এবার WhatsApp চ্যাটে চালানো যাবে নজরদারি, সন্তান কার সঙ্গে কথা বলছে, জানাবে নতুন ফিচার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 মার্চ 2026 17:04 IST
হাইলাইট
  • WhatsApp চালু করল প্যারেন্ট ম্যানেজড অ্যাকাউন্টস ফিচার
  • সন্তান হোয়াটসঅ্যাপে কী করছে তা অভিভাবকরা নজরে রাখতে পারবেন
  • বাচ্চাদের অ্যাকাউন্টে স্টেটাস, Meta AI, ও ভিউ ওয়ান্সের মতো অপশন মিলবে না

সন্তানের WhatsApp ব্যবহারে নজর রাখতে পারবে বাবা-মায়েরা

Photo Credit: Pixabay/HeikoAL

পড়াশোনার প্রয়োজন বা বাড়ির বাইরে থাকার সময় পরিবারের সাথে যোগাযোগ, বাচ্চাদের হাতে বাধ্য হয়েই নতুন স্মার্টফোন ধরিয়ে দিচ্ছেন অভিভাবকরা। আর বর্তমানে মোবাইল ফোন মানেই তাতে WhatsApp থাকা আবশ্যক। কিন্তু জনপ্রিয় মেসেজিং অ্যাপটির মাধ্যমে সন্তানরা অচেনা কারোর সাথে কথা বলছে কিনা, তা বাবা-মায়ের পক্ষে সবসময় নজর রাখা সম্ভব হয়ে ওঠে না। ডিজিটাল যুগে অচেনা ব্যক্তিদের দ্বারা কমবয়সীদের প্রলুব্ধ হয়ে বিপথে যাওয়ার প্রচুর ঘটনা সামনে আসছে। তাই WhatsApp এমন একটি ফিচার চালু করেছে, যার মাধ্যমে সন্তান অ্যাপটিতে কী করছে, তা সহজে নজরে রাখতে পারবে অভিভাবকরা।

হোয়াটসঅ্যাপ ব্লগ পোস্টে জানিয়েছে, তাদের নতুন ফিচারের নাম প্যারেন্ট ম্যানেজড অ্যাকাউন্টস (Parent Managed Accouts)। অর্থাৎ শিশুদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ থাকবে বাবা-মায়েদের হাতে। এর জন্য সন্তানের সঙ্গে অভিভাবকের ফোনটি কিউআর কোড স্ক্যান করে লিঙ্ক করতে হবে। একবার সেটআপ হয়ে যাওয়ার পর বাচ্চার সাথে হোয়াটসঅ্যাপে কারা যোগাযোগ করতে পারবে বা কোন গ্রুপে যোগ দিতে পারবে, তা বাড়ির বড়রা নির্ধারণ করতে সক্ষম হবে।

অচেনা কোনও কনট্যাক্ট থেকে মেসেজ এলে, সেগুলো মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে চলে যাবে। অভিভাবকরা ঠিক করবে, সেই বার্তা উপযুক্ত কিনা। অ্যাপ্রুভ করলে বাচ্চা মেসেজটি দেখতে পাবে, এর ফলে খারাপ মতলব নিয়ে চলা ব্যক্তিরা শিশুদের সাথে মেসেজিং অ্যাপটিতে যোগাযোগ করতে পারবে না।

বাচ্চা কোনও নতুন কনট্যাক্ট যোগ করলে, ব্লক মারলে, কিংবা রিপোর্ট করলে, সরাসরি লিঙ্ক থাকা বাড়ির বড় সদস্যের ফোনে এলার্ট চলে যাবে। এমনকি সে কোনও চ্যাট বা নম্বর ডিলিট করলেও অভিভাবকের কাছে নোটিফিকেশন চলে আসবে। গ্রুপ চ্যাটে কখন জয়েন করছে, কখন গ্রুপ তৈরি করছে বা কখন গ্রুপ ছেড়ে দিচ্ছে, তার হালহকিকত জানতে পারবে বাবা-মায়েরা। শিশুরা হোয়াটসঅ্যাপে নিজের নাম বা ডিপি (প্রোফাইল পিকচার) পরিবর্তন করলেও এলার্ট চলে আসবে।

হোয়াটসঅ্যাপে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা ছয় সংখ্যার পিন দ্বারা পরিচালিত হবে। তাই বাবা-মা ছাড়া বাচ্চা কোনওভাবে প্রাইভেসি সেটিংস বদলাতে পারবে না। সংস্থা জানিয়েছে, নতুন প্যারেন্টাল কন্ট্রোল ফিচার চালু হলেও ইউজারের ব্যক্তিগত চ্যাট এন্ড-টু-এন্ড-এন্ড এনক্রিপটেড থাকবে। কোম্পানি নিজেও চ্যাট দেখতে বা পড়তে পারবে না।

Advertisement

WhatsApp মূলত 13 বছরের নিচের বাচ্চাদের জন্য নতুন অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা এনেছে। এতে স্টেটাস, মেটা এআই, ও চ্যানেল থাকবে না। ডিসঅ্যাপিয়ারিং চ্যাট বা ভিউ ওয়ান্সের মতো অপশনও মিলবে না। এই ধরনের অ্যাকাউন্ট সেটআপ করার জন্য বাবা-মা বা অভিভাবকের বয়স নূন্যতম 18 বছর হতে হবে। সংস্থা ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশে নতুন প্রাইভেসি ফিচার রোলআউট করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.