পুজোর আগে ফি বাড়িয়ে দিল Zomato, বিরিয়ানি, চাইনিজ অর্ডার করতে 20 শতাংশ বেশি খরচ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 সেপ্টেম্বর 2025 14:21 IST
হাইলাইট
  • Zomato পুজোর মরসুমের আগে প্ল্যাটফর্ম ফি 20 শতাংশ বাড়িয়েছে
  • প্রতি অর্ডারে 10 টাকা থেকে বেড়ে খরচ দাঁড়ালো 12 টাকায়
  • Swiggy সম্প্রতি প্ল্যাটফর্ম ফি 14 টাকা করে দিয়েছে

Zomato উৎসবের মরসুমে ফের প্ল্যাটফর্ম ফি বাড়াল

স্মার্টফোন ব্যবহার করেন অথচ তাতে ফুড ডেলিভারি অ্যাপ নেই, ডিজিটাল যুগে এমনটা কল্পনা করা কঠিন। অনলাইনে অর্ডার করে প্রিয় রেস্তরাঁ বা হোটেল থেকে খাবার আনিয়ে নেওয়া এ যুগে ভারতীয়দের অভ্যাসে পরিণত হয়েছে। অ্যাপে শুধু আঙুল ছোঁয়ালেই বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে বিরিয়ানি, চাইনিজ, তন্দুর সহ রকমারি খাবার। পুজোর মরসুমে খাদ্যরসিক বাঙালির সেই প্রবণতা আরও বাড়বে। কিন্তু এখন রসনাতৃপ্তির আনন্দ কিছুটা ম্লান করে প্লাটফর্ম ফি আরও বৃদ্ধির ঘোষণা করল জনপ্রিয় খাবার সরবরাহকারী সংস্থা Zomato। এর ফলে অনলাইনে অর্ডার করা খাবার কিছুটা দামি হয়ে গেল।

Zomato প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিল

জোমাটো প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি 10 টাকা থেকে বাড়িয়ে 12 টাকা করেছে। অর্থাৎ, 2 টাকা খরচ বৃদ্ধি ও শতাংশের হিসাবে 20 পার্সেন্ট। উৎসবের মরসুমে বাইরে থেকে খাবার আনিয়ে নিতেই পছন্দ করে সবাই। পুজোর ক'টা দিন ডায়েট এবং রোগ ভুলে ভুরিভোজেই বিশ্বাসী বাঙালি। কিন্তু প্ল্যাটফর্ম ফি সামান্য বেড়ে যাওয়ার ফলে এবার খাবার অর্ডারের জন্য বেশি খরচ হবে। জোমাটোর প্রতিদ্বন্দ্বী সুইগি-ও সম্প্রতি বেশ কয়েকটি পিন কোডে প্ল্যাটফর্ম ফি 14 টাকা করে দিয়েছে।

প্রসঙ্গত, 2023 সালে প্রথম প্ল্যাটফর্ম ফি চালু করেছিল জোমাটো। সেই সময় খরচ হত 3 টাকা। 2024 সালের জানুয়ারি মাসে সেটা 1 টাকা বাড়িয়ে 4 টাকা করা হয়। পরবর্তীতে সাময়িকভাবে ফি 9 টাকা বাড়িয়ে অক্টোবরে আবার কমিয়ে 7 টাকায় আনা হয়। কিন্তু সেই মাসের শেষে প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করে 10 টাকা করা হয়। সংস্থাটি তখন বলেছিল যে, উৎসবের সময় উচ্চ চাহিদা থাকার ফলে পরিষেবা বজায় রাখার জন্য বেশি ফি ধার্য করা হয়েছে।

প্ল্যাটফর্ম ফি আসলে কী

জোমাটো বা সুইগির মতো অ্যাপ-নির্ভর খাবার ডেলিভারি সংস্থাগুলি প্রতিটি অর্ডারে ক্রেতাদের থেকে অতিরিক্ত চার্জ নেয়। আর সেটাই হল প্ল্যাটফর্ম ফি। এটি খাবারের দাম, ডেলিভারি খরচ, এবং জিএসটির থেকে আলাদা। এই প্ল্যাটফর্ম ফি-র উপরেও 18 শতাংশ হারে জিএসটি বসানো হয়। উদাহরণস্বরূপ, যদি জোমাটো প্ল্যাটফর্ম ফি হিসেবে 10 টাকা নেয়, তাহলে প্রতিটি অর্ডারে অতিরিক্ত 18 শতাংশ জিএসটি যোগ হয়ে মোট খরচ দাঁড়াবে 11.80 টাকা।

রিপোর্ট বলছে, অনলাইন খাবার সরবরাহ সংস্থাগুলি দৈনিক প্রায় 20 লক্ষ থেকে 25 লক্ষ অর্ডার গ্রাহকদের ঠিকানায় পৌঁছে দেয়। প্ল্যাটফর্ম ফি বাড়ানোর মাধ্যমে সংস্থাদের লভ্যাংশের অঙ্ক বৃদ্ধি পায়। সুইগিই প্রথম যারা প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করে। জোমাটোও একই পদক্ষেপ নিয়ে 2023 সালে প্ল্যাটফর্ম ফি চালু করেছিল। পরবর্তীকালে উভয় কোম্পানিই সময়ের সাথে সাথে ফি-র অঙ্ক বাড়িয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Zomato, Zomato platform fee hike
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.