Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 20 অগাস্ট 2026 15:12 IST
হাইলাইট
  • ভারতীয় কলেজ পড়ুয়ারা এক বছর বিনামূল্যে Google AI Plus সাবস্ক্রিপশন পাচ্ছে
  • এটি Gemini-এর 2 গুণ বেশি ইউজেস লিমিট অফার করে
  • গুগল ফটোস, ড্রাইভ, ও জিমেইলে 400 জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে

Eligible Indian college students can get one year of Google AI Plus free

Photo Credit: Unsplash/Shutter Speed

পড়াশোনার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ক্রমশ বাড়ছে। এআই (AI)-এর মাধ্যমে কঠিন বিষয় কম সময়ে সহজে বুঝে নেওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ায় অত্যাধুনিক এআই মডেলের সাহায্য নিতে পারে, তা নিশ্চিত করতে গুগলের পক্ষ থেকে বড় ঘোষণা এসেছে। মার্কিন টেক জায়ান্টটি জানিয়েছে, ভারতীয় কলেজ পড়ুয়ারা 12 মাসের জন্য Google AI Plus প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। ছাত্রছাত্রীরা প্রায় 4,800 টাকা দামের সাবস্ক্রিপশনের ফ্রি অ্যাক্সেস পাবে। শুধু তাই নয়, 4 বছর পর্যন্ত Google AI Pro প্ল্যানে 74 শতাংশ ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে গুগল।

Google AI Plus সাবস্ক্রিপশন ফ্রি-তে পাওয়ার পদ্ধতি

কলেজ পড়ুয়ারা প্রথমে Google One Plans বিভাগে গিয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবে। তারপর গুগল এআই প্লাস প্ল্যানে গিয়ে "Get Student Offer" অপশনে ক্লিক করতে হবে। তারপর কন্টিনিউ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে স্টুডেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। তথ্যের সত্যতা যাচাই সফল হলে এক বছর নিখরচায় গুগল এআই প্লাস ব্যবহার করা যাবে।

বর্তমানে এই প্ল্যানের জন্য প্রতি মাসে 299 টাকা খরচ করতে হয়। 12 মাসের হিসেবে 4,778 টাকা। কিন্তু এখন কলেজ স্টুডেন্টদের জন্য সাবস্ক্রিপশন পুরো ফ্রি। তবে মনে রাখবেন, মেয়াদ শেষ হওয়ার আগে অটো পেমেন্ট বা অটো রিনিউয়াল বন্ধ করতে হবে। যদি তা না করেন, তাহলে এক বছর হয়ে গেলেই অ্যাকাউন্ট থেকে 399 টাকা চার্জ করবে গুগল।

Google AI Plus কী কী সুবিধা দিচ্ছে?

গুগল এআই প্লাস সাবস্ক্রিপশনে জেমিনাই-এর 2 গুণ বেশি ব্যবহারের লিমিট পাওয়া যাবে। একইসঙ্গে, ফ্ল্যাশ থিঙ্কিং মডেলের অ্যাক্সেস খুলে যাবে। গুগল ফটোস, ড্রাইভ, ও জিমেইলে 400 জিবি ক্লাউড স্টোরেজ মিলবে। সংস্থার ক্রিয়েটিং স্টুডিও গুগল ফ্লো-এর মাধ্যমে আরও বেশি সিনেমাটিক ভিডিও বানানো যাবে।

প্লাস প্ল্যানে জিমেলে সরাসরি জেমিনাই-এর অ্যাক্সেস থাকবে। ব্যবহারকারীরা Gemini Notebook ও Google Flow Music টুলসের আরও বেশি করে অ্যাক্সেস পাবে। এআই-এর সাহায্যে 200 পেজ পর্যন্ত ক্লাস নোট বিশ্লেষণ করার সুবিধা মিলবে।

Advertisement

প্রসঙ্গত, Gemini অ্যাপে একটি বিশেষ স্টুডেন্ট হাব চালু করেছে গুগল। এটি পড়ুয়াদের জন্য জেমিনাই-এর বিভিন্ন স্টাডি এবং লার্নিং ফিচার্স এক জায়গায় একত্রিত করে ব্যবহারের সুবিধা দেবে। পড়ুয়ারা পড়াশোনার নোটবুক তৈরি, ফ্ল্যাশকার্ড বানানো, ও নিজেদের প্রস্তুতি যাচাই করতে প্র্যাকটিস টেস্ট দিতে পারবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.