এবার Android গ্রাহকদের জন্য দুর্দান্ত ফিচার নিয়ে এল WhatsApp

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 ডিসেম্বর 2019 17:43 IST
হাইলাইট
  • WhatsApp-এ কল ওয়েটিং ফিচার এল
  • কল হোল্ড থাকছে না
  • Android ডিভাইসে এই ফিচার এসেছে

সাম্প্রতিকতম আপডেটে Android ডিভাইসে WhatsApp-এ যোগ হয়েছে একাধিক নতুন ফিচার

অবশেষে Android গ্রাহকদের জন্য ‘কল ওয়েটিং' ফিচার নিয়ে এল WhatsApp। WhatsApp-এ একটি কল করার সময় অন্য কল এলে গ্রাহককে কল ওয়েটিং দেখাবে এই মেসেজিং অ্যাপ। যদিও আগের কল শেষ করে পরে কল রিসিভ করার অপশন থাকছে। থাকছে না কল হোল্ড বা কনফারেন্স কলের মতো ফিচার। নভেম্বর মাসে iOS গ্রাহকদের জন্য কল ওয়েটিং ফিচার নিয়ে এসেছিল WhatsApp। এবার Android গ্রাহকদের জন্যেও একই ফিচার নিয়ে এল জনপ্রিয় মার্কিন মেসেজিং অ্যাপ।

বিটা ও স্টেবেল এই দুই আপডেটেই Android ফোনে WhatsApp-এ নতুন ফিচার যোগ হয়েছে। এছাড়াও নতুন আপডেটে গ্রুপ প্রাইভেসি ও ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশনে উন্নতি হয়েছে। Google Play Store থেকে এই আপডেট ডাউনলোড করা যাচ্ছে।

Android ডিভাইসে WhatsApp-এ যোগ হল কল ওয়েটিং 

এছাড়াও সম্প্রতি WhatsApp ডার্ক মোডে একাধিক পরিবর্তন এসেছে। অনেক দিন ধরেই WhatsApp ডার্ক মোড সম্পর্কে বিভিন্ন রিপোর্ট সামনে আসছে। এবার Android ডিভাইসে ডার্ক মোডে একগুচ্ছ পরিবর্তন আনছে WhatsApp। সম্প্রতি বিটা গ্রাহকদের জন্য ডার্ক মোডে একাধিক পরিবর্তন এসেছে। এছাড়াও VoIP স্ক্রিনে ডার্ক মোডে নতুন স্ক্রিন যোগ হয়েছে। WhatsApp কল করার সময় এই স্ক্রিন সামনে আসে। লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচারগুলি যোগ হয়েছে।

WhatsApp বিটা ভার্সান 2.19.354 আপডেটে ডার্ক মোডে বিভিন্ন পরিবর্তন হয়েছে। সেখানে অবতারের ছবি ব্রডকাস্ট মেসেজের ছবি ও গ্রুপের ছবিতে নতুন আইকন যোগ হয়েছে। WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ডার্ক মোড এনেবেল করলেই এই ফিচারগুলি দেখা যাবে।

Advertisement

এছাড়াও WhtasApp কল করার সময় যে স্ক্রিন সামনে আসে ডার্ক থিমের জন্য সেই স্ক্রিন ঢেলে সাজিয়েছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। সাধারণ স্ক্রিনের থেকে ডার্ক মোডে থাকছে গাড় রঙ।

যদিও স্টেবেল আপডেটে এখনও এই সব ফিচার পৌঁছায়নি। ডার্ক মোডের নতুন ফিচারগুলি ব্যবহার করতে Android ফোনে WhatsApp বিটা ভার্সান ইন্সটল করতে হবে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.