Battlin অ্যাপের মধ্যমে একই জায়গায় টুর্নামেন্ট খোঁজা, রেজিস্ট্রেশন, ম্যাচের সময়সূচী দেখা, রেজাল্ট ট্র্যাক করা, ও পুরস্কার পাওয়ার সুবিধা মিলবে।
Photo Credit: Krafton
Battlin debuts with Open Season 1, featuring a Rs. 20 lakh prize pool
Krafton লঞ্চ করল Battlin নামে একটি নতুন অ্যাপ। এটি এক নতুন ধরনের গেমিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে থাকা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা BGMI প্লেয়ারদের প্রতিযোগিতামূলক গেমিং টুর্নামেন্টে অংশ নেওয়া সহজ হয়ে উঠবে। এই অ্যাপে এক ছাতার তলায় টুর্নামেন্ট খোঁজা, রেজিস্ট্রেশন, ম্যাচের সময়সূচী দেখা, রেজাল্ট ট্র্যাক করা, ও পুরস্কার পাওয়ার সুবিধা মিলবে। আগের মতো আর ব্যক্তিগত পরিচিতি অথবা আমন্ত্রণের উপর নির্ভর করে থাকতে হবে না। কনটেন্ট ক্রিয়েটর, কলেজ, গেমিং ক্যাফে, ও বিভিন্ন প্রতিষ্ঠান Battlin প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের মতো টুর্নামেন্ট আয়োজন করতে পারবে।
ক্রাফটন জানিয়েছে, ব্যাটলিন দেশের তৃণমূল স্তরের ই-স্পোর্টস প্রতিযোগিতায় স্বচ্ছতা নিয়ে আসার লক্ষ্য রাখছে। গেমিং প্ল্যাটফর্মটির সর্বপ্রথম টুর্নামেন্ট ব্যাটলিন ওপেন সিজন ওয়ানে পাঁচ হাজারের বেশি স্লট থাকবে। সংস্থা প্রতিযোগিতাটির মোট পুরস্কারমূল্য 20 লাখ টাকা রেখেছে।
ব্যাটলিন সিজন ওয়ানের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। পয়লা নভেম্বর পর্যন্ত প্লেয়াররা নাম নথিভুক্ত করতে পারবে। এই প্রতিযোগিতা নভেম্বর 2 থেকে শুরু হয়ে আগামী নভেম্বর 29 পর্যন্ত চলবে। অ্যাপে টুর্নামেন্ট খোঁজা বা রেজিস্ট্রেশনের সুবিধা এক জায়গায় পাওয়া যাবে। খেলোয়াড়দের জন্য প্রতিদিনই টুর্নামেন্ট থাকবে বলে জানানো হয়েছে।
প্লেয়াররা কোনও প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করার আগেই অ্যাপে পুরস্কার পাওয়ার শর্তাবলী ও বিতরণের সময়সূচী দেখে নিতে পারবে। Battlin আয়োজকদের জন্যও প্রতিযোগিতা পরিচালনার প্রক্রিয়া সহজ করে তুলবে। এক জায়গাতেই টুর্নামেন্ট তৈরি, রেজিস্ট্রেশন, ম্যাচের সময়সূচী নির্ধারণ, এবং রুম ম্যানেজমেন্ট সম্ভব হবে।
এছাড়াও, প্ল্যাটফর্মটির মাধ্যমে অংশগ্রহণকারীদের নোটিফিকেশন পাঠানো থেকে রেজাল্ট প্রকাশ এবং পুরস্কার দেওয়া যাবে। ফলে আয়োজকদের পরিশ্রম কমবে। ব্যক্তিগত উদ্যোগে টুর্নামেন্ট আয়োজন আরও সহজ হবে।
ক্রাফটন বলেছে, তারা পুরস্কার বিতরণের দায়িত্ব প্রতিযোগিতা আয়োজকদের হাতে ছাড়ছে না। Battlin প্ল্যাটফর্মের মাধ্যমেই বিজয়ীদের রিওয়ার্ড দেওয়া হবে। ফলে পুরো প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে। ব্যাটলিন সিজন ওয়ানের টুর্নামেন্ট দুটি বিভাগে ভাগ করা হয়েছে। প্রথম বিভাগের বিজয়ী দল 5 লাখ টাকা পুরস্কার পাবে। দলটি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া সিরিজেও খেলার সুযোগ পাবে।
অন্য দিকে, দ্বিতীয় বিভাগে পুরস্কারমূল্যের অঙ্ক 15 লাখ টাকা। এর ফাইনাল অনুষ্ঠিত হবে নভেম্বর 29 তারিখে। Krafton দাবি করছে, শুধুমাত্র খেলোয়াড়দের দক্ষতার ভিত্তিতে প্রতিযোগিতার ফলাফল নির্ধারিত হবে ও সেই অনুযায়ী পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকবে। প্ল্যাটফর্মে বাজি ধরা, অর্থ জমা রেখে খেলা বা বেটিংয়ের অপশন নেই।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy SmartTag 3 India Launch Timeline Confirmed by Company Executive
Microsoft Announces $50 Xbox Nano Controller, Launch Set for Next Month