Grand Theft Auto 6 (GTA 6) is available for pre-loading in India
Photo Credit: Rockstar Games
Grand Theft Auto 6 (GTA 6) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতে প্রি-লোডের জন্য উপলব্ধ হয়েছে। যাঁরা অ্যাকশন অ্যাডভেঞ্চার গেমটি প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা এখন ফাইল ডাউনলোড করে রাখতে পারবেন। রকস্টার গেমস এই মুহূর্তে PlayStation 5 এবং Xbox Series X ও Series S কনসোলে গেমটি আগেই লোড করতে দিচ্ছে। তবে এখন ডাউনলোড করলেও নভেম্বর 19 লঞ্চের আগে খেলা যাবে না। Grand Theft Auto V প্রকাশের 13 বছর পর নতুন সংস্করণ আনছে গেমটির ডেভেলপার সংস্থা। উল্লেখ্য, 2023 সালের বড়দিনের মুখে GTA 6 বাজারে আনার কথা ঘোষণা করেছিল রকস্টার গেমস।
প্লেস্টেশন 5 কনসোলে জিটিএ 6 প্রি-লোডের সুবিধা সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে। এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস কনসোলের জন্য আজ সকাল 5টা 30 মিনিট থেকে ডাউনলোডের সুবিধা চালু করা হয়েছে। পরশুদিন গেমটির ফিজিক্যাল কপি বাজারে আসতে পারে। তবে রিপোর্ট বলছে, কপির সঙ্গে কোনও ডিস্ক থাকবে না। গেম ডাউনলোড করার জন্য ফিজিক্যাল কপিতে একটি কোড দেওয়া থাকবে।
যাঁরা PlayStaion 5 বা PS5 Pro কনসোলে GTA 6 প্রি-অর্ডার করেছেন, তাঁরা প্লেস্টেশন স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবেন। এর জন্য কনসোলে প্লেস্টেশন স্টোর খুলে গ্রান্ড থেফট অটো 6 লিখে সার্চ করতে হবে। তারপর গেমটির অফিসিয়াল স্টোর পেজ খুলে প্রি-লোড বা ডাউনলোড অপশন বেছে নিতে হবে।
এছাড়াও, প্লেয়াররা নিজেদের গেম লাইব্রেরিতে গিয়েও প্রি-অর্ডার করা গেম খুঁজে ডাউনলোড অপশন দেখতে পাবে৷ গেমের ফাইল ডাউনলোড ও ইনস্টল হয়ে গেলে সেটি কনসোলে লক অবস্থায় চলে যাবে৷ অর্থাৎ নভেম্বর 19 প্রকাশ না হওয়া পর্যন্ত খেলা যাবে না।
Xbox ব্যবহারকারীরাও GTA 6 লঞ্চের আগে গেমটি ডাউনলোড করে রাখতে পারবে। এর জন্য Xbox Series X বা Series S কনসোলে Microsoft Store খুলে গেমের নাম লিখে সার্চ করতে হবে। তারপর জিটিএ 6-এর স্টোর পেজে গিয়ে ইনস্টল বা ডাউনলোড অপশন বেছে নিতে হবে। এখানেও রকস্টার গেমসের নির্ধারিত লঞ্চের তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, ভারতে গ্র্যান্ড থেফট অটো স্ট্যান্ডার্ড এডিশনের দাম 5,999 টাকা রেখেছে রকস্টার গেমস। আল্টিমেট এডিশন কিনতে খরচ হবে 7,499 টাকা। গেম খেলার জন্য পর্যাপ্ত স্টোরেজ ফাঁকা রাখতে হবে। রিপোর্ট বলছে, এই গেম 212 জিবি পর্যন্ত জায়গা দখল করতে পারে। তবে কনসোল অনুযায়ী গেমের চূড়ান্ত ফাইল সাইজ কমবেশি হতে পারে। গেমটি PC-তে কবে উপলব্ধ হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি রকস্টার গেমস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.