Ulaa Browser: গুগলের মাথাব্যাথার কারণ ভারতীয় অ্যাপ, এই 5 ফিচারে ক্রোমকে দিচ্ছে টক্কর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 অক্টোবর 2025 12:09 IST
হাইলাইট
  • Ulaa ব্রাউজার Chrome-এর তুলনায় পাঁচটি বাড়তি সুবিধা দিচ্ছে
  • Ulaa ব্রাউজারে বিজ্ঞাপন দেখতে পাবেন না
  • Zoho অ্যাপটির ব্যবহারকারীদের ডেটা সম্পূর্ণ প্রাইভেট রাখে

ওয়েব ব্রাউজারের যুদ্ধে গুগল ক্রোম বনাম জোহো উলা

আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে স্বদেশি প্রযুক্তির উপর জোর দিচ্ছে ভারত। সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে বানানো অ্যাপগুলির জনপ্রিয়তা বেড়েছে। এই উত্থানে নেতৃত্ব দিচ্ছে ভারতীয় সফটওয়্যার সংস্থা Zoho। তাদের মেসেজিং অ্যাপ Arattai রাতারাতি প্রচারের আলোয় উঠে এসেছে। এটি WhatsApp-এর বিকল্প হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও, Zoho নিয়ে এসেছে Ulaa নামে একটি ওয়েব ব্রাউজার, যা ব্যবহারকারীর গোপনীয়তা বৃদ্ধি, ব্রাউজিং স্পিড বৃদ্ধি, এবং ডেটার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছে। এই Ulaa ব্রাউজারে এমন পাঁচটি ফিচার বা বাড়তি সুবিধা রয়েছে, যা একে Google Chrome-এর থেকে এগিয়ে রাখে।

Ulaa Browser-এর পাঁচটি শক্তিশালী ফিচার

1. Ulaa ব্রাউজার বিজ্ঞাপন দেখায় না

ব্রাউজিং করার সময় স্ক্রিনে ঘনঘন বিজ্ঞাপন চলে আসা বিরক্তিকর ব্যাপার। এই সমস্যার সমাধানে জোহোর উলা ব্রাউজারে আগে থেকেই অ্যাড ব্লকার ইনস্টল করা থাকছে। বিজ্ঞাপন না থাকার কারণে কোনও ওয়েবসাইটে ঢুকলে ওয়েব প্রেজ দ্রুত খুলতে দেখা যাবে। গুগলের ক্রোম ব্রাউজারে বিজ্ঞাপন বন্ধ করার জন্য আলাদা এক্সটেনশন ডাউনলোড করতে হয়, সেখানে উলা ব্রাউজারে এই সুবিধা প্রথম থেকেই পাওয়া যাবে। এটি সাধারণ ব্রাউজারের তুলনায় 20 থেকে 30 শতাংশ দ্রুত গতিতে কাজ করবে।

2. Ulaa ব্যবহারকারীর ডেটা ট্র্যাক করে না

ডিজিটাল যুগে নিজের ডেটা কতটা সুরক্ষিত ও খারাপ হাতে পড়লে কতটা ক্ষতিকর হতে পারে, তা ভাবলেই দুশ্চিন্তা গ্রাস করে। তবে জোহো জানিয়েছে, তারা ব্যবহারকারীর ডেটা সম্পূর্ণ প্রাইভেট রাখে। অর্থাৎ ডেটা ট্র্যাক করে না এবং কোনও তৃতীয় পক্ষকে বিক্রি করে না। এর ফলে সার্চের ইতিহাস, ক্লিক প্যাটার্ন, ও ওয়েবসাইটে প্রবেশ সংক্রান্ত তথ্য বাইরের কেউ জানতে পারবে না।

3. Ulaa ব্রাউজারে আলাদা মোডের সুবিধা

উলার একটি বড় সুবিধা হল, প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা মোডের ব্যবস্থা। ব্যক্তিগত ব্যবহারের জন্য রয়েছে পার্সোনাল মোড। আবার কিডস মোডে প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট ব্লক থাকবে অর্থাৎ কোনওভাবেই খুলবে না। সফটওয়্যার ডেভেলপারদের জন্য ডেভেলপার মোড আছে, যা টেস্টিংয়ের জন্য বিভিন্ন টুলসের সুবিধা দেয়। ক্রোমেও প্রোফাইল সুইচ করা যায়, তবে উলার মতো কাস্টমাইজড মোড অনুপস্থিত।

4. ফাস্ট পারফরম্যান্স

ক্রোম যে বিপুল পরিমাণ মেমরি খরচ করে, তা আমাদের সকলের জানা। কিন্তু এর সম্পূর্ণ বিপরীতে উলা একদম হালকা৷ ব্রাউজারটি এমনভাবে কোড করা হয়েছে, যাতে ইউজারের সিস্টেমের সিপিইউ ও র‍্যাম কম প্রয়োজন পড়ে। এটি পুরনো বা কমদামি ল্যাপটপ, কম্পিউটারেও দুর্দান্ত রান করবে। ব্রাউজিং করার সময় যেমন হ্যাং করবে না, তেমনই দ্রুত লোড হবে।

5. Ulaa সহজ ও সাধারণ ইন্টারফেস অফার করে

উলা ব্রাউজারে বুকমার্ক ম্যানেজ থেকে ব্রাউজিং হিস্ট্রি দেখা, ট্যাব পাল্টানো, ওয়েবসাইট সেভ — সবকিছুই খুব সহজ। ক্রোমে বুকমার্ক বার জটিল মনে হলেও, জোহোর স্বদেশি ব্রাউজারে সবকিছু সহজবোধ্য ও সুন্দরভাবে গোছানো। সাধারণ ও পরিষ্কার ইন্টারফেস থাকার কারণে যে কোনও কাজ সহজে করা যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Ulaa browser, Browsers, India, Apps, Google Chrome
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.