Android ও iOS মোবাইল গ্রাহকরা JioMeet ব্যবহার করে স্মার্টফোন থেকেই ভিডিও কনফারেন্স করতে পারবেন। এছাড়াও কম্পিউটারে Windows ও macOS থেকে JioMeet ব্যবহার করা যাবে।
ইতিমধ্যেই JioMart এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শুরুতে এই প্ল্যাটফর্মে 50,000 এর বেশি মুদিখানার জিনিস পাওয়া যাবে। নুন্যতম অর্ডার ভ্যালু ছাড়াও বাড়ি বাড়ি এই JioMart এর মাধ্যমে বাড়ি বাড়ি ডেলিভারি করবে কোম্পানি।
ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC) 2019 ইভেন্ট থেকে Jio Video Call Assistant ফিচার লঞ্চ করে Reliance Jio। নতুন ফিচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে 4G কলের অ্যাকসেস পাওয়া যাবে। কোম্পানির দাবি ভারতে গ্রাহক সয়াহতায় বিপ্লব আনবে নতুন ফিচার। এছাড়াও Jio Bot Maker Tool সামনে এসেছে।
Jio Fiber এর মাধ্যমে ভারতবাসীর ধরে ঘরে ফাইবার ব্রডব্যান্ড পাঠিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে মুকেশ আম্বানি। 700 টাকা থেকে 10,000 টাকা প্রতি মাসের মধ্যে ফাইবার ব্রডব্যান্ডের বিভিন্ন প্ল্যান ব্যবহার করা যাবে।
সোমবার Jio GigaFiber এর সামনে থেকে পর্দা সরালেন কোম্পানির প্তধান মুকেশ আম্বানি। তিনি জানিয়েছেন 5 সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে Jio GigaFiber পরিষেবা শুরু হবে।
সোমবার কোম্পানির বার্ষিক সাধারন সভায় একাধিক ঘোষনা করবেন রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানি। এই অনুষ্ঠানে জিও গিগাফাইবার ব্রডব্যান্ডের দাম ঘোষনা হতে পারে।
গ্রাহক প্রতি Jio –র আয়ের পরিমান 126.2 কোটি টাকা। এই মুহুর্তে আর কোন টেলিকম কোম্পানি গ্রাহক প্রতি এত আয় করতে পারেনি। 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে Jio গ্রাহকরা মোট 956 কোটি GB ডেটা ব্যবহার করেছেন।
ভারতে প্রথম মোবাইল কংগ্রেসের ইভেন্টে মুকেশ জানিয়েছেন নতুন প্রজন্মের উন্নতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে চলেছে ডাটা। আম্বানি বলেন, “এই গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের দেশের উন্নতিতে ব্যবহার করতে হবে। সাথে ডাটাকে পর্যাপ্ত পরিমানে সুরক্ষাকবচ রাখতে হবে ডাটার সাথে।”
এই সভায় মুকেশ বলেন মাত্র 22 মাসে Reliance Jio-র গ্রাহক সংখ্যা 21.5 কোটি ছাড়িয়ে গিয়েছে। এই সময়ে মাসে 125 কোটি GB ডাটা ব্যবহার থেকে এখন গ্রাহকরা মাসে 240 কোটি GB ডাটা ব্যবহার করেন।