স্মার্টফোনের উপর অসাধারণ ছাড় নিয়ে এসে গেলো অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 13 জানুয়ারী 2025 12:50 IST
হাইলাইট
  • আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025
  • প্রাইম ব্যবহারকারীদের জন্য সেলটি আগে শুরু হবে
  • অ্যামাজন ফ্যাশন প্রোডাক্টগুলিকে মাত্র 199-থেকে বিক্রয় শুরু করবে

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025 স্মার্ট টিভি এবং হোম অ্যাপ্লায়েন্সে 65 শতাংশ পর্যন্ত ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছে

Photo Credit: Amazon

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025-এর তারিখ প্রকাশ করা হয়েছে। এই অনলাইন মার্কেটপ্লেসটি পরবর্তী সপ্তাহ থেকে তাদের বিশেষ ছাড়ের সাথে সেল শুরু করতে চলছে এবং অ্যামাজন প্রাইম মেম্বারদের আগে এই সেলে প্রবেশাধিকার দিতে চলেছে। অ্যামাজন নিশ্চিত করেছে যে, তাদের এই বার্ষিক সেলে স্মার্টফোনগুলির উপর 40% পর্যন্ত ছাড়, স্মার্টটিভি এবং প্রজেক্টরের উপর 65% পর্যন্ত ছাড় থাকছে। এছাড়াও এই সেলে অন্যান্য ইলেকট্রনিক জিনিস, অ্যামাজন ডিভাইস, ল্যাপটপ, ফ্যাশন প্রোডাক্ট, রান্নাঘরের জিনিস এবং আরো অন্য জিনিসের উপর ছাড় দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।

সকল গ্রাহকদের জন্য অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025 শুরু হচ্ছে আগামী 13-ই জানুয়ারী দুপুর থেকে কিন্তু প্রাইম ব্যবহারকারীদের জন্য এটি 12 ঘন্টা আগেই শুরু হয়ে যাবে। তবে সেলটি শেষ হওয়ার তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। অন্যদিকে অ্যামাজন SBI এর সাথে সম্মিলিত হয়ে তাদের ক্রেডিট কার্ডের উপর 10% তাৎক্ষণিক ছাড় এবং EMI এর দ্বারা লেনদেন করার সুযোগ দিচ্ছে। এছাড়াও ব্যবহারকারীরা এই সেল চলাকালীন ICICI অ্যামাজন পে ক্রেডিট কার্ড ভিত্তিক অফার, পরিবর্তনের ছাড় এবং কুপন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে।

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: মোবাইল ফোনের অফার:

এই বছরের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল নিয়ে এসেছে মোবাইল ফোন এবং অন্যান্য ব্র্যান্ডের জিনিসপত্রের উপর 40% পর্যন্ত ছাড়। এর মধ্যে Apple, OnePlus, Samsung, iQOO, Realme এবং Xiaomi-র মতো কোম্পানি উপস্থিত আছে। এই ই-কমার্স ওয়েবসাইটটি একটি ডেডিকেটেড মাইক্রোসাইটে কিছু উল্ল্যেখযোগ্য অফার টিজ করেছে।

সম্প্রতি নতুন লঞ্চ হওয়া OnePlus 13 এবং OnePlus 13R, iQOO 13 5G, iPhone 15 এবং Samsung Galaxy M35 5G ফোনগুলি নিশ্চিতভাবে ছাড়ের সাথে পাওয়া যাবে। Honor 200 5G, Galaxy S23 Ultra, Realme Narzo N61 এবং Redmi Note 14 5G হ্যান্ডসেটগুলি ডিসকাউন্ট রেটের সাথে পাওয়া যাবে। এখন শুধু ডিলের দামগুলি প্রকাশ হওয়ার অপেক্ষা।

আসন্ন অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলটি নিশ্চিত করেছে যে, স্মার্ট টিভি, বাড়ির জিনিসপত্র এবং প্রজেক্টরের উপর 65% পর্যন্ত ছাড় দেওয়া হবে। ইলেকট্রনিক্স এবং এই ধরনের জিনিসপত্র যেমন - ইয়ারফোন, স্মার্টওয়াচ, মাউস এগুলি মাত্র 199 টাকা থেকে পাওয়া যাবে। আসন্ন সেলে অ্যামাজনের আলেক্সা এবং ফায়ার টিভি প্রোডাক্টগুলির দাম শুরু হচ্ছে মাত্র 2,599 টাকা থেকে।

Advertisement

অ্যামাজন তাদের এই সেলে ফ্যাশন প্রোডাক্টগুলি 199 টাকা থেকে বিক্রি করছে এবং প্রতিদিনের জিনিসপত্রগুলি মাত্র 149 টাকা থেকে পাওয়া যাচ্ছে। এছাড়াও অ্যামাজন পে এর মাধ্যমে ট্র্যাভেল বুকিং করলে 50% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অ্যামাজন আসন্ন সপ্তাহগুলিতে এই বড় সেল সম্বন্ধিত আরো তথ্য প্রকাশ করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  2. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  3. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  4. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  5. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  6. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  7. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  8. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  9. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  10. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.