GPT-6 Cyber মডেলের সাহায্যে ফায়ারফক্স ব্রাউজারে 81টি উচ্চ ঝুঁকির নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে পেয়েছেন গবেষকরা।
Photo Credit: OpenAI
GPT-6 Cyber is claimed to deliver significant improvements over GPT-5.6 Cyber
OpenAI বৃহস্পতিবার GPT-6 Cyber প্রকাশ করেছে। এটি সাইবার সিকিউরিটির উপর গুরুত্ব দিয়ে বানানো মার্কিন প্রতিষ্ঠানটির অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল। স্যাম অল্টম্যানের সংস্থা দাবি করেছে, মডেলটি সাইবার গবেষকদের সফটওয়্যারের নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে বার করা এবং সেগুলি ঠিক করার উপায় খুঁজতে সাহায্য করবে। এটি সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বেঞ্চমার্কে পরীক্ষায় পূর্বসূরি GPT-5.6 Cyber-এর থেকে ভাল ফলাফল করেছে। ExploitGym বেঞ্চমার্কে প্রায় 51 শতাংশ উন্নত পারফর্ম করেছে GPT-6 Cyber। OpenAI জানিয়েছে, মডেলটি ইতিমধ্যেই বেশ কিছু বহুল ব্যবহৃত সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বার করতে সক্ষম হয়েছে।
ওপেনএআই তাদের ওয়েবসাইটে ব্লগে লিখেছে, নতুন জিপিটি-6 সাইবার মডেল সফটওয়্যার বিশ্লেষণ করে দুর্বলতা খুঁজতে অনেক বেশি দক্ষ। সাইবার নিরাপত্তা সংক্রান্ত বেশিরভাগ ক্ষেত্রেই জিপিটি-6 অ্যাস্ট্রাকেও ছাপিয়ে গিয়েছে এটি।
এক্সপ্লয়েটজিম টেস্টে দেখা হয়, কোনও সফটওয়্যারের নিরাপত্তাজনিত দুর্বলতা ব্যবহার করে দূরবর্তী কোনও সিস্টেমে সম্ভাব্য আক্রমণ হানাতে এআই মডেল কতটা দক্ষ। সেই পরীক্ষায় জিপিটি-6 সাইবার 48.5 শতাংশ স্কোর করেছে। আগের জিপিটি-5.6 সাইবারের স্কোর 32.1 শতাংশ ছিল।
এআই মডেলটি নির্দিষ্ট সীমারেখা মেনে কাজ করবে বলে দাবি করছে সংস্থা। এটি কোনও অতিরিক্ত সেফটি প্রম্পট ছাড়াই 99.93 শতাংশ পরীক্ষায় অনুমোদনের বাইরে থাকা সিস্টেমে আক্রমণ চালানো থেকে বিরত থেকেছে। নির্দিষ্ট সেফটি প্রম্পট চালু থাকলে সাফল্যের হার বেড়ে 100 শতাংশ হয়েছে।
GPT-6 Cyber মডেলের সাহায্যে ফায়ারফক্স ব্রাউজারে 81টি উচ্চ ঝুঁকির নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে পেয়েছেন গবেষকরা। এছাড়াও, লিনাক্স কার্নেল নিয়ে গবেষণার সময় 1,724টি ত্রুটি শনাক্ত ও পরীক্ষা করতে সক্ষম হয়েছে। শুধু দুর্বলতা খোঁজা নয়, সেগুলি কাজে লাগিয়ে কীভাবে আক্রমণ করা সম্ভব, তাও দেখিয়েছে ওপেনএআইয়ের নতুন মডেল।
জিপিটি-6 সাইবার মডেলের সাহায্যে খুঁজে পাওয়া সমস্ত গুরুতর ফাঁকফোকর ও ঠিক করার সম্ভাব্য সমাধান (প্যাচ) সংশ্লিষ্ট সফটওয়্যারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ডেভেলপারদের জানানো হয়েছে। বড় সফটওয়্যার প্রজেক্টে লক্ষ লক্ষ লাইনের কোড থাকে। সেখান থেকে দুর্বলতা খুঁজে বার করা ও সেটি কীভাবে বিপদ ডেকে আনতে পারে, তা পরীক্ষা করা বেশ সময়সাপেক্ষ এবং কঠিন। এআইয়ের সাহায্যে সেই কাজ এখন আরও দ্রুততার সাথে করা সম্ভব হবে।
শক্তিশালী এআই মডেলের সঙ্গে স্বাভাবিকভাবেই ঝুঁকির প্রসঙ্গে চলে আসে। GPT-6 Cyber-ও তার ব্যতীক্রম নয়। এটি শুধু দুর্বলতা শনাক্ত নয়, সেই ত্রুটিকে কাজে লাগিয়ে কার্যকর সাইবার আক্রমণের পথ দেখাতে পারে। ফলে ভুল ব্যক্তি বা গোষ্ঠীর হাতে চলে গেলে অপব্যবহারের আশঙ্কা। তাই এখন সাধারণ চ্যাটজিপিটি ব্যবহারকারীরা মডেলটির অ্যাক্সেস পাবে না। এই মুহূর্তে বেছে বেছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংস্থাদের কাছে নতুন মডেলের চাবি পৌঁছে দিচ্ছে ওপেনএআই। তারা Codex এবং API-এর মাধ্যমে মডেলটি ব্যবহার করতে পারবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak