অসাধারণ সমস্ত ছাড় নিয়ে এসে গিয়েছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025, থাকছে দারুন অফার

অ্যামাজনের সেলে SBI-এর কার্ডের কেনাকাটার উপর 10% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে

অসাধারণ সমস্ত ছাড় নিয়ে এসে গিয়েছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025, থাকছে দারুন অফার

Photo Credit: Realme

SBI গ্রাহকরা 10 শতাংশ তাত্ক্ষণিক ছাড় পেতে পারেন

হাইলাইট
  • অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025 বর্তমানে ভারতে চলছে
  • সঠিক ব্যাংকের কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে প্রোডাক্টের দাম আরো কমানো য
  • অ্যামাজন এই সেলে পরিবর্তনের ছাড়ের অফারটি অফারটি দিচ্ছে
বিজ্ঞাপন

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025 ভারতে স্মার্টফোনের উপর অনেকরকম ডিল এবং ছাড়ের সাথে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যেখানে উচ্চমূল্যের iPhone 16 Pro Max থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি Lava O3 উপস্থিত আছে। সেলটি আজ (13ই জানুয়ারী) দুপুর 2টায় শুরু হয়েছে এবং প্রাইম মেম্বারদের জন্য 12-ঘন্টা আগেই প্রবেশাধিকার দেওয়া হয়েছে। সাধারণ ছাড়ের পাশাপাশি অ্যামাজন এই সেলে বাছাইকরা ব্যাংকের কার্ডের কেনাকাটার মাধ্যমে 10% পর্যন্ত ছাড় দিচ্ছে। 2025 সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন যেমন-Realme, Redmi, itel কিনতে পাওয়া যাবে।

যে সব গ্রাহকরা সাশ্রয়ী মূল্যের মধ্যে কোনো স্মার্টফোনের খোঁজ করছেন, তারা এই অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলের সুযোগ নিতে পারবেন। সমস্ত ডিলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অফারগুলি লাইভ আছে যেমন- Redmi A4 5G, যার আসল দাম 11,999 টাকা,এখন এটিকে 9,499 টাকার অফারের সাথে পাওয়া যাবে। গ্রাহকরা কুপন ডিসকাউন্টটি ব্যবহার করে ফোনটি 8,999 টাকায় কিনতে পারবেন।

এছাড়াও অ্যামাজন সেল চলাকালীন গ্রাহকরা Realme Narzo N61-হ্যান্ডসেটটি 7498 টাকা কম দামে কেনা যাবে, যেটির আসল দাম 8,999 টাকা। সাধারণ দাম কমানোর পাশাপাশি গ্রাহকরা SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের উপর অতিরিক্ত 10% তাৎক্ষণিক ছাড় পাবেন। এছাড়াও যারা ক্রেডিট কার্ড EMI ব্যবহার করবেন তাদের জন্য একধরনের অফার উপলব্ধ আছে। এর পাশাপাশি সেলে পরিবর্তনের জন্য ছাড় এবং No-Cost-EMI-এর অফার দেওয়া হচ্ছে।

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন আছে বাজেট স্মার্টফোনগুলির উপর টপ ডিল:

Realme Narzo N61-এর দাম 8,999 টাকা, কার্যকরী সেলের দাম 7,499 টাকা

Redmi A4 5G-এর তালিকার দাম 11,999 টাকা, সেলের দাম 9,499 টাকা

iQOO Z9 Lite 5G-এর দাম 14,499 টাকা, সেলে 10,499 টাকায় পাওয়া যাচ্ছে

Itel P55 5G-এর আসল দাম 13,999 টাকা, সেলের দাম 8,999 টাকা

Poco X6 Neo 5G-এর তালিকা অনুযায়ী দাম 19,999 টাকা, সেলের দাম 10,999 টাকা

Lava O3-এর দাম 7,199 টাকা, সেলের দাম 5,579 টাকা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  2. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  3. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  4. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  5. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  6. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  7. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  8. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  9. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
  10. ভারতের প্রথম লিকুইড কুলিংযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হল, সঙ্গে ফ্রি 24,999 টাকার গেমিং কিট
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »