রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
ব্রিটিশ সরকার কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়াতে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কার্ফুর পাশাপাশি, সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির এমন কিছু ফিচার বন্ধ করতে চায়, যা ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে ফোনে মুখ গুজে থাকতে বাধ্য করে। যেমন, একটির পর আরেকটি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চলার ফিচার বা ব্যক্তিগত পছন্দ অনুসারে কনটেন্ট সাজিয়ে দেখানো ফিড। শিশু এবং কিশোর-কিশোরীরা কীভাবে AI চ্যাটবট ব্যবহার করে, সেটিও নিয়ন্ত্রণের কথা ভাবছে তারা। শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ AI চ্যাটবটের উপর ব্যান আরোপ করার বিকল্পও বিবেচনা করা হচ্ছে।