Oakter দেশের সবচেয়ে সস্তা AC আনল, দাম স্মার্টফোনের চেয়েও কম, গরমে স্বস্তি

Oakter-এর Studio AC 5000 2026 মূলত ছোট ঘর ও স্টুডিও অ্যাপর্টমেন্টের জন্য তৈরি হয়েছে।

Oakter দেশের সবচেয়ে সস্তা AC আনল, দাম স্মার্টফোনের চেয়েও কম, গরমে স্বস্তি

Photo Credit: Oakter

Oakter Studio AC 5000 2026 features an inverter-based cooling technology

হাইলাইট
  • Oakter নিয়ে এসেছে 3 স্টারযুক্ত 0.5 টন উইন্ডো AC
  • এই AC ইনভার্টার ভিত্তিক কুলিং প্রযুক্তির সঙ্গে এসেছে
  • সংস্থা প্রতি ঘন্টায় আনুমানিক 4 টাকার বিদ্যুৎ খরচের দাবি করছে
বিজ্ঞাপন

তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়াতে নাজেহাল বঙ্গবাসী। তবে তাপে কেবলমাত্র এই রাজ্য পুড়ছে না, গোটা দেশে একই অবস্থা। এমন গলদঘর্ম পরিস্থিতিতে আরাম পেতে ভরসা একটাই, আর সেটা হল এয়ার কন্ডিশনার। দিল্লির কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড Oakter এবার নামমাত্র দামে AC লঞ্চ করে বাজারে সাড়া ফেলে দিয়েছে। সংস্থার নতুন Studio AC 5000 2026 মডেলের দাম রাখা হয়েছে মাত্র 14,499 টাকা (GST অর্ন্তভুক্ত নয়)। এই 3 স্টারযুক্ত 0.5 টন উইন্ডো AC মূলত ছোট ঘর ও স্টুডিও অ্যাপর্টমেন্টের জন্য তৈরি করা হয়েছে। সংস্থার দাবি, তাদের নতুন AC প্রতি ঘন্টায় আনুমানিক 4 টাকার বিদ্যুৎ খরচ করবে।

Oakter Studio AC 5000 2026 ফিচার্স

Oakter-এর নতুন উইন্ডো এসি আগের ফিক্সড স্পিড  কম্প্রেসারের পরিবর্তে ইনভার্টার ভিত্তিক কম্প্রেসার টেকনোলজি ব্যবহার করেছে। এর ফলে AC দীর্ঘ সময় ধরে স্থিতিশীল কুলিং পারফরম্যান্স দিতে পারবে। এই এসির পাওয়ার কনজাম্পশন প্রায় 500 ওয়াট। সংস্থার দাবি, এটি সাধারণ এসি ইউনিটের তুলনায় প্রায় 60 শতাংশ কম বিদ্যুৎ খরচ করে। এটি চালানোর খরচ প্রতি ঘন্টায় আনুমানিক প্রায় 4 টাকা।

মডেলটি তিন তারার এনার্জি রেটিংয়ের সঙ্গে এসেছে, যা তুলনামূলকভাবে কম বিদ্যুৎ খরচের দিকে ইঙ্গিত করছে। ডিজাইনের কথা বললে, নতুন উইন্ডো এসির ওজন প্রায় 22 কিলোগ্রাম এবং এতে কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর রয়েছে। কোম্পানির দাবি অনুসারে, Oakter Studio AC 5000 2026 সাধারণ 6 অ্যাম্পিয়ার সকেটে চালানো যাবে।

এছাড়াও, এই AC বাড়ির 1200 ভোল্ট অ্যাম্পিয়ার Pure Sine Wave ইনভার্টারের সঙ্গে চলতে পারে। অর্থাৎ, পুরনো তার পরিবর্তন না করেই ব্যবহার করা সম্ভব হবে। মডেলটি মূলত 75 বর্গফুট আকারের ছোট ঘরের জন্য ডিজাইন করা হয়েছে। সংস্থা কম বিদ্যুৎ খরচ, কম জায়গা, ও সহজ ইন্সটলেশনের উপর গুরুত্ব দিয়ে শীততপ নিয়ন্ত্রক যন্ত্রটি বাজারে এনেছে।

Oakter Studio AC 5000 2026 মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ধুলো প্রতিরোধী ফিল্টার ও লো নয়েজ অপারেশন। অর্থাৎ, এসি মেশিন নোংরা জমতে দেবে না এবং ঘর ঠান্ডা করার সময় বেশি আওয়াজ উৎপন্ন হবে না। এতে CWRC কুলিং সিস্টেম আছে, যা বাইরের ইউনিটে ওয়াটার ড্রিপিং কমানোর জন্য তৈরি।

Oakter-এর নতুন উইন্ডো এসি ই-কমার্স প্ল্যাটফর্ম, কুইক কমার্স প্ল্যাটফর্ম, ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাচ্ছে। এসির সঙ্গে রিমোট, মাউন্টিং ফ্রেম, মেইন ইউনিটে এক বছর ওয়ারেন্টি, ও কম্প্রেসারে পাঁচ বছর ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে। যন্ত্রটির দাম 14,499 টাকা৷ তবে GST যোগ করে রিটেল প্রাইস 16,999 টাকা দাঁড়াচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  3. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  4. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  5. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  6. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  7. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  8. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  9. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  10. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »