অগাস্টেই আসছে Need for Speed গেমের নতুন ভার্সান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অগাস্ট 2019 11:38 IST
হাইলাইট
  • এই সিরিজের শেষ গেম Need for Speed Payback
  • নতুন গেমের গেম প্লে সম্পর্কে কিছু জানা যায়নি
  • Gamescom এ Need for Speed এর নতুন ভার্সান সামনে আসবে

অগাস্টে লঞ্চ হবে Need for Speed Heat

অগাস্ট মাসেই Need for Speed লঞ্চ হবে। সম্প্রতি এই কথা জানিয়েছে গেম ডেভেলপার EA। Gamescom ইভেন্টে লঞ্চ হবে নতুন এই গেম। নতুন এই গেমের নাম হতে চলেছে Need for Speed Heat। যদিও NBA Live 20 গেম লঞ্চ পিছিয়ে দিয়েছে কোম্পানিটি।

ফেব্রুয়ারি মাসে EA জানিয়েছিল 2019 সালে Need for Speed গেমের নতুন ভার্সান লঞ্চ হবে। এবার কোম্পানির প্রধান অ্যান্ড্রু উইলসন জানুয়েছেন Gamescom এ Need for Speed এর নতুন ভার্সান সামনে আসবে। 20 অগাস্ট থেকে জার্মানিতে এই ইভেন্ট শুরু হবে।

Advertisement

ইতিমধ্যেই Need for Speed Heat বিক্রি শুরু হয়েছে
ছবি: IGN

“কয়েক সপ্তাহের মধ্যেই Gamescom এ Need for Speed এর নতুন ভার্সান নিয়ে আসব আমরা।” জানিয়েছেন উইলসন। যদিও এই গেমের নাম জানাননি তিনি। ইন্টারনেটে প্রকাশিত একাধিক রিপোর্টে জানা গিয়েছে নতুন এই গেমের নাম হতে চলেছে Need for Speed Heat। ইতিমধ্যেই অনলাইনে কিছু রিটেলারের কাছে এই গেম প্রিবুকিং শুরু হয়েছে।

Advertisement

অনলাইন লিস্টিং এ Xbox One, Play Station 4 এর জন্য Need for Speed Heat বিক্রি হতে দেখা গিয়েছে। সেখানে এই গেমের দাম 67.99 ইউরো (প্রাহ 5,200 টাকা)। যদিও PC ভার্সানে কবে এই গেম লঞ্চ হবে জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Need For Speed, need for speed heat
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.