Apps

Apps - ख़बरें

  • WhatsApp বলবে PF ব্যালেন্স, পাসবুক, লেনদেনের তথ্য, আজই সেভ করুন এই নম্বর
    উপভোক্তাদের জন্য হোয়াটসঅ্যাপে একাধিক পরিষেবা চালু করেছে EPFO। সদস্যরা ইপিএফও অফিসে না গিয়েই বা অনলাইন পোর্টাল ব্যবহার না করেই নিজেদের প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত তথ্য দেখতে পারবে। নিজেদের রেজিস্টার্ড WhatsApp নম্বরে পিএফ ব্যালেন্স চেক করতে, পাসবুকের তথ্য দেখতে, ও সর্বশেষ পাঁচটি লেনদেনের বিবরণ তথ্য জানতে পারবে মেম্বাররা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইপিএফও পরিষেবা ব্যবহার করা খুব সহজ। 8796441800 নম্বরে 'Hi' পাঠিয়ে চ্যাট শুরু করতে পারবেন।
  • বাড়ি বসেই লাইফ সার্টিফিকেট জমা দিন, Jeevan Praman অ্যাপে কীভাবে করবেন দেখুন
    জীবন প্রমাণ অ্যাপের মাধ্যমে সার্টিফিকেট তৈরি করার আগে বেশ কিছু নথি এবং সরঞ্জাম হাতের কাছে রাখতে হবে। পেনশনভোগীকে বৈধ আধার কার্ড এবং আধারের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বর কাছে রাখতে হবে। পেনশন প্রদানকারী সংস্থার কাছে তাঁর আধার নম্বর নথিভুক্ত থাকতে হবে। এছাড়াও, ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানারের মতো বায়োমেট্রিক ডিভাইস লাগবে জীবন প্রমাণ ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করার প্রক্রিয়া মূলত দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অপারেটরের অথেনটিকেশন ও বায়োমেট্রিক ডিভাইস নথিভুক্ত করতে হয়। এরপর দ্বিতীয় ধাপে পেনশনভোগীদের পরিচয় যাচাই করে তাঁর লাইফ সার্টিফিকেট তৈরি করতে হয়।
  • দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
    যে সমস্ত ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভার 40 লক্ষ টাকা পর্যন্ত, তাঁরা ইউপিআই ব্যাপার সক্ষম স্কিমের অধীনে আর্থিক সাহায্য পাবেন। নতুন কোনও ব্যবসায়ী দোকানে ইউপিআই কিউআর কোড ইনস্টল করলে 300 টাকা ভর্তুকি পাবে। আবার সাউন্ডবক্স বসানোর জন্য অতিরিক্ত 750 টাকা ইনসেন্টিভ পাওয়া যাবে। যোগ্য লেনদেনের উপর 0.03 শতাংশ হারে ইনসেন্টিভ দিতে পারে সরকার। নির্দিষ্ট ভৌগলিক এলাকার দোকানদার ও অন্যান্য ব্যবসায়ীরা মূল ভর্তুকির হারের উপর অতিরিক্ত 50 শতাংশ ইনসেন্টিভ পাবে। UPI ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যাঙ্ক, পেয়ার পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, ও UPII অ্যাপ্লিকেশন সংস্থাগুলির MDR থেকে তহবিল তৈরি করা হবে। 
  • WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
    Android-এ টেক্সট মেসেজের ক্ষেত্রে ভিউ ওয়ান্স ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ। একবার দেখামাত্রই চ্যাটে নিজে থেকেই গায়েব হয়ে যাবে টেক্সট মেজেস। ভিউ ওয়ান্স টেক্সট মেসেজ যাকে পাঠাচ্ছেন, তিনি স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কোনওভাবেই করতে পারবেন না। মেসেজের লেখা কপি করে অন্য চ্যাটে ফরোয়ার্ড করাও সম্ভব হবে না। অন্যান্য ভিউ ওয়ান্স মিডিয়া মেসেজের মতো টেক্সট বার্তা একবার খোলা হলে তার পাশে 'ওপেনড' লেখা থাকবে। প্রাপকের রিড রিসিপ্ট চালু থাকলে প্রেরকও জানতে পারবে, সেটি কখন খুলে পড়া হয়েছে। দেখার সঙ্গে সঙ্গে দুইজনের চ্যাট থেকে বার্তা অদৃশ্য হয়ে যাবে।
  • মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
    নভেম্বরে ফ্রি ChatGPT Go সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হচ্ছে। এটি এমনিতে ব্যবহার করার জন্য প্রতি মাসে 399 টাকা দাম নির্ধারণ করা আছে। কিন্তু নির্দিষ্ট কিছু গ্রাহককে মাস গেলে 99 টাকায় সাবস্ক্রিপশন চালু রাখার সুবিধা দিচ্ছে ওপেনএআই। অফারটি আগামী তিন মাসের জন্য পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। তবে এটি সবার জন্য উপলব্ধ নয়। 99 টাকায় কীভাবে ChatGPT Go পাবেন দেখুন।
  • Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
    ভারতে মিউজ এআই এজেন্ট পরিষেবার জন্য পাওয়ার এবং ম্যাক্সিমাম প্ল্যান চালু করতে পারে মেটা৷ পাওয়ার সাবস্ক্রিপশনের দাম 1,799 টাকা থেকে শুরু হতে পারে।অন্য দিকে, আরও বেশি এআই ব্যবহারের সুবিধা-সহ ম্যাক্সিমাম প্ল্যানের দাম স্টার্ট হতে পারে 8,999 টাকা থেকে। তবে এই টাকার অঙ্ক মাসিক নাকি বার্ষিক, তা রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ হয়নি। তবে আমেরিকাতেও মেটার এই দুটি প্ল্যানই চালু আছে। সে দেশে পাওয়ার ও ম্যাক্সিমাম প্ল্যানের জন্য প্রতি মাসে যথাক্রমে 20 ডলার (প্রায় 1,900 টাকা) এবং 100 ডলার (প্রায় 9,400 টাকা) খরচ হয়।
  • Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
    Zomato অ্যাপে এবার সর্বোচ্চ 40 কিমি দূরে অবস্থিত রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার বাড়িতে অর্ডার করতে পারবেন। সংস্থা 'লিমিটলেস ডেলিভারি' নামে এক নতুন পরিষেবা চালু করেছে। বর্তমানে এটি কলকাতা, চেন্নাই, দিল্লি এনসিআর, মুম্বই, পুনে, ও হায়দরাবাদে উপলব্ধ। দূরের রেস্টুরেন্ট থেকে খাবার বাড়ি আনার জন্য অ্যাপের হোম স্ক্রিনের 'এক্সপ্লোর মোর' সেকশনে একটি বিশেষ কুইক লিঙ্ক রেখেছে জোমাটো। সেখানে ট্যাপ করলেই একে একে লিস্টেড রেস্টুরেন্টের নাম দেখতে পাবে গ্রাহকরা। এছাড়াও, অ্যাপে নাম সার্চ করেও অর্ডার দেওয়া যাবে।
  • Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
    OpenAI- এর দাবি, Images 2.6 আগের ভার্সনের তুলনায় প্রায় 50 শতাংশ দ্রুত ছবি তৈরি করতে পারবে। নতুন মডেলের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল জিআইএফ ক্রিয়েশন। এই ধরনের ডিজিটাল ইমেজ বা ছবি তৈরির ফরম্যাট বানানো সহজ করে তুলেছে চ্যাটজিপিটি। শুধু টেক্সট প্রম্পট নয়, রাফ স্কেচ অথবা যে কোনও ছবির উপর ভিত্তি করে GIF বানানো যাবে। অ্যানিমেশনের স্পিড নিজের প্রয়োজন অনুসারে বদলানো, নির্দিষ্ট ফ্রেম এডিট করা, ও অন্যদের সঙ্গে শেয়ার করার অপশন থাকবে। পেশাদার মানের পোস্টার ও প্রোডাক্ট ইমেজ তৈরি করা সহজ হবে। কোনও ছবি একাধিকবার এডিট করার সময় চরিত্রের চেহারা, পণ্যের ডিজাইন, ও ব্র্যান্ডের বিভিন্ন এলিমেন্ট যাতে অপরিবর্তিত থাকে, সে দিকেও বিশেষ নজর দিয়েছে কোম্পানি।
  • ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
    Google কি এবার নতুন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির পথে এগোচ্ছে? টেক জায়ান্টটি এই বিষয়ে সরাসরি কিছু না জানালেও, সেটি Tamba নামে আসতে পারে বলে শোনা যাচ্ছে। YouTube-এর Android অ্যাপের লেটেস্ট ভার্সনে প্ল্যাটফর্মটির উল্লেখ থাকতে দেখা গিয়েছে। ট্যাম্বা' নাম লেখা বেশ কিছু ব্র্যান্ডিং অ্যাসেট আছে। একটি লোগোও দেখা গিয়েছে, যার ডিজাইন অনেকটা হিজিবিজি লেখার মতো ও মাঝখানে একটি প্লে বাটন রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, Tamba নামের সঙ্গে সম্পর্কিত মোট 38টি আইকনের সন্ধান মিলেছে। যার মধ্যে হোম, সার্চ, ক্যামেরা, চ্যাট, ইনবক্স, স্টিকার, এবং মাইক্রোফোনের মতো আইকন রয়েছে। ওই সব আইকন দেখে অনুমান করা হচ্ছে, ট্যাম্বার ইন্টারফেস অনেকটা ইউটিউবের মতো হতে পার। এতে কনটেন্ট ডিসকভারির পাশাপাশি একাধিক সোশ্যাল নেটওয়ার্কিং ফিচার মিলতে পারে।
  • BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
    BGMI Air ডিসেম্বর 10 লঞ্চ হবে ভারতে। Google Play Store-এ অনলাইন গেমটির প্রি-রেজিস্ট্রেশনের সংখ্যা 1.4 কোটির গন্ডি ছাড়িয়েছে। নভেম্বর 20 থেকে নভেম্বর 24 মুম্বই, দিল্লি, এবং কলকাতায় ক্লোজড বিটা টেস্টিং চলবে। সেখানে নির্বাচিত প্লেয়াররা আগেভাগে গেমটি খেলার সুযোগ পাবে এবং পাবলিজ রিলিজের আগে ফিডব্যাক দিতে পারবে। প্রথম ম্যাচ খেলার আগে অতিরিক্ত কোনও প্যাকেজ ডাউনলোড করতে হবে না। BGMI Air আগেকার অ্যাকাউন্ট ব্যবহার করেই খেলা যাবে।
  • EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
    উপভোক্তাদের জন্য হোয়াটসঅ্যাপে একাধিক পরিষেবা চালু করেছে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO)। সদস্যরা ইপিএফও অফিসে না গিয়েই বা অনলাইন পোর্টাল ব্যবহার না করেই নিজেদের প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত তথ্য দেখতে পারবে। নিজেদের রেজিস্টার্ড WhatsApp নম্বরে পিএফ ব্যালেন্স চেক করতে, পাসবুকের তথ্য দেখতে, ও সর্বশেষ পাঁচটি লেনদেনের বিবরণ তথ্য জানতে পারবে মেম্বাররা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইপিএফও পরিষেবা ব্যবহার করা খুব সহজ। অ্যাপ খুলে সার্চ বক্সে 8796441800 নম্বর খুলুন। তারপর ওই নম্বরে 'Hi' মেসেজ পাঠিয়ে চ্যাট শুরু করতে পারবেন। এটি এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ভেরিফায়েড নম্বর। তবে পরিষেবাটি যে কোনও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ব্যবহার করা যাবে না। আপনার অ্যাকাউন্ট অবশ্যই কর্মী প্রফিডেন্ট ফান্ডের রেজিস্টার্ড মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে।
  • WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
    নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময়ের জন্য মেসেজ পিন করে রাখা যাবে। পূর্বে গ্রুপ চ্যাটে কোনও মেসেজ পিন করার ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেছে নিতে হত। কিন্তু এখন আর সময়ের কোনও বাধ্যবাধকতা রইল না। চ্যাট হিস্ট্রি ফিচার আরও উন্নত করেছে। আগে কাউকে গ্রুপে যুক্ত করার সময় তাঁর সঙ্গে সাম্প্রতিক চ্যাট শেয়ার করার অপশন পাওয়া যেত। নয়া ফিচার গ্রুপে যোগ দেওয়ার পরেও তার সঙ্গে আগেকার মেসেজ শেয়ার করার সুবিধা মিলবে। শুধু গ্রুপ চ্যাটে সংশ্লিষ্ট কনট্যাক্টের উপর ট্যাপ করতে হবে। ব্যক্তিগত অ্যাকাউন্টের মতো এবার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্যও স্টেটাস দেওয়া যাবে। এছাড়াও চ্যাট ফিল্টারের মাধ্যমে গ্রুপের সেই সমস্ত না পড়া চ্যাট খুঁজে পাবেন, যেখানে আপনাকে মেনশন করা হয়েছে বা মেসেজের সরাসরি রিপ্লাই দেওয়া হয়েছে।
  • ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
    চ্যাটজিপিটির সঙ্গে আইক্লাউড মেইল ও আইক্লাউড ক্যালেন্ডার কানেক্ট করার জন্য ইউজারকে আলাদা অ্যাপ-স্পেসিফিক পাসওয়ার্ড তৈরি করতে হবে। আইক্লাউড মেল প্লাগইনের মাধ্যমে ইমেল সংক্রান্ত একাধিক কাজ পরিচালনা করতে পারবে চ্যাটজিপিটি। চ্যাটবটটি ইমেল খোঁজা, পড়া, ড্রাফট করা, মেল পাঠানো, এবং আইক্লাউডে সেভ করা কনট্যাক্টের তথ্য খুঁজে বার করতে পারবে। এটি @icloud.com, @me.com, এবং , @mac.com দিয়ে শেষ হওয়া ইমেল ঠিকানার সঙ্গে কাজ করবে। আইক্লাউড ইন্টিগ্রেশনের ফলে এখন থেকে চ্যাটজিপিটি-কে ব্যবহার করে ক্যালেন্ডারে থাকা আগের অ্যাপয়েন্টমেন্টের তথ্য দেখা, নতুন ইভেন্টের সময় ঠিক করা, ও ক্যালেন্ডারে থাকা এন্ট্রি আপডেট করা যাবে।
  • OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
    GPT-6.1 Terra হল GPT-6.1 সিরিজের দ্বিতীয় মডেল। এর সাহায্যে প্রস্তাবনা তৈরি, টেকনিক্যাল ড্রয়িংস পড়া, ফর্ম পূরণ, ও ভিডিও এডিটিংয়ের মতো কাজ করা যাবে। OpenAI জানিয়েছে, কোডিং ও ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সঙ্গে কাজ করার ক্ষেত্রে নতুন মডেলটি আরও দক্ষতার পরিচয় রাখবে। GPT-6.1 Terra নির্ধারিত কাজের সীমার মধ্যে থাকতে ও সম্ভাব্য বাধা সম্পর্কে জানাতে কোনও রাখঢাক করবে না। মূল কাজ থেকে সরিয়ে অন্য পথে পরিচালনা করতে গেলেই প্রতিরোধ করবে এটি। কৃত্রিম মেধার সাহায্যে সাইবার অপরাধের বাড়বাড়ন্ত কমাতে এটা জরুরি হয়ে উঠেছে।
  • শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
    এবার ইনস্টাগ্রামে 90 মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও দেখার ফিচার আসছে। প্রাথমিকভাবে ব্রাজিলে দেড় ঘন্টার নতুন ফিচার্স ভিডিও ফরম্যাট নিয়ে পরীক্ষা চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছু কনটেন্ট ক্রিয়েটরদের বড় ভিডিও আপলোড করার সুবিধা দিচ্ছে সংস্থা। ছোট রিলসের সঙ্গে সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক যুক্ত করা যাবে। কেউ ইনস্টাগ্রামে কোনও পডকাস্ট বা কমেডি ভিডিওর ছোট ক্লিপ দেখলে ইনস্টাগ্রাম ছেড়ে অন্য কোথাও না গিয়েই সম্পূর্ণ পর্ব দেখার সুযোগ পাবে। এক্সপ্লোর-সহ অ্যাপের অন্যান্য বিভাগেও দীর্ঘ ভিডিও দর্শকদের সামনে তুলে ধরবে ইনস্টাগ্রাম।

Apps - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »