সুরক্ষায় বিশাল গাফিলতি, এখনই অ্যাপ আপডেট করার পরামর্শ দিচ্ছে WhatsApp

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 মে 2019 14:46 IST
হাইলাইট
  • সব গ্রাহককে নতুন আপডেট ডাউনলোডের পরামর্শ দিয়েছে WhatsApp।
  • WhatsApp কল এর মাধ্যমে একাধিক স্মার্টফোনে প্রবেশ করেছে হ্যাকারা
  • Android ও iOS ডিভাইসে এই আপডেট পাঠিয়ে দেওয়া হয়েছে

সব গ্রাহককে নতুন আপডেট ডাউনলোডের পরামর্শ দিয়েছে WhatsApp

WhatsApp কল এর মাধ্যমে একাধিক স্মার্টফোনে প্রবেশ করেছে হ্যাকারা। সুরক্ষায় এই বিশাল গাফিলতির জন্য বিশ্বব্যাপী কোটি কোটি গ্রাহকের ফোনের সুরক্ষা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে। তড়িঘড়ি এই সুরক্ষায় গাফিলতি সমাধান করে নতুন আপডেট পাঠিয়েছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। ইতিমধ্যেই সব গ্রাহককে নতুন আপডেট ডাউনলোডের পরামর্শ দিয়েছে WhatsApp।

WhatsApp জানিয়েছে 10 মে সার্ভার সাইড আপডেটের মাধ্যমে এই সুরক্ষা গাফিলতির সমাধান করা হয়েছে। সোমবার সব Android ও iOS ডিভাইসে এই আপডেট পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সাথে বিশ্বব্যাপী সব WhatsApp গ্রাহকে নিজের ফোনের অ্যাপ আপডেট করার পরামর্শ দিয়েছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।

WhatsApp এর মাধ্যমে পাঠানো মিসড কল ব্যবহার করে গ্রাহকের ফোনে এই ম্যালওয়্যার পাঠাচ্ছিল হ্যাকাররা। সোমবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে কোম্পানি। মে মাসের শুরুতেই এই সমস্যা খুঁজে পাওয়া গিয়েছিল।

সিটিজেন ল্যাবের সুরক্ষা বিশেষজ্ঞ জন স্কট-রেলটন জানিয়েছেন, “এটি খুবই বিপজ্জনক একটি পরিস্থিতি। এখানে গ্রাহকের কিছু করার নেই। ফোনে মিসড কল এলেই ম্যালোয়্যার পৌঁছে যাচ্ছে।”

Advertisement

সিটিজেন ল্যাব সুরক্ষায় এই গাফিলতি খুঁজে পাওয়ার সাথে সাথেই এই সুরক্ষা কোম্পানির সাথে যোগাযোগ করে সমাধান শুরু করে WhatsApp। বিশ্বব্যাপী 150 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.