নাম বদলে নতুন ডিজাইনে বাজারে এল Google ফাইল ম্যানেজার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 নভেম্বর 2018 16:32 IST
হাইলাইট
  • Files Go অ্যাপের নাম বদলে হল Files by Google
  • Google জানিয়েছে তিন কোটি গ্রাহক এই অ্যাপ ব্যবহার করেন
  • Android Go অপারেটিং সিস্টেম গ্রাহকদের জন্য এই অ্যাপ লঞ্চ হয়েছিল

শুরুতে Android Go অপারেটিং সিস্টেম গ্রাহকদের জন্য লঞ্চ হয়েছিল Files Go অ্যাপ

গত সপ্তাহে বিটা ভার্সানে দেখা গিয়েছিল। এবার Files Go অ্যাপের নাম বদলে হল Files by Google। সম্প্রতি এক ব্লগ পোস্টে Google জানিয়েছে এই মুহুর্তে তিন কোটি গ্রাহক কোম্পানির Android ফাইল ম্যানেজার অ্যাপ ব্যবহার করেন। গত বছর ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশে প্রথম এই অ্যাপ লঞ্চ হয়েছিল। ফোনের অপ্রয়জনীয় ফাইল নিজে থেকে ডিলিট করে গ্রাহকের মন জয় করেছিল এই ফাইল ম্যানেজার অ্যাপ।

“গত এক বছরে 3 কোটি গ্রাহক  Files Go অ্যাপ ব্যবহার শুরু করেছেন। সারা বিশ্বের মানুষ এই অ্যাপ ব্যবহার করছেন। সব ধরনের মোবাইল গ্রাহকের পছন্দের ফাইল ম্যানেজার হয়ে উঠেছে Files Go।” এক ব্লগ পোস্টে জানিয়েছে Google।

Advertisement

শুরুতে Android Go অপারেটিং সিস্টেম গ্রাহকদের জন্য এই অ্যাপ লঞ্চ হলেও নতুন নামে সব Android গ্রাহকদের জন্য জনপ্রিয় হবে এই অ্যাপ। নাম বদলের সাথেই এই ফাইল ম্যানেজারে যোগ হয়েছে নতুন কোম্পানির মেটিরিয়াল ডিজাইন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Files by Google, Files, Files Go, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.