Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 জুন 2026 19:07 IST
হাইলাইট
  • Amazon Prime Day Sale 2026 জুলাই 4 থেকে শুরু হবে
  • SBI ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে অতিরিক্ত 10 শতাংশ ডিসকাউন্ট মিলবে
  • বার্ষিক প্রাইম মেম্বারশিপ প্ল্যানের দাম কমানো হয়েছে

Amazon Prime Day Sale 2026 begins on July 4th

Photo Credit: Amazon

Amazon Prime Day Sale 2026-এর দামামা বেজে গেল। Amazon India আজ প্রাইম ডে সেলের তারিখ ঘোষণা করেছে, যা ই-কমার্স প্ল্যাটফর্মটির জনপ্রিয় সেল ইভেন্টের দশম সংস্করণ। সেলের সময় প্রাইম সদস্যরা স্মার্টফোন, ইলেকট্রনিক্স, গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স-সহ বিভিন্ন ধরনের পণ্যে আকর্ষণীয় ছাড় এবং অফারের সুবিধা পাবেন। Amazon তাদের গ্রাহকদের অতিরিক্ত সাশ্রয়ের সুযোগ দিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ও Axis ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে। দুই ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত ছাড় ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে। Amazon Prime Day Sale 2026 জুলাই 4 থেকে শুরু হবে।

Amazon Prime Day Sale 2026 তারিখ ও সময়

অ্যামাজন প্রাইম ডে সেল জুলাই 4 রাত 12টা থেকে শুরু হয়ে জুলাই 6 রাত 11:59 পর্যন্ত চলবে। যেহেতু সেল শুধু প্রাইম মেম্বারদের জন্য, তাই বিভিন্ন প্রাইম মেম্বারশিপ প্ল্যানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 1,499 টাকার বার্ষিক প্ল্যান 999 টাকায় পাওয়া যাবে। বছরে 799 টাকার Prime Lite প্ল্যানের দাম কমে 599 টাকার এসে দাঁড়িয়েছে। Prime Shopping এডিশন প্ল্যানেও 100 টাকা ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অ্যামাজন প্রাইম ডে সেলের 10 বছর পূর্তি উপলক্ষে SBI ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে করা পেমেন্টে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা আনলিমিটেড 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন। এবারের প্রাইম ডে সেলে পাঁচশোর বেশি নতুন পণ্যের অ্যাক্সেস পাওয়ার কথা জানিয়েছে কোম্পানি।

Amazon-এর দাবি, সবচেয়ে কম দাম ও আগে কখনও না দেখা বিশেষ অফার থাকবে। অফারের আওতায় OnePlus, Samsung, iQOO, Redmi, Lenovo, HP, LG, Bosch, Adidas, Allen Solly-এর-এর পণ্য অর্ন্তভুক্ত থাকবে। Echo স্মার্ট স্পিকার, স্মার্ট ডিসপ্লে, Alexa, ও Fire TV ডিভাইসে 45 শতাংশ ছাড় মিলবে।

যেহেতু অ্যামাজন ইন্ডিয়া প্রাইম ডে সেলের তারিখ ঘোষণা করে দিয়েছে, তাই বিভিন্ন বড় বড় ব্র্যান্ড শীঘ্রই তাদের নিজস্ব অফার ও ডিসকাউন্ট বিস্তারিত প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে মেমোরি চিপের দাম বৃদ্ধির কারণে স্মার্টফোন ও ল্যাপটপের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে নতুন ডিভাইস কেনার পরিকল্পনা করলে প্রাইম ডে সেল কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  2. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  3. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  4. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  5. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  6. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  7. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  8. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  9. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  10. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.