Chromecast সাপোর্ট ও একাধিক ফিচার সহ iOS এর জন্য VLC মিডিয়া প্লেয়ারের নতুন ভার্সান সামনে এলো

iOSএর নতুন 3.1 ভার্সানের VLC মিডিয়া প্লেয়ার সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে। নতুন ভার্সানে H.264/ H.265 ডিকোডিং এ স্টেবিলিটি ও পারফর্মেন্সে অনেক উন্নতি ঘটেছে।

Chromecast সাপোর্ট ও একাধিক ফিচার সহ iOS এর জন্য VLC মিডিয়া প্লেয়ারের নতুন ভার্সান সামনে এলো
হাইলাইট
  • iOS প্ল্যাটফর্মে নতুন 3.1 ভার্সানের VLC মিডিয়া প্লেয়ার অ্যাপ লঞ্চ হল
  • VLC মিডিয়া প্লেয়ারে Google Chromecast-এ স্ট্রিম করা যাবে
  • নতুন 360 ভিডিও দেখার ফিচার যোগ হয়েছে
বিজ্ঞাপন

 

iOS প্ল্যাটফর্মে নতুন 3.1 ভার্সানের VLC মিডিয়া প্লেয়ার অ্যাপ লঞ্চ করল VideoLAN। এই বছর ফেব্রুয়ারী মাসে VLC 3.0 লঞ্চ হয়েছিল। একাধিক নতুন ফিচার সহ নতুন এই ভার্সান লঞ্চ হয়েছে। এবার থেকে VLC মিডিয়া প্লেয়ারে Google Chromecast-এ স্ট্রিম করা যাবে। এর সাথেই অডিও প্লে ব্যাকে উন্নতি হয়েছে, আর নতুন 360 ভিডিও দেখার ফিচার যোগ হয়েছে। এর সাথেই এই ভার্সানে একাধিক বাগ ফিক্স যোগ হয়েছে। iOSএর নতুন এই ভার্সানের VLC মিডিয়া প্লেয়ারের ফাইল সাইজ 46 MB। iOS 9.0 বা তার বেশি ভার্সানের iPhone, iPad, আর iPod touch এ নতুন এই ভার্সান ব্যবহার করা যাবে।

iOSএর নতুন 3.1 ভার্সানের VLC মিডিয়া প্লেয়ার সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে। নতুন ভার্সানে H.264/ H.265 ডিকোডিং এ স্টেবিলিটি ও পারফর্মেন্সে অনেক উন্নতি ঘটেছে।

এর আগে ফেব্রুয়ারী মাসে 3.0 ভার্সান লঞ্চের সময় VLC প্লেয়ারে উল্লেখযোগ্য আপডেট এসেছিল। তখন Android, iOS, macOS, Windows, Android, Apple TV আর Chrome OS এর মতো সব গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেমে এই আপডেট একসাথে এসেছিল। এই ভার্সানে 1500 বাগ ফিক্স হয়েছিল বলে জানিয়েছিল VideoLAN। এর সাথেই কমপ্লেক্স টেক্সট লে আউটের সাথে যোগ হয়েছে নতুন সাবটাইটেল রেন্ডারিং ইঞ্জিন।

2001 সালে এই অ্যাপ এর যাত্র শুরু হয়েছিল। সম্পূর্ণ বিনামূল্যে VLC মিডিয়া প্লেয়ার ব্যবহার করা যায়। মোবাইল প্ল্যাটফর্ম Android, iOS, Windows Phone, and Tizen ও ডেক্সটপ প্ল্যাটফর্মে এই অ্যাপ ব্যবহার করা সম্ভব। এর সাথেই এই অ্যাপ এ একাধিক জনপ্রিয় অডিও ও ভিডিও ফর্মাট সাপোর্ট করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »