Apple ব্যবহারকারীদের জন্য স্বস্তি, দীর্ঘ 5 বছর অপেক্ষার পর চালু হল এই পরিষেবা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 7 জুলাই 2026 12:02 IST
হাইলাইট
  • Apple সাবস্ক্রিপশন ও অ্যাপে কেনাকাটার জন্য কার্ড পেমেন্ট ফের চালু করল
  • Apple পাঁচ বছর আগে ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট বন্ধ করে দিয়েছিল
  • Apple ভারতে RBI-এর কার্ড টোকেনাইজেশন নিয়ম মেনে কার্ড সাপোর্ট চালু করেছে

Apple users can now use cards for subscriptions and in-app payments

Photo Credit: Unsplash/ Vagaro

Apple ব্যবহারকারীদের জন্য সুখবর। মার্কিন সংস্থাটি প্রায় পাঁচ বছর পর ভারতে App Store এবং iCloud সাবস্ক্রিপশন কেনাকাটায় ডেবিট-ক্রেডিট কার্ডের সুবিধা চালু করেছে। 2021 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) কার্ড টোকেনাইজেশন সংক্রান্ত নতুন নিয়মের কারণে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট বন্ধ করে দেয় তারা। এরপর থেকে App Store, iCloud+, Apple Music, ও অন্যান্য পরিষেবার জন্য UPI, নেট ব্যাঙ্কিং বা প্রিপেইড Apple ID ব্যালেন্স ব্যবহার করতে হত। এখন Visa এবং MasterCard-এর ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা যাচ্ছে। তবে আগামী কয়েক মাসের মধ্যে Rupay এবং Amex (American Express) কার্ডের সাপোর্টও যুক্ত হবে বলে জানা গিয়েছে।

Apple পাঁচ বছর ভারতে App Store-এ কার্ড পেমেন্ট চালু করল

অ্যাপল ধাপে ধাপে অ্যাপ স্টোর ও আইক্লাউডের জন্য কার্ড-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু করছে। মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুসারে, অ্যাপল রিজার্ভ ব্যাঙ্কের কার্ড টোকেনাইজেশন সংক্রান্ত নীতিমালা মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে। তাই সংস্থাটি ভারতে পুনরায় অ্যাপ স্টোর থেকে সাবস্ক্রিপশন ও অন্যান্য পরিষেবার টাকা মেটানোর জন্য ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার চালু করছে।

গ্যাজেটস 360 আলাদাভাবে খবরটির সত্যতা যাচাই করেছে। আমাদের মধ্যে অনেকেই Apple অ্যাকাউন্টে নতুন কার্ড পেমেন্ট অপশন দেখতে পেয়েছে। যার অর্থ হল, ফিচারটি ধাপে ধাপে গ্রাহকদের কাছে পৌঁছনোর কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক 2021 সালে নির্দেশিকা জারি করে বলেছিল, কোনও সংস্থাই আর গ্রাহকদের আসল কার্ডের তথ্য নিজেদের সার্ভারে সংরক্ষণ করতে পারবে না। তার পরিরর্তে একটি ইউনিক ডিজিটাল টোকেন তৈরি করতে হবে প্রতিটি সংস্থাকে। সেই টোকেন ব্যবহার করে লেনদেন সম্পন্ন করলে আসল কার্ড নম্বর ফাঁস হবে না। এর ফলে গ্রাহকরা ডেটা ফাঁস বা সাইবার জালিয়াতি থেকে সুরক্ষা পাবেন।

আরবিআই আরও নির্দেশ দিয়েছিল, টোকেনাইজড কার্ডের তথ্য ভারতের মধ্যেই সংরক্ষণ করে রাখতে হবে। কোনও পেমেন্ট অ্যাগ্রিগেটর নিয়ম না মানলে কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। পরিষেবা পরিচালনার অনুমতিও বাতিল করা হতে পারে। রিপোর্ট অনুসারে, Apple তাদের ব্যাকএন্ড সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন করেছে, যাতে RBI-এর কার্ড টোকেনাইজেশন সংক্রান্ত নিয়ম মেনে চলা সম্ভব হয়।

সংস্থার নতুন পদক্ষেপের কারণে ভারতীয় গ্রাহকদের সুবিধার্থে ফের ডেবিট এবং ক্রেডিট কার্ডের সাপোর্ট ফিরছে। এই খবর প্রকাশ্যে আসার পর জনপ্রিয় Apple Pay ভারতে চালু হওয়া নিয়ে জল্পনা বেড়েছে। যার মাধ্যমে iPhone ও Apple Watch-সহ অন্যান্য সমর্থিত Apple ডিভাইস ব্যবহার করে কনট্যাক্টলেস পেমেন্ট করা যায়।

লেনদেনের অর্থ সরাসরি গ্রাহকের ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে কেটে নেওয়া হয়। তাই আলাদা করে কার্ড বের করার প্রয়োজন হয় না। তবে অ্যাপল পে চালু করার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি অ্যাপল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, App Store, iCloud, RBI
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  2. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  3. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  4. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  5. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  6. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  7. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  8. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  9. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  10. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.