আজ থেকে বন্ধ Windows 10, বিনামূল্যে কম্পিউটার Windows 11-এ আপগ্রেডের পদ্ধতি শিখে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 অক্টোবর 2025 19:51 IST
হাইলাইট
  • Windows 10 ফ্রি সিকিউরিটি আপডেট বা প্রযুক্তিগত সহায়তা পাবে না
  • Microsoft অক্টোবর 14 থেকে সমস্ত সাপোর্ট বন্ধ করে দিচ্ছে
  • ইউজাররা বিনামূল্যে Windows 11 ভার্সনে আপগ্রেড করতে পারেন

Windows 10 থেকে Windows 11-এ ফ্রি আপগ্রেড করা যাবে

Photo Credit: Unsplash/Clint Patterson

মঙ্গলবার Windows 10 অপারেটিং সিস্টেমের দীর্ঘ এক দশকের অধ্যায় শেষ হল। Microsoft আজ থেকেই এই OS-এ সমস্ত সাপোর্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে। তবে এর ফলে যে রাতারাতি Windows 10 চালিত বিশ্বের কোটি কোটি ল্যাপটপ, কম্পিউটার, বা অন্যান্য যন্ত্র অকেজো হয়ে পড়বে, এমনটা নয়। Microsoft তাদের এই পুরাতন অপারেটিং সিস্টেমের জন্য আর বিনামূল্যে সিকিউরিটি আপডেট বা প্রযুক্তিগত সহায়তা সরবরাহ করবে না। যাক অন্তত ব্যবহার তো করা যাবে, এমনটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলা কিন্তু ভুল। কারণ সমস্ত প্রকার সাপোর্ট বন্ধ হয়ে গেলে আপনার কম্পিউটার ভাইরাস, ম্যালওয়্যার ও হ্যাকারদের আক্রমণের ঝুঁকি বাড়বে। তাহলে প্রশ্ন হচ্ছে, ব্যবহারকারীদের ঠিক কী করণীয়।

Windows 10 PC থাকলে কী করবেন

অক্টোবর 14 থেকে উইন্ডোজ 10-এর জন্য অফিসিয়াল সাপোর্ট শেষ হয়েছে। তবে ব্যবহারকারীরা তাদের ডেস্কটপ এবং ল্যাপটপগুলিকে Windows 11 অপারেটিং সিস্টেমে আপগ্রেড করে নিতে পারেন। আপনি যদি 2020 সালের পরে পিসি কেনেন বা সেটি প্রায় পাঁচ বছরের পুরনো হয়, তাহলে বিনামূল্যে Windows 11 ভার্সনে আপগ্রেড করা যেতে পারে।

যদি আপনার পিসি উইন্ডোজ 11 চালানোর জন্য ন্যূনতম সিস্টেমের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে মাইক্রোসফ্ট "এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট" বা ESU নামে একটি প্রোগ্রামের জন্য সাইন আপ করতে পারেন। এই প্রোগ্রামে যোগ দিলে আগামী তিন বছর (2026 সালের অক্টোবর 13) পর্যন্ত নিরাপত্তাজনিত আপডেট পাওয়া যাবে। তবে নতুন ফিচার সংযুক্ত হবে না। মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করে উইন্ডোজ 10 ব্যবহার করলে, পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন৷ নাহলে প্রতি বছর 30 ডলার খরচ করতে হবে।

Windows 11 সফটওয়্যারে কীভাবে আপগ্রেড করবেন

উইন্ডোজ 11 ইনস্টল করতে গেলে আপনার সিস্টেমে ডুয়াল বা ততোধিক কোর সহ একটি প্রসেসর প্রয়োজন, যা 1 গিগাহার্টজ বা তার চেয়ে দ্রুত গতিতে রান করে। এছাড়াও, ন্যূনতম 4 জিবি র‍্যাম, 64 জিবি স্টোরেজ ও টিপিএম 2.0 সিকিউরিটি চিপ থাকতে হবে। মাইক্রোসফ্ট একটি ফ্রি টুল অফার করে  এটি আপনার কম্পিউটার উইন্ডোজ 11 চালাতে সক্ষম কি না, তা জানিয়ে দেয়। যদি চালাতে পারে, তাহলে দু'টি উপায়ে ফ্রি আপগ্রেড করতে পারবেন।

1. উইন্ডোজ আপডেটের মাধ্যমে

  • প্রথমে আপনার গুরুত্বপূর্ণ ডেটা ক্লাউড বা ইউএসবি ডিভাইসে ব্যাকআপ করে রাখুন।
  • এরপর সেটিংসে ক্লিক করে উইন্ডোজ আপডেটে যান।
  • সেখানে "চেক ফর আপডেটে" ক্লিক করুন।
  • যদি উইন্ডোজ 11 আপগ্রেড উপলব্ধ থাকে, তাহলে "ডাউনলোড ও ইনস্টল" অপশন দেখা যাবে। সেটি ক্লিক করে ইনস্টল করে নিন।

2. উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্টের সাহায্যে

  • আপডেট অপশন না আসলে, সোজা মাইক্রোসফ্টের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকুন।
  • সেখান থেকে উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করুন।
  • সেটি সিস্টেমে রান করে নির্দেশনা অনুযায়ী আপগ্রেড সম্পূর্ণ করুন।

আপগ্রেড করতে না পারলে কী করণীয়

যদি আপনি কম্পিউটার Windows 11-এ আপগ্রেড করতে না পারেন, তাহলে তিনটি বিকল্প সামনে আছে। নতুন কম্পিটার কিনুন নয়তো Microsoft-এর Extended Security Updates প্রোগ্রামে সাইন আপ করুন। অথবা Linux-এর মতো বিকল্প অপারেটিং সিস্টেম ইনস্টল করে দেখতে পারেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  2. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  3. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  4. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
  5. iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?
  6. আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়
  7. শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
  8. Samsung Galaxy S26 Series-এর বিক্রি শুরু হল, 256 জিবির দামে পাবেন 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট
  9. Laptop Price Hike: কম্পিউটার-ল্যাপটপ কিনতে চাইলে তাড়াতাড়ি করুন, 35 শতাংশ পর্যন্ত দাম বাড়তে চলেছে
  10. Vivo Y51 Pro 5G ভারতে 50MP ক্যামেরা, 256GB স্টোরেজ, ও 7200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.