গ্রাহক সংখ্যা বেড়েছে 2.66 কোটি, এখন মোট কত গ্রাহক Jio ব্যবহার করে জানেন?

গ্রাহক প্রতি Jio –র আয়ের পরিমান 126.2 কোটি টাকা। এই মুহুর্তে আর কোন টেলিকম কোম্পানি গ্রাহক প্রতি এত আয় করতে পারেনি। 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে Jio গ্রাহকরা মোট 956 কোটি GB ডেটা ব্যবহার করেছেন।

গ্রাহক সংখ্যা বেড়েছে 2.66 কোটি, এখন মোট কত গ্রাহক Jio ব্যবহার করে জানেন?

গ্রাহক প্রতি Jio মাসে 126.2 টাকা লাভ করেছে

হাইলাইট
  • 2.66 কোটি নতুন গ্রাহক Jio নেটওয়ার্ক ব্যবহার শুরু করেছেন
  • করেছেন। 31 মার্চ কোম্পানির মোট গ্রাহক সংখ্যা ছিল 30.67 কোটি
  • গ্রাহক প্রতি Jio –র আয়ের পরিমান 126.2 কোটি টাকা
বিজ্ঞাপন

2019 সালের প্রথম ত্রৈমাসিক রিপোর্ট প্রাক করেছে Reliance Jio Infocomm Limited (RJIL)। 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে মোট 2.66 কোটি নতুন গ্রাহক Jio নেটওয়ার্ক ব্যবহার শুরু করেছেন। 31 মার্চ কোম্পানির মোট গ্রাহক সংখ্যা ছিল 30.67 কোটি। এছাড়াও গ্রাহক প্রতি কোম্পানির আয়ের ক্ষতিয়ান প্রকাশ করেছে Jio।

31 ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে Jio –র মোট গ্রাহক সংখ্যা ছিল 28 কোটি। 2018 সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে মোট 2.79 কোটি গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছিলেন।

রিপোর্টে জানানাও হয়েছে গ্রাহক প্রতি Jio –র আয়ের পরিমান 126.2 কোটি টাকা। এই মুহুর্তে আর কোন টেলিকম কোম্পানি গ্রাহক প্রতি এত আয় করতে পারেনি। 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে Jio গ্রাহকরা মোট 956 কোটি GB ডেটা ব্যবহার করেছেন। গ্রাহক প্রতি মাসে গড় ডেটা ব্যবহারের পরিমান 10.9GB। Jio গ্রাহকরা 2019 সালের প্রথম তিন মাসে মোট 500 কোটি ঘন্টা ভিডিও স্ট্রিম করেছেন। এছাড়াও মোট 72414 কোটি ঘন্টা ভয়েস কল করেছেন Jio গ্রাহকরা। মাসে প্রতি গ্রাহক গড়ে 823 মিনিট ফোনে কথা বলেছেন।

টেলিকম ছাড়াও বাজারে আসছে কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা Jio GigaFiber। 1,600 শহরে এই পরিষেবা পৌঁছে যাবে। কোম্পানির সাফল্যের কথা বলতে RIL চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টার মুকেশ আম্বানি জানিয়েছেন, “30 কোটি গ্রাহক Jio নেটওয়ার্কে যুক্ত হওয়ায় আমরা গর্বিত। বিশ্বের অন্যতম বৃহৎ নেটওয়ার্ক Jio। শিঘ্রই ভারতের প্রত্যেক জেলা, এলাকা ও গ্রামে Jio নেটওয়ার্ক পৌঁছে যাবে। গোটা দেশের 99 শতাংশ নাগরিকের কাছে এই নেটওয়ার্ক পৌঁছে দিতে বদ্ধপরিকর আমরা।”

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  2. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  3. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  4. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  5. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  6. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  7. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  8. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  9. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  10. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »