একাধিক নতুন সুরক্ষা ফিচার নিয়ে এলো Firefox

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 সেপ্টেম্বর 2018 12:52 IST

 

Firefox ব্রাউজারে গ্রাহকের সুরক্ষা আঁটোশাটো করল Mozilla। কোম্পানি জানিয়েছে আগামী কয়েক মাসে একাধিক সুররখা ফিচার যোগ হবে এই ব্রাউজারে। এর ফলেই গ্রাহকরা আরও সুরক্ষিতভাবে ওয়েব ব্রাউজ করতে পারবেন।

এর মধ্যে অন্যতম প্রধান ফিচার অ্যাড ট্র্যাকিং বন্ধ করা। এর ফলে কোন অ্যাড সার্ভিস আপনার ব্রাউজিং ফলো করতে পারবে না। প্রম্প্রতি এক ব্লগ পোস্টে কোম্পানি জানিয়েছে,“ইতিমধ্যেই Firefox Nightly ব্যবহারকারীদের কাছে এই ফিচার পৌঁছে গিয়েছে। সেপ্টেম্বর মাসে Firefox বিটা গ্রাহকদের কাছে নতুন এই ফিচার পৌঁছে যাবে। Firefox এর সকল গ্রাহকের কাছে যত শিঘ্র সম্ভব এই সুরক্ষা ফিচার পৌঁছে দেওয়া হবে। আমরা সবসময় গ্রাহককে ওওয়েব দুনিয়ায় সুরক্ষিত রাখতে চাই। নতুন এই ফিচার সেই কাজেই Firefox ব্রাউজারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”

এর ফলেই ভবিষ্যতে Firefox ব্যবহার করে ক্রিপ্টো কারেন্সি মাইনিং বন্ধ হবে। আগেই গ্রাহকের অভিজ্ঞতা ভালো করার জন্য স্লো লোডিং ট্র্যাকার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল Firefox। এর সাথেই জানানো হয়েছে কোন ওয়েবসাইট গ্রাহকের তথ্য সংগ্রহ করতে চাইলে গ্রাহকের অনুমতি বাধ্যতামূলক।
Firefox গ্রাহকরা Firefox Nightly বিল্ডের Firefox 65 ভার্সান ইনস্টল করে নতুন এই সুরক্ষা ফিচার ব্যবহার শুরু করতে পারবেন। সেখানে কনটেন্ট ব্লকিং সেকশানে ‘স্লো লোডিং ট্র্যাকার’ ব্লক করে দিতে হবে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Firefox, Mozilla
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.