WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 13 অক্টোবর 2026 19:01 IST
হাইলাইট
  • WhatsApp আনছে সাউন্ড স্টিকার ফিচার
  • স্টিকারে ট্যাপ করলেই শোনা যাবে শব্দ
  • অডিও আইকন দেখে Sound Sticker চেনা যাবে

WhatsApp is developing sound stickers for Android

Photo Credit: Pexels/Anton

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে চ্যাট করার ক্ষেত্রে স্টিকার যেন আলাদা ভাষায় পরিণত হয়েছে। অনেক সময় যে কথা লেখা বা বলা যায় না, তা উপযুক্ত স্টিকার পাঠিয়ে সহজে প্রকাশ করা যায়। আনন্দ, দুঃখ বা যে কোনও প্রতিক্রিয়া দেওয়ার জন্য স্টিকারের জুড়ি মেলা ভার। কিন্তু এখন যদি বলি স্টিকার পাঠালে তার সঙ্গে শব্দও শোনা যাবে, তাহলে অবাক হওয়ারই কথা। এখন সাউন্ড স্টিকার (Sound Sticker) নামে এমনই একটি ফিচার নিয়ে কাজ শুরু করছে WhatsApp। বর্তমানে মেসেজিং অ্যাপটিতে স্থির ছবি ও অ্যানিমেটেড স্টিকার পাঠানো যায়। আসন্ন সাউন্ড স্টিকার ফিচারে শব্দ যোগ করার সুবিধা আসতে চলেছে।

WhatsApp আনছে সাউন্ড স্টিকার ফিচার

হোয়াটসঅ্যাপ চ্যাটে অ্যানিমেটেড স্টিকার পাঠালে সেটি নড়াচড়া করে ঠিকই, কিন্তু তার সঙ্গে কোনও শব্দ শোনা যায় না। নতুন সাউন্ড স্টিকার ফিচারে চ্যাটিংয়ের মজা আরও বাড়াতে চাইছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। WABetainfo গুগলে প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ বিটার 2.26.41.3 আপডেটে ফিচারটি খুঁজে পেয়েছে। স্টিকারে ট্যাপ করলেই সেটি থেকে শব্দ শোনা যাচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement

রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে সাউন্ড স্টিকার দেখতে সাধারণ স্টিকারের মতোই মনে হবে। পার্থক্য বলতে এর সঙ্গে ছোট অডিও ক্লিপ যুক্ত থাকবে। স্টিকারে ট্যাপ করলেই শব্দ শোনা যাবে। স্টিকারের উপর একটি অডিও আইকন দেখলে বোঝা যাবে যে সেটিতে অডিও আছে। স্টিকার ও তার সাথে যুক্ত অডিও এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।

জানা গিয়েছে, WhatsApp নিজেদের স্টিকার স্টোরে সাউন্ড স্টিকার যুক্ত করার পাশাপাশি ইউজারদের এই ধরনের কাস্টম স্টিকার বানানোর সুবিধা দিতে পারে। ভবিষ্যতে এমন ফিচার আসতে পারে, যার সাহায্যে কোনও স্টিকারের সঙ্গে অডিও ক্লিপ জুড়ে কাস্টম সাউন্ড স্টিকার তৈরি করে অন্যদের পাঠানো যাবে। ইউজাররা কোনও ভিডিও থেকে অ্যানিমেটেড স্টিকার তৈরি করে তার সঙ্গে নয়া সাউন্ড স্টিকার বানাতে পারবে বলে আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের সাউন্ড স্টিকার এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কোনও নতুন ফিচার সবার প্রথমে বিটা টেস্টারদের জন্য প্রকাশ করা হয়। তারপর বাগ ফিক্স করে ধাপে ধাপে সাধারণ ব্যবহারকারীদের জন্য রোলআউট হয়। সংস্থা কবে বিটা টেস্টারদের জন্য ফিচারটি চালু করবে, তা জানা যায়নি।

Advertisement

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের আসন্ন শেডিউল মেসেজ ফিচার বিটা টেস্টারদের জন্য রোলআউট হতে শুরু করেছে। এটি চালু হলে আগেভাগেই দরকারি মেসেজ টাইপ করে নির্দিষ্ট সময় এবং তারিখ দিয়ে শেডিউল করা যাবে। পূর্বনির্ধারিত সেই সূচি মেনেই স্বয়ংক্রিয়ভাবে বার্তা পৌঁছে যাবে প্রাপকের কাছে। ভিডিও এবং ফটোও শেডিউল করে রাখা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  2. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  3. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  4. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  5. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  6. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  7. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  8. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  9. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  10. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.