Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 অক্টোবর 2026 12:45 IST
হাইলাইট
  • Krafton লঞ্চ করল নতুন গেমিং টুর্নামেন্ট প্ল্যাটফর্ম Battlin
  • ব্যাটলিন ওপেন সিজন ওয়ানে 20 লাখ টাকা পুরস্কার
  • খেলোয়াড়দের জন্য প্রতিদিনই টুর্নামেন্ট থাকবে

Battlin debuts with Open Season 1, featuring a Rs. 20 lakh prize pool

Photo Credit: Krafton

Krafton লঞ্চ করল Battlin নামে একটি নতুন অ্যাপ। এটি এক নতুন ধরনের গেমিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে থাকা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা BGMI প্লেয়ারদের প্রতিযোগিতামূলক গেমিং টুর্নামেন্টে অংশ নেওয়া সহজ হয়ে উঠবে। এই অ্যাপে এক ছাতার তলায় টুর্নামেন্ট খোঁজা, রেজিস্ট্রেশন, ম্যাচের সময়সূচী দেখা, রেজাল্ট ট্র্যাক করা, ও পুরস্কার পাওয়ার সুবিধা মিলবে। আগের মতো আর ব্যক্তিগত পরিচিতি অথবা আমন্ত্রণের উপর নির্ভর করে থাকতে হবে না। কনটেন্ট ক্রিয়েটর, কলেজ, গেমিং ক্যাফে, ও বিভিন্ন প্রতিষ্ঠান Battlin প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের মতো টুর্নামেন্ট আয়োজন করতে পারবে।

Krafton লঞ্চ করল নতুন গেমিং প্ল্যাটফর্ম Battlin

ক্রাফটন জানিয়েছে, ব্যাটলিন দেশের তৃণমূল স্তরের ই-স্পোর্টস প্রতিযোগিতায় স্বচ্ছতা নিয়ে আসার লক্ষ্য রাখছে। গেমিং প্ল্যাটফর্মটির সর্বপ্রথম টুর্নামেন্ট ব্যাটলিন ওপেন সিজন ওয়ানে পাঁচ হাজারের বেশি স্লট থাকবে। সংস্থা প্রতিযোগিতাটির মোট পুরস্কারমূল্য 20 লাখ টাকা রেখেছে।

Advertisement

ব্যাটলিন সিজন ওয়ানের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। পয়লা নভেম্বর পর্যন্ত প্লেয়াররা নাম নথিভুক্ত করতে পারবে। এই প্রতিযোগিতা নভেম্বর 2 থেকে শুরু হয়ে আগামী নভেম্বর 29 পর্যন্ত চলবে। অ্যাপে টুর্নামেন্ট খোঁজা বা রেজিস্ট্রেশনের সুবিধা এক জায়গায় পাওয়া যাবে। খেলোয়াড়দের জন্য প্রতিদিনই টুর্নামেন্ট থাকবে বলে জানানো হয়েছে।

প্লেয়াররা কোনও প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করার আগেই অ্যাপে পুরস্কার পাওয়ার শর্তাবলী ও বিতরণের সময়সূচী দেখে নিতে পারবে। Battlin আয়োজকদের জন্যও প্রতিযোগিতা পরিচালনার প্রক্রিয়া সহজ করে তুলবে। এক জায়গাতেই টুর্নামেন্ট তৈরি, রেজিস্ট্রেশন, ম্যাচের সময়সূচী নির্ধারণ, এবং রুম ম্যানেজমেন্ট সম্ভব হবে।

এছাড়াও, প্ল্যাটফর্মটির মাধ্যমে অংশগ্রহণকারীদের নোটিফিকেশন পাঠানো থেকে রেজাল্ট প্রকাশ এবং পুরস্কার দেওয়া যাবে। ফলে আয়োজকদের পরিশ্রম কমবে। ব্যক্তিগত উদ্যোগে টুর্নামেন্ট আয়োজন আরও সহজ হবে।

Advertisement

ক্রাফটন বলেছে, তারা পুরস্কার বিতরণের দায়িত্ব প্রতিযোগিতা আয়োজকদের হাতে ছাড়ছে না। Battlin প্ল্যাটফর্মের মাধ্যমেই বিজয়ীদের রিওয়ার্ড দেওয়া হবে। ফলে পুরো প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে। ব্যাটলিন সিজন ওয়ানের টুর্নামেন্ট দুটি বিভাগে ভাগ করা হয়েছে। প্রথম বিভাগের বিজয়ী দল 5 লাখ টাকা পুরস্কার পাবে। দলটি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া সিরিজেও খেলার সুযোগ পাবে।

অন্য দিকে, দ্বিতীয় বিভাগে পুরস্কারমূল্যের অঙ্ক 15 লাখ টাকা। এর ফাইনাল অনুষ্ঠিত হবে নভেম্বর 29 তারিখে। Krafton দাবি করছে, শুধুমাত্র খেলোয়াড়দের দক্ষতার ভিত্তিতে প্রতিযোগিতার ফলাফল নির্ধারিত হবে ও সেই অনুযায়ী পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকবে। প্ল্যাটফর্মে বাজি ধরা, অর্থ জমা রেখে খেলা বা বেটিংয়ের অপশন নেই।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Krafton, Battlin, Gaming News
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  2. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  3. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  4. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  5. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  6. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  7. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  8. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  9. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  10. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.