Social Media

Social Media - ख़बरें

  • MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?
    মাইস্পেসের মালিকরা বলেছেন, তাঁরা প্ল্যাটফর্মটিকে রিলঞ্চের জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছেন। তবে নতুন মাইস্পেস কবে ফিরবে বা পুরনো প্ল্যাটফর্মের তুলনায় কী কী পরিবর্তন আনা হবে, সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তারা। 2003 সালে সংস্থাটির পথ চলা শুরু হয়েছিল। এটি 2005 থেকে 2008 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিণত হয়েছিল। 2008 সালে মাইস্পেস ব্যবহারকারীর সংখ্যা ছিল 11.5 কোটিরও বেশি। কিন্তু প্রতিদ্বন্দ্বী ফেসবুক যত জনপ্রিয় হতে শুরু করে, মাইস্পেসের আধিপত্য ততই কমতে থাকে৷
  • কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স, স্মার্টফোন ব্যবহারেও বিধিনিষেধ
    সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে ফ্রান্স সরকার অনুমোদিত এজ ভেরিফিকেশন সিস্টেম বা বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। 15 বছরের কম বয়সিরা যাতে সোশ্যাল মিডিয়াতে নতুন অ্যাকাউন্ট খুলতে না পারে বা বিদ্যমান অ্যাকাউন্ট ব্যবহার না করতে পারে, তা নিশ্চিত করবে ওই বয়স যাচাই ব্যবস্থা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, তিনি চান সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই নতুন নিয়ম কার্যকর করা হোক। প্রস্তাবিত বিলটি যদি পার্লামেন্টে নতুন আইনে পরিণত হয়, তাহলে ফ্রান্স সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সভিত্তিক বিধিনিষেধ চালু করা দেশগুলির সঙ্গে একই সারিতে বসবে।
  • রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
    ব্রিটিশ সরকার কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়াতে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কার্ফুর পাশাপাশি, সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির এমন কিছু ফিচার বন্ধ করতে চায়, যা ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে ফোনে মুখ গুজে থাকতে বাধ্য করে। যেমন, একটির পর আরেকটি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চলার ফিচার বা ব্যক্তিগত পছন্দ অনুসারে কনটেন্ট সাজিয়ে দেখানো ফিড। শিশু এবং কিশোর-কিশোরীরা কীভাবে AI চ্যাটবট ব্যবহার করে, সেটিও নিয়ন্ত্রণের কথা ভাবছে তারা। শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ AI চ্যাটবটের উপর ব্যান আরোপ করার বিকল্পও বিবেচনা করা হচ্ছে।
  • 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
    আরব দেশগুলির মধ্যে সংযুক্ত আরব আমিরশাহি প্রথম 15 বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির করছে। নতুন নিয়ম অনুসারে, 15 বছরের কম বয়সি শিশুরা সমাজমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করার অনুমতি পাবে না। তারা কোনও কনটেন্ট পোস্ট করতে পারবে না এবং পোস্টে মন্তব্য করতে পারবে না। এছাড়াও, কনটেন্ট শেয়ার করা ও পাবলিক গ্রুপে যোগদান করার ক্ষেত্রেও বাচ্চাদের উপর কড়াকড়ি করা হচ্ছে।
  • XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
    XChat ব্যবহারকারীরা চাইলে পাঠানো বার্তা পাঠানোর পরেও তা এডিট বা ডিলিট করতে পারবেন। অ্যাপটির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল স্ক্রিনশট ব্লক করে রাখার সুবিধা। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন আছে। অর্থাৎ প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বার্তা পড়তে পারবে না, এমনকি সংস্থা নিজেও নয়। এক্সচ্যাট কোনও বিজ্ঞাপন দেখাবে না এবং ইউজারদের ট্র্যাকও করবে না।
  • Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
    ইনস্টাগ্রামের লঞ্চ করা ইনস্ট্যান্টস অ্যাপের মূল ধারণা হল, অরিজিনাল ছবি শেয়ারিং। নিজেকে বা মুহূর্ত যেমন আছে, ঠিক তেমনভাবে তুলে ধরা। সেই কারণে ক্যামেরা রোল থেকে ছবি আপলোড করা যাবে না। সব কনটেন্ট অ্যাপের ভিতরের ক্যামেরা দিয়ে লাইভ ক্যাপচার করে শেয়ার করতে হবে। ছবিতে চাইলে কিছু লেখা যোগ করা যেতে পারে। কিন্তু এর বাইরে কোনও এডিটিং, ফিল্টার বা মডিফিকেশন করার সুযোগ মিলবে না। Instants জীবনের ক্যাজুয়াল এবং অথেন্টিক মুহূর্তগুলো শেয়ার করার জন্য বানানো হয়েছে।
  • সোশ্যাল মিডিয়ায় চালু হতে পারে KYC, ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে কি লাগবে আধার?
    নারীর ক্ষমতায়ন সংক্রান্ত কমিটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের ভেরিফিকেশন বাধ্যতামূলক করার সুপারিশ জানিয়েছে। কমিটির মতে, পরিচয় যাচাই করা হলে ভুয়ো প্রোফাইল খুলে অনলাইনে বিরক্ত করা, ভয় দেখানো, ও অপমান করার মতো ঘটনা কমে যাবে। বর্তমানে ট্রোলিং ও অনুমতি ছাড়াই ব্যক্তিগত কনটেন্ট ছড়িয়ে সামাজিক মর্যাদা নষ্ট করার মতো ঘটনা দিন দিন বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে এমন অপরাধ ছদ্মবেশী ভুয়ো অ্যাকাউন্ট থেকে পরিচালনা করা হচ্ছে। তাই ইউজারের পরিচয় যাচাই সম্ভব হলে এমন ঘটনা কমবে বলে মনে করা হচ্ছে।
  • Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
    কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার (মার্চ 6) বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার নিষিদ্ধ করার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, "শিশুদের মধ্যে ক্রমবর্ধমান মোবাইল ব্যবহারের সম্ভাব্য নেতিবাচক প্রভাব ঠেকানোর লক্ষ্যে 16 বছরের কম বয়সী কিশোর এবং কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়ায় বিধিনিষেধ আলোপ করা হবে।"
  • 1 কোটি 75 লক্ষ Instagram ইউজারের তথ্য ফাঁসের ঘটনাকে ভুয়ো খবর বললো Meta
    ম্যালওয়্যারবাইটস 1 কোটি 75 লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, ইমেইল আইডি-সহ আরও অনেক তথ্য ফাঁস হওয়ার ঘটনা প্রকাশ্যে এনেছিল।অন্য দিকে, সংস্থার দাবি পাসওয়ার্ড রিসেট করার ইমেইল প্রযুক্তিগত ত্রুটি বা টেকনিক্যাল গ্লিচের কারণে হয়েছে। ইউজারদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকার দাবি করেছে মেটা।
  • সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ছবি-ভিডিওর রমরমা বন্ধ করতে কড়া হল কেন্দ্র, নিয়ম না মানলে শাস্তির হুঁশিয়ারি
    সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন ইন্টারমিডিয়ারি প্ল্যাটফর্মে অহেতুক অশ্লীল, পর্নোগ্রাফিক, ও বেআইনি কনটেন্ট ছড়ানো রুখতে অ্যাডভাইজ়রি জারি করেছে কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। বলালা হয়েছে যে ব্যবহারকারীরা যাতে অশোভন, যৌন, ও শিশুদের জন্য ক্ষতিকর বা পেডোফিলিক কনটেন্ট আপলোড বা শেয়ার না করে, তা প্ল্যাটফর্মগুলোকে নিশ্চিত করতে হবে।
  • Instagram আনল নতুন ফিচার, আপনার দেখা সমস্ত রিলস খুঁজে পাবেন এক ক্লিকে
    ইনস্টাগ্রামে ওয়াচ হিস্ট্রিতে গিয়ে তারিখ, সপ্তাহ, মাস উল্লেখ করলে রিলস ফিল্টার হয়ে সেই অনুযায়ী আপনার চোখের সামনে হাজির হবে। আবার ধরুন, আপনি ওয়াচ হিস্ট্রিতে কোনও নির্দিষ্ট ক্রিয়েটরের রিল খুঁজতে চান। কিন্তু কবে দেখেছেন মনে করতে পারছেন৷ তাহলে তার অ্যাকাউন্টের নাম দিয়ে ফিল্টার করে পুরনো রিলস খুঁজে পাবেন, যেটা আপনি আগে দেখেছিলেন।
  • করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন এই সেলেব্রিটিরা
    জনপ্রিয়তার সঙ্গেই বাড়ে সমাজের প্রতি দায়িত্ব
  • করোনায় ঘর বন্দি কয়েকশো কোটি মানুষ, বিশ্বব্যাপী হুহু করে বাড়ছে WhatsApp ব্যবহার
    4 মার্চ থেকে 24 মার্চের মধ্যে 25,000 মানুষের মধ্যে এক সমীক্ষায় শুরুতে 27 শতাংশ ব্যবহার বাড়লেও পরে WhatsApp ব্যবহার বেড়েছে 41 শতাংশ।
  • বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হল শ্রীলঙ্কায়
    ইতিমধ্যেই শ্রীলঙ্কায় নিষিদ্ধ হয়েছে Facebook, YouTube, WhatsApp, Instagram, Snapchat, Viber সহ সব ধরনের সোশ্যাল মিডিয়া।
  • তরুন প্রজম্নের মধ্যে TikTok এর জনপ্রিয়তা কপালে ভাঁজ ফেলছে অভিভাবকদের
    ফ্রান্সে 11 থেকে 14 বছর বয়সী 38 শতাংশ নাগরিকের TikTok অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে এই বয়সে 58 শতাংশ তরুণীর TikTok অ্যাকাউন্ট রয়েছে। 11 থেকে 14 বছরে মাত্র 15 শতাংশ তরুন TikTok ব্যবহার করেন।

Social Media - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »