নিয়মিত মেসেজ ফরওয়ার্ড করেন? নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 এপ্রিল 2019 14:45 IST
হাইলাইট
  • মেসেজ কতবার ফরওয়ার্ড করা হয়েছে তা দেখা যাবে
  • বিটা আপডেটে এই ফিচার যোগ হয়েছে
  • থাকছে ডার্ক মোড

আপডেটে কোন মেসেজ কত বার ফরওয়ার্ড করা হয়েছে তা জানা যাবে

ভুয়ো মেসেজ প্রচার রুখতে সম্প্রতি বেশ কড়া মনভাগ দেখিয়েছে WhatsApp। একের পর এক নতুন ফিচার যোগ করে এই সমস্যার মোকাবিলা করছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। কয়েক মাস আগে মেসেজ ফরওয়ার্ড করলে মেসেজের উপরে ‘Forwarded' ব্যাজ লাগাতে শুরু করেছিল WhatsApp। এবার কোন মেসেজ কতবার ফরওয়ার্ড করা হয়েছে তাও জানিয়ে দেবে বিশ্বের এক নম্বর মেসেজিং সার্ভিস। আপাতত বিটা আপডেটে এই ফিচার পৌঁছালেও স্টেবেল আপডেটে কবে এই ফিচার পৌঁছাবে জানা যায়নি।

 কতবার মেসেজ ফওয়ার্ড করা হয়েছে দেখাবে WhatsApp

Advertisement

মেসেজ ফরওয়ার্ড ইনফো নিয়ে এসেছে WhatsApp beta 2.19.87 আপডেট। এই ফিচারে যে কোন মেসেজ কত বার ফরওয়ার্ড করা হয়েছে তা জানা যাবে। আপনি মেসেজ ফরওয়ার্ড করলেই এই তথ্য দেখতে পাবেন। ‘Forwared' ব্যাজের উপরে লং প্রেস করে উপরে ‘i' বাটন থেকে দেখা যাবে এই তথ্য। কোন মেসেজ একাধিকবার ফরওয়ার্ড করা হলেই এই তথ্য দেখা যাবে। আপনাকে ব্যাক্তিগত চ্যাটে বা গ্রুপ চ্যাটে কোন ব্যাক্তি মেসেজ ফরওয়ার্ড করলে এই তথ্য দেখতে পাবেন না।

শিঘ্রই WhatsApp এ যোগ হচ্ছে ডার্ক মোড
ছবি: WABetaInfo

WhatsApp beta v2.19.87 মেসেজ ফরওয়ার্ড ব্যাজের সাথেই যোগ হচ্ছে ডার্ক মোড। সম্প্রতি WhatsApp ডার্ক মোড আসার খবর জানিয়েছিলাম আমরা। এবার বিটা আপডেটে এই ফিচার পৌঁছে গেল। আশা করা হচ্ছে শিঘ্রই স্টেবেল আপডেটে এই ফিচার পৌঁছেবে। এই ফলে অ্যাপ এর ব্যাকগ্রাউন্ড গাড় রঙ হয়ে যাবে। যা WhatsApp ব্যবহারের সময় চোখের খেয়াল রাখবে। .

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, Forwarded Message, Dark Mode, Android
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.