রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 জুলাই 2026 18:10 IST
হাইলাইট
  • 16-17 বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়াতে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কার্ফু
  • অটো-প্লে ও পার্সোনোলাইজড ফিড ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে
  • কিশোর-কিশোরীদের জন্য AI চ্যাটবট ব্যবহারে নিয়ন্ত্রণ আনা হতে পারে

UK plans social media curfews for teenagers

Photo Credit: Unsplash/ Julian

ব্রিটিশ সরকার জুনে 16 বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করেছিল। এই সিদ্ধান্তের পিছনে শিশুদের সার্বিক কল্যাণ মূল লক্ষ্য বলে জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। কিশোর-কিশোরীদের যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দেশটি। ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা 16 এবং 17 বছর বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়াতে নির্দিষ্ট সময়ের জন্য কার্ফু জারি করবে। ওই সময়ের মধ্যে কোনও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না তারা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত জারি থাকবে নিষেধাজ্ঞা। এর ফলে কিশোর-কিশোরীদের পর্যাপ্ত ঘুম ও মানসিক স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত করা যাবে বলে মনে করছে সরকার।

ব্রিটেনে 16 ও 17 বছর বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়াতে কার্ফু

ব্রিটিশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তারা 18 বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে দুটি নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করতে চলেছে। প্রথমে 16 এবং 17 বছরের কিশোর-কিশোরীদের জন্য রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া কার্ফু জারি করা হবে। এটি ডিফল্টভাবে চালু হয়ে যাবে। তবে চাইলে নিজেদের প্রয়োজন অনুসারে ডিফল্ট সেটিংস পরিবর্তন করার সুযোগও দেওয়া হবে।

দ্বিতীয়ত, নতুন নিয়মের আওতায় সরকার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির এমন কিছু ফিচার বন্ধ করতে চায়, যা ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে ফোনে মুখ গুজে থাকতে বাধ্য করে। যেমন, একটির পর আরেকটি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চলার ফিচার (অটো-প্লে) বা ব্যক্তিগত পছন্দ অনুসারে (পার্সোনোলাইজড) কনটেন্ট সাজিয়ে দেখানো ফিড।

সরকারের পরিকল্পনা অনুসারে, সোশ্যাল মিডিয়াতে রাতের কার্ফুর মতো ওই সব ফিচারও ডিফল্টভাবে বন্ধ করা। ব্রিটিশ সরকারের বিজ্ঞান, উদ্ভাবন, এবং প্রযুক্তি দপ্তর আরও জানিয়েছে, শিশু এবং কিশোর-কিশোরীরা কীভাবে AI চ্যাটবট ব্যবহার করে, সেটিও নিয়ন্ত্রণের কথা ভাবছে তারা। শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ AI চ্যাটবটের উপর ব্যান আরোপ করার বিকল্পও বিবেচনা করা হচ্ছে।

ডিজিটাল যুগে সবার কাছে স্মার্টফোন থাকাটা স্বাভাবিক। তবে ছোটরা সোশ্যাল মিডিয়াতে যে হারে আসক্ত হচ্ছে, তাতে চিন্তা বাড়ছে অভিভাবকদের। তাই ব্রিটিশ সরকার গত মাসে 16 বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করেছিল। সিগন্যাল এবং  হোয়াটসঅ্যাপকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হলেও, শিশুদের জন্য টিকটক, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ও ফেসবুক ব্যান করা হয়৷ আগামী বছর থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.