বর্ষায় AC চালানোর সময় এই 5 ভুল বাড়ায় বিদ্যুতের বিল, ঘর ঠান্ডার বদলে কমে কুলিং

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 30 জুলাই 2026 10:49 IST
হাইলাইট
  • বৃষ্টির দিনে সারাক্ষণ কুল মোডে AC চালিয়ে রাখা বাজে অভ্যাস
  • বর্ষাকালে গরমের তীব্রতা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেড়ে যায়
  • AC ফিল্টার পরিষ্কার রাখলে বিদ্যুৎ বিলে সাশ্রয় করা সম্ভব

Keeping the AC on Cool mode throughout the rainy season can raise your electricity bill

Photo Credit: Haier

গরমের তীব্রতা থেকে কিছুটা হলেও মুক্তি দেয় বর্ষাকাল। তবে এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেড়ে যায়। তাই তাপমাত্রা কম থাকলেও পরিবেশ অস্বস্তিকর মনে হয়। এই সময় অনেকেই গরমকালের মতো টানা এয়ার কন্ডিশনার বা এসি (AC) চালিয়ে রাখেন। ফলে সর্দিকাশির সমস্যা বাড়ার পাশাপাশি বিদ্যুতের বিলে পকেটে ছ্যাঁকা লাগতে পারে। পরিবেশ বেশি স্যাঁতসেঁতে থাকার ফলে দেখা যায়, অনেক ক্ষেত্রে এসি 20 ডিগ্রির নিচে রাখার পরেও ঘর ঠান্ডা হতে চায়ছে না। অথচ শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের কয়েকটি সহজ পরিবর্তন করলেই ঘর আরও আরামদায়কভাবে ঠান্ডা হবে, অতিরিক্ত আর্দ্রতা কমবে, ও বিদ্যুৎ সাশ্রয় হবে।

বর্ষায় AC চালানোর সময় যে পাঁচ ভুল করবেন না

1. বৃষ্টির দিনে অন্যতম ভুল অভ্যাস হল সারাক্ষণ কুল মোডে এসি চালিয়ে রাখা। নিঃসন্দেহে এই মোড গরমের সময় তাপমাত্রা কমাতে কার্যকর ভূমিকা নেয়। কিন্তু বর্ষার সময় বাতাসে থাকা অতিরিক্ত আর্দ্রতা কমাতে পারে না। তাই এই সময় ড্রাই মোড ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। এতে হাওয়া শুষ্ক হয়ে ঘর দ্রুত ঠান্ডা হতে পারে। তাছাড়া, এটি কুল মোডের তুলনায় কম বিদ্যুৎ খরচ করে। ফলে ইলেকট্রিসিটি বিল কমানো সম্ভব।

2. বর্ষাকালে এসির তাপমাত্রা 18 বা 20 ডিগ্রিতে সেট করলে ঘর আরও দ্রুত ঠান্ডা হবে। এমনটা মনে করেন অনেকেই। কিন্তু এই সময় এয়ার কন্ডিশনার একইসঙ্গে হাওয়া ঠান্ডা করা ও আর্দ্রতা দূর করার কাজ করতে হয়। ফলে মেশিনের উপর চাপ বাড়ে। এতে বিদ্যুৎ খরচও বেশি হয়। তাই তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 26 ডিগ্রির মধ্যে রাখুন, যাতে এসি দক্ষতার সঙ্গে কাজ করতে পারে।

3. বর্ষাকালে বাতাসে থাকা ধুলোবালি এবং আর্দ্রতার কারণে এসি ফিল্টারে সহজেই ময়লা জমে যেতে পারে। ফিল্টার নোংরা হয়ে গেলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি করে এবং কুলিংয়ের কার্যক্ষমতা কমে যায়। ফিল্টার অপরিষ্কার থাকলে যন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয় এবং ঘর ঠান্ডা হতেও বেশি সময় লাগে। তাই বর্ষাকালে নিয়মিত ফিল্টার পরিষ্কার করলে ভাল কুলিং পাওয়া যাবে।

4. এসি চলার সময় দরজা বা জানলা বন্ধ রাখুন। খোলা থাকলে বাইরে থেকে গরম ও আর্দ্র বাতাস ঘরের ভিতরে ঢুকে পড়ে। ফলে তাপমাত্রা ও আর্দ্রতা কমাতে যন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়। এতে বিদ্যুৎ খরচ যেমন বেড়ে যায়, তেমনই কুলিংয়ের কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই এসি চলার সময় দরজা-জানলা যথাসম্ভব নিশ্ছিদ্র রাখুন।

5. বৃষ্টির সময় শুধু ইনডোর ইউনিট নয়, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের বাইরের ইউনিটেরও নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। এই সময় গাছের পাতা, ধুলোবালি, ও অন্যান্য আবর্জনা আউটডোর ইউনিটের পাশে জমে যেতে পারে। ফলে বাতাস চলাচল বাধাপ্রাপ্ত হয় এবং কম্প্রেসারের ওপর অতিরিক্ত চাপ পড়ে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Air Conditioner, Monsoon AC tips, AC
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দাম বাড়ার আগেই কিনে ফেলুন iPhone, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট, অফার সীমিত সময়ের
  2. বর্ষায় AC চালানোর সময় এই 5 ভুল বাড়ায় বিদ্যুতের বিল, ঘর ঠান্ডার বদলে কমে কুলিং
  3. Google Pay অ্যাপে যুক্ত হল AI চ্যাটবট ফিচার, কোথায় কত খরচ হয়েছে জানতে আর লেনদেন ঘাটতে হবে না
  4. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে, ফাঁস একাধিক তথ্য
  5. Gemini Spark: গুগলের পার্সোনাল AI এজেন্ট লঞ্চ হল ভারতে, বদলে দিতে পারে মানুষের ডিজিটাল জীবন
  6. EMI-এর থেকেও কম খরচে iPhone, iPad, MacBook ভাড়ায় পাবেন, লঞ্চ হল Apple Upgrade প্রোগ্রাম
  7. WhatsApp আনল পাঁচটি নতুন ফিচার, অ্যাপ ছাড়াই হবে অডিও ও ভিডিও কল, কথা শোনা যাবে আরও স্পষ্ট
  8. অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
  9. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  10. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.