Reliance Jio গ্রাহক সংখ্যা 21.5 কোটি: মুকেশ আম্বানি

এই সভায় মুকেশ বলেন মাত্র 22 মাসে Reliance Jio-র গ্রাহক সংখ্যা 21.5 কোটি ছাড়িয়ে গিয়েছে। এই সময়ে মাসে 125 কোটি GB ডাটা ব্যবহার থেকে এখন গ্রাহকরা মাসে 240 কোটি GB ডাটা ব্যবহার করেন।

Reliance Jio গ্রাহক সংখ্যা 21.5 কোটি: মুকেশ আম্বানি
হাইলাইট
  • Reliance Jio-র গ্রাহক সংখ্যা 21.5 কোটি ছাড়িয়ে গিয়েছে
  • Jio গ্রাহক দিনে গড়ে 290 মিনিট সময় ডাটা ব্যবহার করেন
  • ভারতে 2.5 কোটি JioPhone গ্রাহক রয়েছেন
বিজ্ঞাপন

বৃহষ্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর 41 তম বার্ষিক সাধারন সভায় একাধিক গুরুত্বপূর্ণ ঘোষনা করেন কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি। গত বছর এই সভাইয় কোম্পানির প্রথম ফিচারফোন JioPhone লঞ্চ করেছিল। এই বছরে দেশের 1,100 টি শহরে Jio GigaFiber ব্রডব্যান্ড ,লঞ্চের কথা জানালো Jio। এছাড়াও এই ইভেন্টেই JioPhone 2 লঞ্চের ঘোষনা করেছে Jio। এর সাথেই এই সভায় কোম্পানির একাধিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন মুকেশ আম্বানি।

এই সভায় মুকেশ বলেন মাত্র 22 মাসে Reliance Jio-র গ্রাহক সংখ্যা 21.5 কোটি ছাড়িয়ে গিয়েছে। এই সময়ে মাসে 125 কোটি GB ডাটা ব্যবহার থেকে এখন গ্রাহকরা মাসে 240 কোটি GB ডাটা ব্যবহার করেন। মুকেশের দেওয়া তথ্য অনুযাইয়ী প্রত্যেক Jio গ্রাহক দিনে গড়ে 290 মিনিট সময় ডাটা ব্যবহার করেন।

কোম্পানি দাবি করেছে এই মুহুর্তে বিশ্বের সবথেকে বড় ডাটা নেটওয়ার্ক Jio। আগে Jio নেটওয়ার্কে দিনে 250 কোটি মিনিট ভয়েস কল হত। এখন সেই সংখ্যাটি বেড়ে হয়েছে 530 কোটি দিনিট। মুকেশ আম্বানি আরও বলেন মাসে165 কোটি ঘন্টা ভিডিও স্ট্রিম বেড়ে হয়েছে 340 কোটি ঘন্টা।

তিনি বলেন, এখন সবাইকে সব কিছুর সাথে, সব জায়গায় কম দামে ভালো কোয়ালিটিতে কানেক্ট করাই এখন Jio-র লক্ষ্য। আম্বানি দাবি করেছেন এই মুহুর্তে Jio-র গোটা দেশে সবথেকে বিস্তৃত 4G নেটওয়ার্ক রয়েছে। কোম্পানির নেটওয়ার্ক দেশের 99 শতাংশ জনসংখ্যার কাছে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছে Jio।

এর সাথেই এই সভায় জানানো হয়েছে এই মুহুর্তে ভারতে 2.5 কোটি JioPhone গ্রাহক রয়েছেন। এই ইভেন্টেই নতুন JioPhone 2 লঞ্চ করা হয়েছে। আগামী 15 আগস্ট থেকে এই ফোন বিক্রি শুরু হবে। JioPhone 2 এর দাম 2,999 টাকা। এই ফোনে WhatsApp YouTube ও Facebook ব্যবহার করা যাবে। এছাড়াও এই ইভেন্টে কোম্পানির হাই স্পিড ব্রডব্যান্ড সার্ভিস Jio GigaFiber লঞ্চ হয়েছে। এই কানেকশানে 1Gbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »