WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 জুন 2026 17:03 IST
হাইলাইট
  • WhatsApp আনছে স্ক্যাম এলার্ট ফিচার
  • এটি অচেনা নম্বর থেকে আসা মেসেজে সন্দেহজনক কিছু পেলে সতর্ক করবে
  • ফিচারটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন অক্ষুণ্ণ রেখে ডিভাইস স্তরে কাজ করবে

WhatsApp scam alert feature will help users identify potential scam messages from unknown contacts

Photo Credit: WhatsApp / Alexander Shatov

WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর। অনলাইন জালিয়াতি ঠেকাতে একটি নতুন প্রাইভেসি ফিচার চালু করতে চলেছে Meta। কখনও শেয়ার মার্কেটে লগ্নি করে মোটা টাকা রিটার্নের লোভ, আবার কখনও অবিশ্বাস্য ছাড়ে সেলের লিঙ্ক। একইসঙ্গে, চাকরির অফার ও ব্যাঙ্কের KYC আপডেট তো আছেই। প্রায়ই অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এমন ধরনের মেসেজ আসে। সচেতন নাগরিকরা বুঝতে পারলেও অনেকেই সেই ফাঁদে পা দিয়ে ব্যক্তিগত তথ্য ফাঁস করছেন ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সাইবার অপরাধীরাও টাকা হাতাতে নিত্যনতুন পদ্ধতি নিয়ে হাজির হচ্ছে। এবার 'Scam Alert' ফিচারের মাধ্যমে অপরিচিত নম্বর থেকে আসা মেসেজে সন্দেহজনক কিছু আঁচ পেলেই সতর্ক করবে মেসেজিং অ্যাপটি। ফলে অনলাইন প্রতারণা থেকে ব্যবহারকারীরা সুরক্ষিত থাকবেন।

WhatsApp-এর নতুন ফিচার স্ক্যাম মেসেজ শনাক্ত করে সতর্কবার্তা দেবে 

হোয়াটসঅ্যাপের স্ক্যাম ডিটেকশন ফিচার এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অপরিচিত নম্বর থেকে আসা বার্তা প্রতারণামূলক বলে মনে হলে আগাম সতর্ক করা যায়। ফিচারটি সক্রিয় থাকলে মেসেজিং প্ল্যাটফর্মটি অচেনা প্রেরকের পাঠানো মেসেজ বিশ্লেষণ করবে এবং কিছু সন্দেহজনক শনাক্ত করলে সরাসরি চ্যাটবক্সের মধ্যে সতর্কবার্তা দেখাবে।

ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন যে, তিনি ওই নম্বর ব্লক ও রিপোর্ট করবেন, নাকি বিশ্বাস করে কথাবার্তা চালিয়ে যাবেন। WhatsApp-এর স্ক্যাম এলার্ট ফিচারের উদ্দেশ্য অচেনা নম্বরের সঙ্গে যোগাযোগ বন্ধ করা নয়। এটি অতিরিক্ত তথ্য ও সতর্কতা প্রদান করবে, যাতে অনলাইন প্রতারণার ঝুঁকি কমানো যায়।

তবে প্রশ্ন হচ্ছে হোয়াটসঅ্যাপ যদি মেসেজ পড়তে পারে, তাহলে এনক্রিপশন কি বন্ধ হয়ে যাবে। WABetainfo-এর রিপোর্ট অনুসারে, ফিচারটি সম্পুর্ণরূপে ডিভাইস স্তরে কাজ করবে। সম্ভাব্য প্রতারণামূলক বার্তা শনাক্ত করার জন্য মেসেজ বাইরের সার্ভারে যাবে না। এতে আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা অপরিবর্তিত থাকবে এবং বাইরের কেউ চ্যাটের নাগাল পাবে না। অর্থাৎ, ইউজারদের গোপনীয়তা অক্ষুণ্ণ থাকবে।

অন্য ব্যবহারকারী জানতে পারবেন না যে, আপনি Scam Alert সক্রিয় করে রেখেছেন। এটি ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে নিঃশব্দে কাজ করবে। ফিচারটি সম্পূর্ণ ঐচ্ছিক রাখা হবে। এটি ডিফল্টভাবে বন্ধ অবস্থায় থাকবে ও সেটিংসে গিয়ে নিজে হাতে অন করতে হবে।

জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপের নয়া ফিচারটি এই মুহূর্তে পরীক্ষাধীন অবস্থায় রয়েছে। এটি প্রথমে বিটা টেস্টারদের জন্য রোলআউট করে ফিডব্যাক নেওয়া হবে। তারপর ভবিষ্যতে আপডেটের মাধ্যমে সমস্ত ইউজারদের কাছে পৌঁছে দেওয়া হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  2. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  3. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  4. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  5. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  6. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  7. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  8. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  9. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  10. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.