সুরক্ষায় গাফিলতির অভিযোগ, বিপজ্জনক হয়ে উঠেছে VLC মিডিয়া প্লেয়ার ব্যবহার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 জুলাই 2019 17:10 IST
হাইলাইট
  • VLC সুরক্ষার বড় গাফিলতি ধরা পড়েছে
  • গাফিলতির কথা স্বীকার করে নিয়েছে কোম্পানি
  • আপাতত অন্য মিডিয়া প্লেয়ার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে

সুরক্ষায় গাফিলতির কথা স্বীকার করেছে VLC সফটওয়্যারের ডেভেলপার VideoLAN।

সম্প্রতি বিশ্বব্যাপী 300 কোটির বেশি ডাউনলোডের খবর জানিয়েছিল জনপ্রিয় ওপেন সোর্স ভিডিও স্ট্রিমিং অ্যাপ VLC। তবে সেই সাফল্যের কয়েক দিনের মধ্যেই কোম্পানির ভুল কারনে শিরোনামে এল এই সফটওয়্যার। সম্প্রতি VLC মিডিয়া প্লেয়ারে সুরক্ষায় বড় গাফিলতি দেখা গিয়েছে। এই সুযোগে খুব সহজেই হ্যাকাররা ম্যালওয়ার ঢুকিয়ে দিতে পারবে যে কোন কম্পিউটারে। এর ফলে কম্পিউটারে সার্ভিস অ্যাটাক, ফাইল করাপ্ট করে দেওয়া, তথ্য চুরির মতো কাজ করতে পারবে হ্যাকাররা। তবে এই সুরক্ষার গাফিলতি ব্যবহার করে এখনও কোন হ্যাকার এই ধরনের কাজ করেচধে কী না জানা যায়নি।

CERT-Bund এ প্রথম VLC তে এই সুরক্ষা গাফিলতির খবর সামনে এসেছে। এই রিপোর্টে VLC ব্যবহার করে একটি কম্পিউটারে খুব সহজেই তথ্য চুরি করেছেন সুরক্ষা বিশেষজ্ঞরা। তবে এখনও এই গাফিলতি হ্যাকাররা কাজে লাগিয়েছে কী না জানা যায়নি। তবে Windows, UNIX আর Linux অপারেটিং সিস্টেমের VLC তে এই সুরক্ষা গাফিলতি দেখা গিয়েছে। MacOS এ এখনও VLC তে এই সমস্যা খুঁজে পাওয়া যায়নি।

Advertisement

ইতিমধ্যেই এই সমস্যার কথা স্বীকার করেছে VLC সফটওয়্যারের ডেভেলপার VideoLAN। ডেভেলপার জানিয়েছেন ইতিমধ্যেই এই সমস্যার সমাধানে কাজ শুরু হয়েছে। 60 শতাংশ এগিয়েছে সেই কাজ। এছাড়াও সম্প্রতি বারবার VLC প্লেয়ার বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। সেই সমস্যার সমাধানেও কাজ চলছে। শিঘ্রই আপডেট পাঠিয়ে VLC প্লেয়ারে এই সুরক্ষা সমস্যার সমাধান করবে VideoLAN। ততদিন পাঠকদের অন্য ভিডিও প্লেয়ার ব্যবহারের পরামর্শ দেবো আমরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: VLC, VLC Security Flaw
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.