মোবাইল ব্যাঙ্কিং এর জন্য নতুন অ্যাপ লঞ্চ করল Paytm

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 মার্চ 2019 14:34 IST
হাইলাইট
  • মোবাইল ব্যাঙ্কিং এর জন্য আলাদা অ্যাপ লঞ্চ করল Paytm Payments Bank
  • এই মুহুর্তে ভারতে মোট 4.3 কোটি গ্রাহক রয়েছে এই ব্যাঙ্কের
  • Google Play আর Apple App Store থেকে নতুন অ্যাপ

Google Play আর Apple App Store থেকে নতুন Paytm Payments Bank ডাউনলোড করা যাবে

মোবাইল ব্যাঙ্কিং এর জন্য আলাদা অ্যাপ লঞ্চ করল Paytm Payments Bank। এই অ্যাপ ব্যবহার করে Paytm Payments Bank গ্রাহকরা অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবেম। এর সাথেই ডেবিট কার্ডের আবেদন করা যাবে এই অ্যাপ থেকে। ডিজিটাল ডেবিট কার্ড ব্যবহারেও এই অ্যাপ কাজে লাগবে। গ্রাহক পরিষেবার জন্যেও কাজে লাগবে এই অ্যাপ। 2017 সালে লঞ্চ হয়েছিল Paytm Payments Bank। এই মুহুর্তে ভারতে মোট 4.3 কোটি গ্রাহক রয়েছে এই ব্যাঙ্কের। Android ও iOS প্ল্যাটফর্মের জন্য নতুন এই অ্যাপ নিয়ে এসেছে Paytm।

Google Play আর Apple App Store থেকে নতুন Paytm Payments Bank ডাউনলোড করা যাবে। “ধাপে ধাপে ব্যাঙ্কের গ্রগ্রাহকদের একাধিক পরিষেবা দেওয়ার পরিকল্পনা করে লঞ্চ হয়েছে Paytm Payments Bank।” বলেন Paytm Payments Bank এর প্রধান সতীশ কুমার। “নতুন অ্যাপ লঞ্চ হলেও Paytm অ্যাপ থেকেও Paytm Payments Bank এর সব সুবিধা পাবেন গ্রাহকরা” বলেন তিনি।

2017 সালের নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল Paytm Payments Bank। ইতিমধ্যেই এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা 4.3 কোটি ছাড়িয়েছে। এই বছর জানুয়ারি মাসে IndusInd Bank এর সাথে হাত মিলিয়ে ফিক্সড ডিপোজিট পরিষেবা শুরু করেছিল Paytm Payments Bank।

Paytm এর প্রধান কোম্পানি One97 এই ওয়েবসাইটের অন্যতম লগ্নিকারী।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.