কেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ডিনার করবেন Apple সিইও?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 অগাস্ট 2018 10:29 IST

শুক্রবার Apple সিইও এর সাথে ডিনার সারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে মার্কিন প্রেসিডেন্টের সাথে টিম কুক-এর ডিনারের খবর প্রকাশ করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প।

“Apple এর টিম কুক-এর সাথে ডিনারের অপেক্ষায় রয়েছি। মার্কিন মুলুকে বড় টাকা লগ্নির পরিকল্পনা রয়েছে তাঁর।” বলে জানিয়েছেন ট্রাম্প। আপাতত নিউ জার্সিতে ছুটি কাটাতে ব্যাস্ত ট্রাম্প।

গত সপ্তাহে লগ্নিকারীদেরসাথে এক ফোন কলে কুক জানিয়েছিলেন চিনের সাথে ব্যবসায়ীক যুদ্ধে কোম্পানির ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। জুন মাসে নিউ ইয়র্ক টাইমস-এ এক রিপোর্টে জানানো হয়েছিল চিনে তৈরী কোন iPhone এ লেভি দেবে না ট্রাম্প সরকার।

নিউ ইয়র্ক  টাইমস-এ  এক প্রতিবেদনে জানানো হয়েছিল মে মাসে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পকে চিনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক  করে এসেছিলেন টিম কুক। তবে টিম কুকের কথা ট্রাম্প কর্ণপাত করেছিলেন কী না সেই বিষয়ে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত এই মাসেই 1 ট্রিলিয়াম ডলার (69 লক্ষ কোটি টাকা) কোম্পানির তকমা পেয়েছে Apple। এই প্রথম কোম পাবলিক তালিকাভুক্ত কোম্পানি এই তকমা পেল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Donald Trump, Tim Cook, Apple, China
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.