Air Conditioner

Air Conditioner - ख़बरें

  • Amazon Prime Day সেলে AC মিলছে বিপুল সস্তায়, অবিশ্বাস্য ছাড় Hitachi, LG, Samsung-সহ টপ ব্র্যান্ডে
    Amazon Prime Day 2026 সেলে একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের এসি মডেলে বড় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অফারের তালিকায় রয়েছে Panasonic, LG, Hitachi, Blue Star, General, Carrier, Samsung, ও Godrej কোম্পানির নাম। তাই প্রাইম ডে নতুন এসি কেনার উপযুক্ত সময়। সেলে Hitachi কোম্পানির 1.5 টন থ্রি স্টার স্প্লিট এসি 63,990 টাকার লিস্টেড প্রাইসের পরিবর্তে 30,499 টাকায় পাওয়া যাচ্ছে। আজ রাত 11:59 মিনিটে সেলের সমাপ্তি ঘটবে।
  • Oakter দেশের সবচেয়ে সস্তা AC আনল, দাম স্মার্টফোনের চেয়েও কম, গরমে স্বস্তি
    Oakter-এর নতুন উইন্ডো এসি আগের ফিক্সড স্পিড কম্প্রেসারের পরিবর্তে ইনভার্টার ভিত্তিক কম্প্রেসার টেকনোলজি ব্যবহার করেছে। এর ফলে AC দীর্ঘ সময় ধরে স্থিতিশীল কুলিং পারফরম্যান্স দিতে পারবে। এটি থ্রি স্টার এনার্জি রেটিংয়ের সঙ্গে এসেছে ও চালানোর খরচ প্রতি ঘন্টায় আনুমানিক প্রায় 4 টাকা। যন্ত্রটির দাম 14,499 টাকা৷ তবে GST যোগ করে রিটেল প্রাইস 16,999 টাকা দাঁড়াচ্ছে।
  • AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
    AC কেনার সময় ঘরের মাপ অনুযায়ী সঠিক টন বেছে নেওয়া জরুরী। সাধারণত 100-120 স্কোয়ার ফুট ঘরের জন্য 0.8-1.0 টন এসিতে কাজ চলে যাবে। 120-150 ও 150-200 স্কোয়ার ফুট রুমের জন্য যথাক্রমে 1.0 ও 1.5 টন এসি লাগে। তার থেকেও বেশি আয়তনের ঘর ঠান্ডা রাখতে 1.5 থেকে 2.0 টন এসির প্রয়োজন। ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। ক'সপ্তাহ অন্তর এসির ফিল্টার ধুয়ে ফেলা উচিৎ বা দরকার হলে সেটি পাল্টে নিন। এতে এয়ারফ্লো ভাল হবে। রেফ্রিরাজেন্ট বা গ্যাসের পরিমাণ কমে গেলে এসি থেকে ঠিকমতো কুলিং পাওয়া যায় না।
  • AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
    এসির গায়ে এক থেকে পাঁচ পর্যন্ত রেটিং থাকে। স্টারের সংখ্যা যত বেশি হয়, বিদ্যুৎ খরচ তত কমতে থাকে। ফাইভ স্টার এসিগুলির দাম কিছুটা বেশি, কিন্তু বিদ্যুতের বিল অনেক কম আসে। তাই প্রাথমিক দাম বেশি হলেও, ফোর বা ফাইভ স্টার AC কেনা বুদ্ধিমানের কাজ। সাধারণত 120 বর্গফুট এরিয়ার ঘরের জন্য 1 টন এসি যথেষ্ট। কিন্তু তার থেকে বড় ঘর হলে 1.5 টন বা 2 টন এসি লাগবে। জাপানি এবং কোরিয়ান সংস্থাদের এসি সাধারণত বেশি টকসই ও ভাল গুণমানের হয়। যন্ত্র দেশি হোক বা বিদেশি, কেনার আগে রিভিউ পড়ে নিন। বাড়ি এসি আছে এমন পরিচিত ব্যক্তিদের কাছেও পরামর্শ নিতে পারেন।

Air Conditioner - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »