XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন

ইলন মাস্কের সংস্থা X লঞ্চ করল XChat মেসেজিং অ্যাপ, যা WhatsApp ও Telegram-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন

Photo Credit: Unsplash/Julian

X claims that XChat messaging app has no tracking or ads

হাইলাইট
  • XChat অ্যাপের সমস্ত কথোপকথন এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত
  • এটি অডিও- ভিডিও কলের পাশাপাশি ফাইল শেয়ার ও গ্রুপ চ্যাটের সুবিধা দিচ্ছে
  • XChat অ্যাপে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার পাওয়া যাবে
বিজ্ঞাপন

ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X (পূর্বনাম Twitter) XChat নামে একটি আলাদা নতুন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ লঞ্চ করেছে। সহজে এবং নিরাপদে বার্তা-আদান প্রদানের লক্ষ্যে এই অ্যাপের আগমন, এমনটাই জানিয়েছে মাস্কের সংস্থা। নতুন মেসেজিং প্ল্যাটফর্মটি WhatsApp, Messenger, ও Telegram-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। XChat প্রাথমিকভাবে অ্যাপ স্টোরে রিলিজ হয়েছে। অর্থাৎ iPhone ও iPad ব্যবহারকারীদের সবার প্রথমে নয়া অ্যাপের অ্যাক্সেস দেওয়া হচ্ছে। এটি Android ইউজারদের জন্য খুব শীঘ্রই প্লে স্টোরে আসবে বলে আশা করা হচ্ছে। সংস্থা গোপনীয়তা এবং নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নতুন অ্যাপটিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন যুক্ত করেছে। অর্থাৎ প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বার্তা পড়তে পারবে না, এমনকি সংস্থা নিজেও নয়।

XChat মেসেজিং অ্যাপের ফিচার্স

এক্সচ্যাট অ্যাপের মাধ্যমে ইউজাররা তাদের এক্স কনট্যাক্টের সঙ্গে সাধারণ টেক্সট চ্যাটিংয়ের পাশাপাশি অডিও এবং ভিডিও কল করতে পারবে। এছাড়াও, অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মের মতো ফাইল শেয়ার এবং গ্রুপ চ্যাটের সুবিধা পাবেন। এক্সচ্যাটের বেশ কয়েকটি নিরাপত্তা ফিচারের সাথে হোয়াটসঅ্যাপের মিল খুঁজে পাওয়া যাবে। যেমন, এতে 'ডিসঅ্যাপিয়ারিং মেসেজ' ফিচার রাখা হয়েছে, যা নির্দিষ্ট সময় পর চ্যাটবক্স থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

XChat ব্যবহারকারীরা চাইলে পাঠানো বার্তা পাঠানোর পরেও তা এডিট বা ডিলিট করতে পারবেন। অ্যাপটির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল স্ক্রিনশট ব্লক করে রাখার সুবিধা। বর্তমানে হোয়াটসঅ্যাপের শুধু ডিপির স্ক্রিনশট নেওয়া যায় না। কিন্তু এক্সচ্যাট এই বৈশিষ্ট্য চ্যাটের উপর প্রয়োগ করেছে। অতিরিক্ত নিরাপত্তার খাতিরে এতে পিন প্রোটেকশন ও ফুল এনক্রিপশন ব্যবস্থা আছে।

এক্স দাবি করছে, এক্সচ্যাটে কোনও বিজ্ঞাপন দেখা যাবে না৷ অর্থাৎ ব্যবহারকারীরা অ্যাড-ফ্রি অভিজ্ঞতা পাবেন। মেসেজিং প্ল্যাটফর্মটি ইউজারদের ট্র্যাকও করবে না। অ্যাপ স্টোরে দেওয়া বর্ণনা অনুসারে, একে একটি প্রাইভেসি ফোকাসড কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করা হয়েছে।

XChat "নো অ্যাডস ও ট্র্যাকিং ফ্রি" নীতিতে তৈরি এবং সমস্ত কথোপকথনকে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত রাখে। সংস্থার লিড ডিজাইনার বেনজি টেলর ইঙ্গিত করেছেন, তারা খুব শীঘ্রই নতুন আপডেট আনবেন, যার মাধ্যমে নতুন ফিচার যুক্ত হতে পারে বা অন্য প্ল্যাটফর্মে (পড়ুন Android) রোলআউট হতে পারে।

উল্লেখ্য, ইলন মাস্ক আগে এক্স-কে একটি ‘সুপার অ্যাপে' পরিণত করার পরিকল্পনা জানিয়েছিলেন, যেখানে AI, মেসেজিং, পেমেন্ট, শপিং, ও কনটেন্ট ক্রিয়েশন সব এক জায়গায় থাকবে। কিন্তু এক্সচ্যাট সেই প্ল্যান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। সংস্থা সবকিছু এক ছাদের তলায় না রেখে আলাদা আলাদা ডেডিকেটেড অ্যাপ তৈরি করছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  2. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  3. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  4. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
  5. 5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন
  6. মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio, পুরো মাস অফুরন্ত ইন্টারনেট
  7. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  8. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  9. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  10. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »