Jio ধামাকা! Amazon, Flipkart কে টেক্কা দিতে এসে গেল JioMart

ইতিমধ্যেই JioMart এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শুরুতে এই প্ল্যাটফর্মে 50,000 এর বেশি মুদিখানার জিনিস পাওয়া যাবে। নুন্যতম অর্ডার ভ্যালু ছাড়াও বাড়ি বাড়ি এই JioMart এর মাধ্যমে বাড়ি বাড়ি ডেলিভারি করবে কোম্পানি।

Jio ধামাকা! Amazon, Flipkart কে টেক্কা দিতে এসে গেল JioMart

Reliance JioMart পরিষেবা লঞ্চ হয়েছে

হাইলাইট
  • নভি মুম্বাই, থানে ও কল্যাণে শুরু হয়েছে JioMart
  • Flipkart ও Amazon কে টেক্কা দিতে এই পরিষেবা শুরু হয়েছে
  • ইতিমধ্যেই Jio গ্রাহকদের কাছে আমন্ত্রণ পৌঁছেছে
বিজ্ঞাপন

Amazon, Flipkart কে টেক্কা দিতে নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম নিয়ে এল রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড। রিলায়েন্স রিটেলের মাধ্যমে নতুন JioMart পরিষেবা কাজ করবে। শুরুতে নভি মুম্বাই, থানে ও কল্যাণে JioMart শুরু করেছে মুকেশ আম্বানির কোম্পানি।ধীরে ধীরে গোটা দেশে রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের ই-কমার্স প্ল্যাটফর্ম ছড়িয়ে পড়বে। গত বছর প্রথম ই-কমার্স পরিষেবা লঞ্চের আভাস দিয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

ইতিমধ্যেই JioMart এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শুরুতে এই প্ল্যাটফর্মে 50,000 এর বেশি মুদিখানার জিনিস পাওয়া যাবে। নুন্যতম অর্ডার ভ্যালু ছাড়াও বাড়ি বাড়ি এই JioMart এর মাধ্যমে বাড়ি বাড়ি ডেলিভারি করবে কোম্পানি। কোন প্রোডাক্ট ফেরত দিতে চাইলে গ্রাহককে কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না। এছাড়াও থাকছে এক্সপ্রেস ডেলিভারির সুবিধা। “দেশকি ন্যয়ি দুকান” (দেশের নতুন দোকান) নামে JioMart কে মানুষের সামনে নিয়ে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি। Amazon ও Flipkart থেকে যে সব গ্রাহক মুদিখানার জিনিস কেনাকাটা করেন প্রধানত সেই গ্রাহকদের কথা মাথায় রেখেই সামনে এল JioMart।

Mint এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে শুরুতে সব Jio গ্রাহককে JioMart এর প্রথম অফারের সুবিধা নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রি-রেজিস্টার করলে গ্রাহকরা 3,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন।

শুরুতে দৈনন্দিন ব্যবহারের জিনিস বিক্রি হবে JioMart থেকে। এর মধ্যে থাকছে সাবান, শ্যাম্পু এবং অন্যান্য গৃহস্থালি সামগ্রীর মতো জিনিসগুলি। JioMart লঞ্চের পরে Amazon Prime পরিষেবা চাপে পড়তে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »