Facebook, WhatsApp, ও Instagram অ্যাপের সাবস্ক্রিপশন প্ল্যান চালু হল, কত টাকা লাগবে জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 28 মে 2026 13:41 IST
হাইলাইট
  • WhatsApp, Instagram, Facebook-এর Plus সাবস্ক্রিপশন চালু হল
  • Meta প্লাস প্ল্যানে অতিরিক্ত ফিচার্স ও কাস্টমাইজেশন টুল অফার করছে
  • Meta নতুন AI-ভিত্তিক সাবস্ক্রিপশন প্ল্যান Meta One চালু করেছে

Meta rolls out Instagram, WhatsApp, and Facebook Plus subscriptions

Photo Credit: Unsplash / Shutter Speed

সোশ্যাল মিডিয়াতে এবার 'ফেলো কড়ি, মাখো তেল। সামাজিক গণমাধ্যম প্ল্যাটফর্মগুলো বছরের পর বছর সম্পুর্ণ নিখরচায় পরিষেবা দিয়ে আসছিল। কিন্তু Meta এখন আনুষ্ঠানিকভাবে পেইড সোশ্যাল মিডিয়ার যুগে পথচলা শুরু করেছে। মার্ক জুকেরবার্গের সংস্থা সাবস্ক্রিপশন পরিষেবা হিসেবে WhatsApp Plus, Instagram Plus, এবং Facebook Plus চালু করেছে। এতদিন ধরে তিনটি অ্যাপই মূলত বিজ্ঞাপন-নির্ভর ফ্রি সার্ভিসের ধারণার উপর ভিত্তি করে পরিচালিত হত। কিন্তু এখন মূল অ্যাপ ব্যবহারে টাকা না লাগলেও, অতিরিক্ত ফিচার, উন্নত কাস্টমাইজেশন টুল, এবং প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি চালু হচ্ছে।

হোয়াটসঅ্যাপ প্লাস, ইনস্টাগ্রাম প্লাস, ও ফেসবুক প্লাস প্ল্যানের পাশাপাশি, আলাদা AI-ভিত্তিক সাবস্ক্রিপশন ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ টুল পরীক্ষা শুরু করেছে মেটা। সাধারণ ব্যবহারকারীরা আগের মতোই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ও ফেসবুক বিনামূল্যে চালাতে পারবেন। কিন্তু যারা প্রোফাইলে বাড়তি সুবিধা এবং নিয়ন্ত্রণ চান, তাদের জন্য প্লাস সাবস্ক্রিপশন প্ল্যানের আবির্ভাব।

WhatsApp Plus, Instagram Plus, ও Facebook Plus কী কী নতুন ফিচার্স দেবে

হোয়াটসঅ্যাপ প্লাস পার্সোনালাইজেশনের উপর বেশি গুরুত্ব দিয়ে এসেছে। সাবস্ক্রাইবাররা কাস্টম থিম, প্রিমিয়াম স্টিকার, অতিরিক্ত পিনড চ্যাট, নিজের পছন্দমতো রিংটোন, ও উন্নত চ্যাট অর্গানাইজ করার টুলের অ্যাক্সেস পাবেন। ইনস্টাগ্রাম প্লাসকে নিঃসন্দেহে নতুন সাবস্ক্রিপশন প্ল্যানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফিচারসমৃদ্ধ পরিষেবা বলা যেতে পারে।

Instagram Plus প্ল্যানে ইউজাররা স্টোরি, প্রোফাইল কাস্টমাইজেশন, এবং অডিয়েন্স ইনসাইট-কেন্দ্রিক একাধিক বিশেষ টুল পাবেন। স্পেশাল ফিচার্সের মধ্যে কতজন ব্যবহারকারী একটি স্টোরে পুনরায় দেখেছেন তা জানার সুবিধা, ভিউয়ার লিস্টে নাম না দেখিয়ে গোপনে স্টোরি প্রিভিউ করার অপশন, 24 ঘন্টা সময় ছাড়িয়ে স্টোরি দীর্ঘ সময় রাখার সুবিধা, এবং ক্লোজ ফ্রেন্ডসের বাইরে আনলিমিটেড অডিয়েন্স লিস্ট তৈরি করার সুযোগ মিলবে।

সাবস্ক্রাইবাররা প্রতি সপ্তাহে একটি স্টোরিকে অতিরিক্ত রিচের জন্য স্পটলাইট করতে পারবেন এবং সুপার হার্ট রিয়্যাকশন ব্যবহার করতে পারবেন। মেটা কাস্টম অ্যাপ আইকন, প্রোফাইল বায়োর জন্য নতুন ফন্ট, ও অতিরিক্ত প্রোফাইল পিন করার সুবিধা দেবে। ফেসবুক প্লাস একই ধরনের একাধিক কাস্টমাইজেশন ফিচার অফার করছে। এছাড়াও, মেটা ইউজারদের অ্যাক্টিভিটি ও রিচ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেওয়ার জন্য বিশেষ অডিয়েন্স অ্যানালিটিক্স এবং এনগেজমেন্ট টুল যুক্ত করেছে।

Advertisement

Instagram Plusm ও Facebook Plus সাবস্ক্রিপশনের মাসিক মূল্য 3.99 ডলার (প্রায় 384 টাকা)। WhatsApp Plus সাবস্ক্রাইবারদের প্রতি মাসে 2.99 ডলার (প্রায় 288 টাকা) চার্জ করা হবে। এই পরিষেবার জন্য ভারতে কত খরচ হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে Meta জানিয়েছে, তাদের নতুন সাবস্ক্রিপশন প্ল্যান মেটা ভেরিফায়েডের পাশাপাশি চলবে ও বর্তমান ভেরিফিকেশন পরিষেবার বিকল্প নয়।

অন্য দিকে, Meta নতুন AI-ভিত্তিক সাবস্ক্রিপশন প্ল্যান Meta One চালু করেছে। Meta One Plus প্ল্যানের মাসিক দাম 7.99 ডলার (প্রায় 775 টাকা)। যারা AI ব্যবহার করে ছবি বা ভিডিও বানান ও বড় ধরনের টাস্ক করেন, প্ল্যানটি তাদের জন্য উপযোগী৷ Meta One Premium প্ল্যানের জন্য মাসে খরচ হবে 19.99 ডলার (প্রায় 1,939 টাকা)। এটি AI-এর আরও বেশি ব্যবহারের সীমা প্রদান করবে। তবে Meta AI চ্যাটবট সাধারণ ইউজারদের জন্য বিনামূল্যে উপলব্ধ থাকবে।

এখানেই কিন্তু শেষ নয়। জুকেরবার্গের সংস্থা কনটেন্ট ক্রিয়েটর ও বিজনেস ইউজারদের জন্য Meta One Essential ও Meta One Advanced প্ল্যানও চালু করেছে। প্রথমটির দাম 14.99 ডলার (প্রায় 1,454 টাকা)৷ এই প্ল্যানে ইউজাররা ভেরিফিকেশনের সুবিধা ও বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের প্রচার বা প্রোমোট করার সুবিধা পাবেন। Meta One Advanced মূলত ইনফ্লুয়েন্সার ও বিজনেস অ্যাকাউন্টের জন্য চালু হয়েছে। এই প্ল্যানে ফেসবুক ফিড ও সার্চ রেজাল্টে অগ্রাধিকার পাওয়ার মতো বিশেষ সুবিধা দেওয়া হবে, যা কনটেন্টের রিচ ও ভিজিবিলিটি বাড়াতে সাহায্য করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.