Zoom, Google Meet-কে টক্কর দিতে নতুন ভিডিও কনফারেন্সিং অ্যাপ আনছে Jio

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 1 মে 2020 14:31 IST
হাইলাইট
  • JioMeet থেকে ভিডিও কনফারেন্স করা যাবে
  • বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই পরিষেবা ব্যবহার করা যাবে
  • শীঘ্রই লঞ্চ হতে পারে

কম্পিউটার ও স্মার্টফোন থেকে JioMeet ব্যবহার করা যাবে

এবার ভিডিও কনফারেন্সিং দুনিয়ায় প্রবেশ করছে দেশের এক নম্বর টেলিকম কোম্পানি। বৃহস্পতিবার কোম্পানির ত্রৈমাসিক রোজগারের খতিয়ান প্রকাশ করেই নতুন ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম লঞ্চের পরিকল্পনার কথা জানিয়েছে Jio। নতুন JioMeet ব্যবহার করে ভিডিও কনফারেন্স করা যাবে। সম্প্রতি লকডাউনের কারণে ভিডিও কনফারেন্সিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। Google Meet, Microsoft Teams ও Zoom-কে কড়া প্রতিযোগিতার সামনে নিয়ে আসবে JioMeet।

Android ও iOS মোবাইল গ্রাহকরা JioMeet ব্যবহার করে স্মার্টফোন থেকেই ভিডিও কনফারেন্স করতে পারবেন। এছাড়াও কম্পিউটারে Windows ও macOS থেকে JioMeet ব্যবহার করা যাবে। Outlook ই-মেল গ্রাহকরা বিশেষ প্লাগ-ইন ব্যবহার করে ই-মেলের ভিতর থেকেই JioMeet ব্যবহার করে ভিডিও কনফারেন্স করতে পারবেন। ব্রাউজার থেকে ভিডিও কনফারেন্সের জন্য বিশেষ প্লাগ ইন। Google Chrome ও Mozilla Firefox ব্রাউজারে JioMeet প্লাগ-ইন ইন্সটল করা যাবে। কোম্পানির দাবি এই সব প্ল্যাটফর্ম থেকে হাই ডেফিনেশনে ভিডিও কনফারেন্স করা যাবে। ইমেল আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করা যাবে। গেস্ট লগ-ইন করেও ভিডিও কনফারেন্স করা যাবে।

Advertisement

লঞ্চের কয়েক ঘণ্টার মধ্যেই Apple App Store ও Google Play Store-এ JioMeet অ্যাপ দেখা যায়। পরে এই দুই মার্কেট-প্লেস থেকে নতুন অ্যাপ সরিয়ে নিয়েছে মুম্বাইয়ের কোম্পানিটি। jiomeet.jio.com নামের নতুন ওয়েবসাইট থেকে এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের সব তথ্য পাওয়া যাবে। যদিও এই প্রতিবেদন দেখার সময় এই ওয়েবসাইটে কোন তথ্য পাওয়া যায়নি।

বিনামূল্যে প্রতিদিন 2GB অতিরিক্ত ডেটা দিচ্ছে Jio, কীভাবে পাবেন?

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

আগেও JioChat অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্স দুনিয়ায় নাম লিখিয়েছিল সংস্থাটি। এছাড়াও গত বছর সামনে এসেছিল Jio Group Talk। তবে লকডাউনের বাজারে Google Meet, Microsoft Teams, ও Zoom-কে টক্কর দিতে সম্পূর্ণ নতুন JioMeet প্ল্যাটফর্ম নিয়ে এল মুকেশ আম্বানির কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  2. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  3. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  4. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  5. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  6. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  7. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  8. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  9. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  10. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.