ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 অগাস্ট 2026 11:35 IST
হাইলাইট
  • স্টিকার বানানো সহজ করতে ChatGPT অ্যাপে নতুন ফিচার এসেছে
  • চ্যাটজিপিটি যে কোনও ছবি বা প্রম্পটের ভিত্তিতে নয়টি স্টিকারের প্যাক বানাবে
  • স্টিকার উপযোগী ছবি তৈরির জন্য 18টি ভিজ্যুয়াল স্টাইল রয়েছে

ChatGPT offers 18 styles for sticker creation

Photo Credit: Pexels/ Solen Feyissa

অনলাইন চ্যাটিংয়ে স্টিকার এখন অনেকটা আলাদা একটি ভাষায় পরিণত হয়েছে। অনেক সময় যে কথা লেখা বা বলা মুশকিল হয়ে পড়ে, তা স্টিকার পাঠিয়ে সহজে প্রকাশ করা যায়। আনন্দ, দুঃখ বা যে কোনও প্রতিক্রিয়া দেওয়ার জন্য স্টিকারের জুড়ি মেলা ভার। অনেকেই পুরনো স্টিকার পাঠাতে পাঠাতে একঘেয়েমি অনুভব করেন। সবাই কাস্টমাইজড স্টিকার তৈরিতে ততটা দক্ষও নয়। তাই OpenAI স্টিকার বানানো সহজ করতে নতুন ফিচার ঘোষণা করেছে। ChatGPT অ্যাপে নিজের ইচ্ছামতো সুন্দর স্টিকার বানানোর সুবিধা যুক্ত হয়েছে। যে কোনও ছবি বা প্রম্পট দিয়ে কাস্টম স্টিকার তৈরি করা যাবে। সেই স্টিকার সরাসরি WhatsApp ও iMessage-এ ডাউনলোড করে শেয়ার করতে পারবেন।

ChatGPT তৈরি করবে কাস্টম স্টিকার 

চ্যাটজিপিটির নতুন ফিচার ইমেজেস 2.0 মডেলের মাধ্যমে কাজ করবে। শুধু একটি নির্দিষ্ট নির্দেশনা বা ‘প্রম্পট' লিখে দিলেই চ্যাটজিপিটি সর্বোচ্চ নয়টি স্টিকার নিয়ে একটি প্যাক বানিয়ে দেবে। চ্যাটবটে চাহিদামতো স্টিকার উপযোগী ছবি তৈরির জন্য মোট 18টি ভিজ্যুয়াল স্টাইল রয়েছে। যার মধ্যে হোলোগ্রাফিক, অ্যানিমে, এবং 3D-এর মতো কায়দা রাখা হয়েছে।

Advertisement

চ্যাটজিপিটির বানানো স্টিকারগুলি পরে ইমোজির সঙ্গে রিমিক্স করে নতুন ভ্যারিয়েশন তৈরি করা যাবে। আপনি যে কোনও আইডিয়া বা কনসেপ্টে বর্ণনা করে সেটিকে স্টিকারে পরিণত করতে পারবেন। সেলফি, কোনও চরিত্র, খাবার, জোকস, পোষ্যর ছবি বা প্রিয় কোনও মুহূর্তের স্মৃতিকে কেন্দ্র করে স্টিকার প্যাক তৈরি করা যাবে।

চ্যাটজিপিটির বানানো স্টিকারগুলির পিছনে কোনও সলিড ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটি স্বচ্ছ হওয়ার ফলে সরাসরি ডাউনলোড করে মেসেজিং অ্যাপে শেয়ার করা যাবে। এআই ইমেজ জেনারেশন মডেলগুলির ক্ষেত্রে ছবির মধ্যে সঠিকভাবে লেখার বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। তবে ওপেনএআই দাবি করছে, নতুন মডেলে সেই জায়গাতে উন্নতিসাধন করা হয়েছে। ফলে ফিচারটি নির্ভুল টেক্সট-সহ ছবি এবং স্টিকার বানাতে সক্ষম।

স্টিকার প্যাক বানানোর জন্য ব্যবহারকারীদের প্রথমে ChatGPT-এর সাইডবার থেকে ইমেজ অপশন নির্বাচন করতে হবে। তারপর স্টিকারে গিয়ে কী ধরনের প্যাক বানাতে চান তা ছবি বা প্রম্পটের মাধ্যমে জানাতে হবে। স্টিকার ফিচারটি বিশ্বজুড়ে সমস্ত মোবাইল চ্যাটজিপিটি ইউজারদের জন্য বিনামূল্যে রোলআউট হয়েছে। অর্থাৎ, সবাই কোনও সাবস্ক্রিপশন ফি ছাড়াই নিজের ইচ্ছামতো স্টিকার প্যাক বানাতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.