: Unsplash/Solen Feyissa

You can create passkeys on multiple devices

হাইলাইট
  • Passkey তৈরি করে পাসওয়ার্ডের বদলে বায়োমেট্রিকে লগ ইন করুন
  • ফিঙ্গারপ্রিন্ট বা ফেস স্ক্যান করে Google অ্যাকাউন্টে ঢোকা যাবে
  • পাসকি সেটআপ করলেও গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মুছবে না
বিজ্ঞাপন

পাসকি (Passkey) ধীরে ধীরে পাসওয়ার্ডের আধুনিক এবং সহজ বিকল্প হয়ে উঠছে। 2023 সালে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার প্রথাগত পদ্ধতির উপর নির্ভরতা কমতে পাসকি চালু করেছিল গুগল (Google)। এটি ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ ও ফেস স্ক্যানের মাধ্যমে কোনও অ্যাকাউন্টের প্রকৃত মালিকের পরিচয় চিনে নেয়। পাসকি পাসওয়ার্ড ম্যানেজারে স্টোর হয়ে থাকে। তাই একই পাসকি ব্যবহার করে অন্য ডিভাইস থেকে অ্যাকাউন্টে সাইন ইন করা যায়। এটি পাসওয়ার্ডের মতো অনুমান চুরি করা যায় না। আবার ফাঁস হওয়ারও ভয় নেই৷ লম্বা পাসওয়ার্ড মনে রাখা ও টাইপ করার প্রয়োজন পড়ে না। এক টাচেই কাজ হয়ে যায়৷ আজকের প্রতিবেদনে জেনে নিন, Google অ্যাকাউন্টের জন্য পাসকি কীভাবে সেটআপ করবেন।

Google অ্যাকাউন্টের জন্য পাসকি তৈরির পদ্ধতি

1. গুগল অ্যাকাউন্টের পাসকি পেজে যান।
2. ক্রিয়েট এ পাসকি অপশনে ট্যাপ করুন।
3. স্ক্রিনে দেখানো প্রম্পট অনুসরণ করুন।
4. ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান, অথবা স্ক্রিন লকের (পিন/প্যাটার্ন) মাধ্যমে ডিভাইস আনলক করুন।
5. তারপর আপনার বায়োমেট্রিক তথ্যই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডের কাজ করবে।

মনে রাখবেন, পাসকি সেটআপ করার সময় গুগল আপনাকে অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে বলবে। যাতে আপনার ডিভাইসে অন্য কেউ বায়োমেট্রিক তথ্য না দিতে পারে।

পাসকি দিয়ে Google অ্যাকাউন্টে কীভাবে সাইন ইন করবেন

1. গুগল সাইন ইন পেজে যান।
2. আপনার গুগল অ্যাকাউন্টের ইউজারনেম বা জিমেল অ্যাড্রেস লিখুন।
3. সাইন ইনের বিকল্প হিসেবে পাসকি অপশন দেখা গেলে ট্যাপ করুন।
4. আপনার ডিভাইস বা ব্রাউজারে দেখানো নির্দেশ অনুসরণ করুন।
5. ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, স্ক্রিন লক বা পিন দিয়ে পরিচয় ভেরিফাই করুন।

উল্লেখ্য, কম্প্যাটিবল Android ফোন, iPhone, iPad, ও হার্ডওয়্যার সিকিউরিটি কী-এ সেভ থাকা পাসকি ব্যবহার করেও কম্পিউটারে সাইন ইন করা যায়। এই ক্ষেত্রে গুগল একটি QR কোড দেখাবে। ইউজারকে নিজের মোবাইল ফোনের ক্যামেরা অথবা QR কোড অ্যাপের মাধ্যমে সেই কোড স্ক্যান করতে হবে। তারপর আঙুলের ছাপ, ফেস স্ক্যান, বা পিনের মাধ্যমে নিজের পরিচয় ভেরিফিকেশন করে গুগল অ্যাকাউন্টে ঢোকা যাবে। 

Android স্মার্টফোনে তৈরি করা পাসকি ব্যবহার করে আইফোনে গুগল অ্যাকাউন্টেও সাইন ইন করা যাবে। মনে রাখবেন, পাসকি তৈরি করলেও গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা পাসওয়ার্ড চিরতরে মুছে যাবে না। এটি শুধু অ্যাকাউন্টের সাইন ইনের সময় পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবস্থাকে অগ্রাধিকার দেবে। প্রয়োজন পড়লে ব্যবহারকারীরা আগের মতোই পাসওয়ার্ড টাইপ করে প্রথাগত পদ্ধতিতে লগ ইন করতে পারবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »