কবে শুরু হচ্ছে Jio Fiber পরিষেবা? জানালেন মুকেশ আম্বানি

সোমবার Jio GigaFiber এর সামনে থেকে পর্দা সরালেন কোম্পানির প্তধান মুকেশ আম্বানি। তিনি জানিয়েছেন 5 সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে Jio GigaFiber পরিষেবা শুরু হবে।

কবে শুরু হচ্ছে Jio Fiber পরিষেবা? জানালেন মুকেশ আম্বানি

Photo Credit: YouTube/ The Flame of Truth

700 টাকা থেকে 1,000 টাকার মধ্যে বিভিন্ন প্ল্যান থাকবে

হাইলাইট
  • 5 সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে Jio GigaFiber পরিষেবা শুরু হবে
  • 700 টাকা থেকে প্ল্যান শুরু হবে
  • থাকছে ল্যান্ডলাইন পরিষেবা
বিজ্ঞাপন

সোমবার Jio Fiber এর সামনে থেকে পর্দা সরালেন কোম্পানির প্তধান মুকেশ আম্বানি। তিনি জানিয়েছেন 5 সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে Jio Fiber পরিষেবা শুরু হবে। ঠিক তিন বছর আগে একই দিনে বাণিজ্যিকভাবে Jio টেলিকম পরিষেবা শুরু হয়েছিল।

মুকেশ আম্বানি জানিয়েছেন গোটা দেশে 1.5 কোটি গ্রাহক Jio GigaFiber এর রেজিস্ট্রেশন করেছেন। গোটা দেশের 1,600 শহরে এই পরিষেবা পৌঁছে যাবে। ইতিমধ্যেই 5 লক্ষ বাড়িতে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু করেছে কোম্পানি। গত বছর অগাষ্ট মাস থেকে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হয়েছিল।

মাসে 700 টাকা থেকে 10,000 টাকার মধ্যে ফাইবার ব্রডব্যান্ডের বিভিন্ন প্ল্যান ব্যবহার করা যাবে। মুকেশ আম্বানি জানিয়েছেন, “সব বাজেটের জন্যই একটি প্ল্যান থাকবে।”তিনি আরও জানিয়েছেন Jio Fiber এর সাথে একটি ল্যান্ড ফোন পাবেন গ্রাহক। সেই ফোন থেকে বিনামুল্যে গোটা দেশের যে কোন নেটওয়ার্কে কল করা যাবে।

তিনি আরও জানিয়েছেন এই ফোন থেকে সব থেকে কম খরচে ইন্টারন্যাশানাল কল করা যাবে। আম্বানি জানিয়েছেন Jio Fiber প্ল্যানের সাথেই Netflix ও  Hotstar Premium এর মতো পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। বশি দামের প্ল্যানের সাথে যে দিন কোন সিনেমা মুক্তি পাবে সেই দিনেই ঘরে বসে দেখতে পাবেন গ্রাহকরা।

Jio Fiber গ্রাহকরা কানেকশনের সাথেই বিনামূল্যে একটি পোস্টপেড সিম পাবেন। সেই সিম কার্ড থেকে ডেটা শেয়ারিং ইন্টারন্যাশানাল রোমিং এর মতো সুবিধা পাওয়া যাবে। 5 মেপ্টেম্বর এই পরিষেবার দাম ঘোষনা করা হবে।

লঞ্চের সময় এক বছরের সাবস্ক্রিপশন করলে একটি 4k সেট টপ বক্স বিনামূল্যে পাওয়া যাবে।একই সেট টপ বক্স ব্যবহার করে লোকাল কেবেল অপারেটরদের কানেকশানে টিভি দেখা যাবে বলে দাবি করেছে কোম্পানি।

এছাড়াও Microsoft এর সাথে হাত মিলিয়ে এজ কম্পিউটিং ও ভার্চুয়াল রিয়েলিটি কনটেন্ট তৈরী করবে মুকেশের কম্পানি। আগামী 12 মাসের মধ্যে GigaFiber কে বিশ্বে বৃহত্তর ব্রডব্যান্ড নেটওয়ার্ক করে তোলার লক্ষ্যমাত্রা রেখেছে কোম্পানি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  2. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  3. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  4. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  5. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  6. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  7. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  8. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  9. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  10. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »