Amazon Prime Day Sale 2026 জুলাই 4 রাত 12টা থেকে শুরু হয়ে জুলাই 6 রাত 11:59 পর্যন্ত চলবে।
Photo Credit: Amazon
Amazon Prime Day Sale 2026 begins on July 4th
Amazon Prime Day Sale 2026-এর দামামা বেজে গেল। Amazon India আজ প্রাইম ডে সেলের তারিখ ঘোষণা করেছে, যা ই-কমার্স প্ল্যাটফর্মটির জনপ্রিয় সেল ইভেন্টের দশম সংস্করণ। সেলের সময় প্রাইম সদস্যরা স্মার্টফোন, ইলেকট্রনিক্স, গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স-সহ বিভিন্ন ধরনের পণ্যে আকর্ষণীয় ছাড় এবং অফারের সুবিধা পাবেন। Amazon তাদের গ্রাহকদের অতিরিক্ত সাশ্রয়ের সুযোগ দিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ও Axis ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে। দুই ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত ছাড় ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে। Amazon Prime Day Sale 2026 জুলাই 4 থেকে শুরু হবে।
অ্যামাজন প্রাইম ডে সেল জুলাই 4 রাত 12টা থেকে শুরু হয়ে জুলাই 6 রাত 11:59 পর্যন্ত চলবে। যেহেতু সেল শুধু প্রাইম মেম্বারদের জন্য, তাই বিভিন্ন প্রাইম মেম্বারশিপ প্ল্যানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 1,499 টাকার বার্ষিক প্ল্যান 999 টাকায় পাওয়া যাবে। বছরে 799 টাকার Prime Lite প্ল্যানের দাম কমে 599 টাকার এসে দাঁড়িয়েছে। Prime Shopping এডিশন প্ল্যানেও 100 টাকা ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।
অ্যামাজন প্রাইম ডে সেলের 10 বছর পূর্তি উপলক্ষে SBI ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে করা পেমেন্টে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা আনলিমিটেড 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন। এবারের প্রাইম ডে সেলে পাঁচশোর বেশি নতুন পণ্যের অ্যাক্সেস পাওয়ার কথা জানিয়েছে কোম্পানি।
Amazon-এর দাবি, সবচেয়ে কম দাম ও আগে কখনও না দেখা বিশেষ অফার থাকবে। অফারের আওতায় OnePlus, Samsung, iQOO, Redmi, Lenovo, HP, LG, Bosch, Adidas, Allen Solly-এর-এর পণ্য অর্ন্তভুক্ত থাকবে। Echo স্মার্ট স্পিকার, স্মার্ট ডিসপ্লে, Alexa, ও Fire TV ডিভাইসে 45 শতাংশ ছাড় মিলবে।
যেহেতু অ্যামাজন ইন্ডিয়া প্রাইম ডে সেলের তারিখ ঘোষণা করে দিয়েছে, তাই বিভিন্ন বড় বড় ব্র্যান্ড শীঘ্রই তাদের নিজস্ব অফার ও ডিসকাউন্ট বিস্তারিত প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে মেমোরি চিপের দাম বৃদ্ধির কারণে স্মার্টফোন ও ল্যাপটপের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে নতুন ডিভাইস কেনার পরিকল্পনা করলে প্রাইম ডে সেল কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed